W B Mission Madhyamik

W B Mission Madhyamik

Share

education for W B MADHYAMIK students history, geography, Bengali, lifescience physicalscience

30/01/2025

মাধ্যমিক বাংলা প্রশ্ন-উত্তর 📚👍💡

23/12/2024

22/12/2024

20/12/2024

03/12/2024

মাধ্যমিক ভূগোল
১) পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম করো।
উঃ মিসিসিপি-মিসৌরি নদীর বদ্বীপ।

২) নদীর কোন্ গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়?
উঃ উচ্চগতিতে।

৩)নদী-বাঁক বা মিয়েন্ডার কাকে বলে ?
উঃ সমভূমি অঞ্চলে কম ঢালযুক্ত অংশে মন্থর গতিসম্পন্ন নদী
বাধা অতিক্রম করে যে আঁকাবাঁকা গতিপথ সৃষ্টি করে তাকে
মিয়েন্ডার বলে।

৪) পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী ?
উঃ ভেনেজুয়েলার অ্যাঞ্জেল।

৫) যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
উঃ জলবিভাজিকা।

6. মিয়েন্ডার কথাটি কী থেকে এসেছে?
মেইয়েনড্রস (Maiandros) নদীর নাম থেকে।

7 পলিশঙ্কু কোথায় গঠিত হয় ?
উঃ নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে।

৪ . চিনের হোয়াংহো নদী উপত্যকায় লোয়েস ভূমি সৃষ্টি হয়েছে কোন্ অঞ্চলের বালি জমা হয়ে ?
উঃ মধ্য এশিয়ার গোবি মরুভূমির বালি।

9. নর্মদা নদীতে সৃষ্ট জলপ্রপাতটির নাম কী ?
ধুঁয়াধার।

10. নদীর উচ্চগতির প্রধান কাজ কী ?
উঃ অবঘর্ষণ।

11. পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা কী ?
উঃ নীল।

12. পৃথিবীর বৃহত্তম পলল সমভূমি কোনটি?
উঃ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি।

13. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোথায় অবস্থিত?
উঃ আমাজন অববাহিকায়।

14. চিনের কোন নদী অববাহিকায় লোয়েশ দেখা যায় ?
উঃ হোয়াংহো নদীতে।

15 পৃথিবীর গভীরতম গিরিখাতটি কী ?
উঃ পেরুর কল্কা নদীর গিরিখাত।

16. প্রবল উত্তাল জলরাশি যখন নীচের দিকে নেমে আসে তাকে কী বলে ?
উঃ ক্যাটারাক্ট।

27/11/2024

বাংলা প্রশ্ন পত্র মান ১০০
........................................
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 17 = 17

১১) রত্নের মূল্য জহুরির কাছে।'- এখানে জহুরি হল -

(ক) ‘সন্ধ্যাতারা' পত্রিকার সম্পাদক (খ) তপনের মাসি (গ) তপনের মা (ঘ) তপনের নতুন মেসোমশাই

১২) 'সে ভয়ানক দুর্লভ জিনিস'- দুর্লভ জিনিসটি হল -

(ক) একশো টাকার একটি নোট (খ) সন্ন্যাসীর পায়ের ধুলো
(গ) হরীতকী (ঘ) সোনার বোল লাগানো কাঠের খড়ম

১,৩) 'নদীর বিদ্রোহ' গল্পের প্যাসেঞ্জার ট্রেনটি -

(ক) তিনটে পঁয়তাল্লিশের (খ) চারটে পঁয়তাল্লিশের (গ) পাঁচটা পঁয়তাল্লিশের (ঘ) ছ-টা পঁয়তাল্লিশের

১৪) 'সেই হোক তোমার সভ্যতার শেষ পুন্যবানী'- পুন্যবানীটি হল
-
( ক) হিংস্র প্রলাপ (খ) পূজার ঘন্টা (গ) সুন্দরের আরাধনা (ঘ) ক্ষমা করো

১.৫) 'জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া'- মহাবাহু জিজ্ঞেস করেছিলেন -
(ক) দেবী লক্ষ্মীকে (খ) প্রমীলাকে (গ) সৈন্যদলকে (ঘ) কুম্ভকৰ্ট

১৬) ‘মাভৈঃ মাভৈঃ।' - 'মাভৈঃ' শব্দটির অর্থ - (ক) এগিয়ে চলো
(খ) সামনে চলো (গ) ভয় করো না (ঘ) থেমে থাকে

২৭) আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল -

(ক) রিজার্ভার পেন (খ) বল পেন (গ) ঝরনা পেন (ঘ) ব্যারেল পেন

১.৮) চারখন্ড রামায়ন কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেতেন -
(ক) সাত টাকা (গ) বারো টাকা (গ) আট টাকা (ঘ) সাত টাকা

১.৯) কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল

- (ক) ১৯৩৬ (খ) ১৯৪০ (গ) ১৯৪৭ (ঘ) ১৯৪৫ খ্রীষ্টাব্দে

১.১০) শূন্য বিভক্তির চিহ্ন হল - (ক) আ (খ) ই (গ) এ
(ঘ) অ

১,১১) অনুসর্গ হল -
(ক) একটি স্বয়ংসম্পূর্ণ পদ (খ) একটি
সমাস (গ) একটি কারক (ঘ) কোনোটিই নয়

১.১২) উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় - (ক) উপমান কর্মধারায় সমাসে (খ) রূপক কর্মধারায় সমাসে (গ) উপমিত কর্মধারায় সমাসে (ঘ) নিত্য সমাসে

১,১৩) 'সমাস' শব্দের অর্থ হল - (ক) বিস্তার (খ) বিদ্বেষ (গ) সংক্ষেপ (ঘ) প্রধান

১.১৪) 'সকালবেলা জলে আগুন লাগল'- এই বাক্যে

(ক) যোগ্যতা নেই (খ) আসত্তি নেই (গ) আকাঙ্খা নেই (ঘ) কোনোটিই নয়

১,১৫) 'লোকটি গরিব হলেও সৎ- বাক্যটি হল - (ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) না বাচক বাক্য

১.১৬) ক্রিয়ার ভাব প্রধান হয় - (ক) কর্তৃবাচ্যে (খ) কর্মবাচ্যে
(গ) ভাববাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে

১.১৭) একটি কর্ম-কর্তৃবাচ্যের উদাহরণ হল - (ক) রাম যায়
(খ) শ্যাম খেলে (গ) রাবন রাজায় যুদ্ধ হয় (ঘ) শাঁখ বাজে ।

২. কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :
২.১) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 1x 4
২.১.১) মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন্ কাজটি মেসোর উপযুক্ত কাজ হবে ?
২.১.২) ‘বাইজির সেদিন হরিদার রোঞ্জার মন্দ হয়নি।'- সেদিন হরিদার রোজগার
কত হয়েছিল ?
২.১.৩) ইসাবের মেজাজ চড় যাওয়ার কারণ কী ?
২.১.৪) নদীর বিদ্রোহের কারণ কী ?
২১.৫) ‘তবে এ বস্তুটি পকেটে কেন ?'- এখানে কোন্ বস্তুর কথা বলা হয়েছে ?

২.২) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 1x4=4
২.২.১) ‘আমাদের ইতিহাস নেই'- এ কথা বলা হয়েছে কেন ?
২.২.২) তথা কন্যা থাকে সর্বক্ষণ'- কন্যাকোথায় থাকে ?
২.২৩) মায়াবী মানব' কাকে বলা হয়েছে ?
২.২.৪) বর্মখুলে দেখ আদুড় গায়ে - এখানে 'আদুড়' শব্দের অর্থ কী ?
২.২.৫) তারা আর স্বপ্ন দেখতে পারল না।- কারা আর স্বপ্ন দেখতে পারল না ?

২.৩) যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 1x3=3
২.৩.১) 'দার্শনিক তাকেই বলি'- কাকে লেখক দার্শনিক বলেন ?
২.৩.২) 'এতে রচনা উৎকট হয়'— কী করলে রচনা উৎকট হয় ?
২.৩.৩) ‘তাঁরা বিধান দিয়েছেন'- কারা বিধান দিয়েছেন ?
২.৩.৪) তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি'- বক্তা কোন্ কোন্ জিনিসের নাম-
বলেছেন ?
২.৪) যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : 1x8=8

২.৪.১) তির্যক বিভক্তি কাকে বলে ?
২.৪.২) সম্বোধন পদ কারক নয় কেন ?
২.৪.৩) 'বহুব্রীহি' শব্দের অর্থ কী?
2.88) লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে। (জটিল বাক্যে পরিণত করো)
২.৪.৫) নির্দেশক বাতের একটি উদাহরণ দাও।
২.৪.৬) সমান নির্ণয় করো দশানন
২৪.৭) ছেলেটির পড়তে বসা হল। (কর্তৃকাচ্যে রূপান্তর করো)
১৪.৮) ভাববাচ্য কাকে বলে ? উদাহরণ দিয়ে বোঝাও ।
২.৪.৯) প্রযোজক কর্তার একটি উদাহরণ দা বাক্যে প্রয়োগ করে।
২.৪.১০) পার্থক্য লেখো- কর্তৃবাচ্য ও কর্মবাচ্য

৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : 3+3
৩.১) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3x1=3
৩.১.১) 'একটি উন্মাদ পাগল'- পাগলটি কে ? তার পাগলামির বিবরণ দাও। 1+2
৩.১.২) 'বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা'- চায়ের টেবিলে কোন্ কথা ওঠে ?
৩.২) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3x1=3
৩.২.১) ‘এসো যুগান্তরের কবি'- যুগান্তরের কবিকে কখন আহ্বান কার হয়েছে ?
৩.২.২) 'আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল'- কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ও কেন ? 1+2

৪. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5x1=5
৪.১) 'অদল-বদল' গল্পে বন্ধুত্ব ও ভালোবাসার যে বিরল চিত্র ফুটে উঠেছে, তা গল্প অবলম্বনে আলোচনা করো।
৪.২) 'নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।'- নদীর বিদ্রোহের স্বরূপ আলোচনা করে 'নদীর বিদ্রোহ' গল্পের পরিণতি কী ঘটেছিল আলোচনা করো। 3+2

৫. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :5x1=5
৫.১) 'ঘুচাব ও অপবাদ, বধি রিপুকুলে'- 'রিপু' শব্দের অর্থ কী ? এখানে কোন
অপবাদের কথা বলা হয়েছে ? তিনি কিভাবে অপবাদ ঘোচাবেন ? 1+2+2
৫.২) অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় কবি গানকে কীভাবে অস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করেছেন, তা কবিতা অবলম্বনে লেখো ।

৬. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
5x1=5
৬.১) 'আমরা কালিও তৈরি করতাম নিজেরাই'- বক্তা কে ? বক্তার কালি তৈরির পদ্ধতির বিবরণ দাও । 1+4
৬.২) 'আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ বলেছেন- শব্দের ত্রিবিধ কথা কী, উদাহরণসহ ব্যাখ্যা দাও ।2+3

৭. কমবেশি ১২৫ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :4x1=4
৭.১) সিরাজদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করো। 4
৭.২) ‘স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেচে।'- কাদের কথা বলা হয়েছে ? তাদের স্পর্ধার স্বরূপ নির্দেশ করো।2+3

৮. কমবেশি ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
5 x 2 = 10
৮.১) ‘আজ বারুনী’- বারুনী কী ? এই দিনে গঙ্গার ঘাটের চিত্র বর্ণনা করো ।
৮.২) দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই, তা সংক্ষেপে আলোচনা
করো।
__৮.৩) 'অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।' কোনি বাংলা সাঁতার দলে কীভাবে স্থান পেল, তা লেখো ।

৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : 4
Work is another name of life. Idle persons have no place in the earth. so do not waste time. Wastage of time means wastage of life. Work and work. If you want to be happy, you are to do your du- ties regularly.

১০. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
5x1=5
১০.১) শব্দদূষনের সমস্যা নিয়ে দুই বস্তুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
• ১০:২) তোমার এলাকায় 'বৃক্ষরোপন' অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

১১. কমবেশি ৪০০ শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :- 10
১১.১) বিজ্ঞান ও কুসংস্কার ( ১১.২) বাংলার উৎসব (১১:৩) বিশ্ব উষ্ণায়ন (১১.৪) চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা

Want your school to be the top-listed School/college in Katwa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Katwa Korui Road
Katwa
713150