Gidhagram Gidheswar Vidyaniketan

Gidhagram Gidheswar Vidyaniketan

Share

আমাদের বিদ্যামন্দির

Photos from Gidhagram Gidheswar Vidyaniketan's post 26/09/2023

আজ ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যাসাগরসম নিষ্ঠা, তেজ, উদারতা ও মেধা প্রস্ফুটিত হোক্। এই আমাদের প্রার্থনা।

কিছু মূহুর্ত সকলের জন্য...

25/09/2023

আগামীকাল ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩, মঙ্গলবার, বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী ও পুরস্কার প্রাপক প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
শ্যাম সুন্দর নন্দী,
প্রধান শিক্ষক,
গীধগ্রাম গীধেশ্বর বিদ্যানিকেতন।

বি.দ্র: এই বছর পুরস্কার প্রাপক প্রাক্তন ছাত্রছাত্রীদের নাম:
১. অঙ্কিতা কোঁয়ার
২. অর্পিতা চট্টোপাধ্যায়
৩. সমর্পিতা মল্লিক
৪. কিশোর পড়িত
৫. সুপর্না ঘোষ
৬. সুমনা চট্টোপাধ্যায়
৭. তনুশ্রী মন্ডল
৮. অর্পিতা ঘোষ

30/05/2023

উচ্চ মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট আগামীকাল ছাত্রছাত্রীদের দেওয়া হবে। একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে।

17/04/2023

তীব্র দাবদাহের কারণে সরকারি নির্দেশিকা অনুযায়ী আজ ১৭ এপ্রিল, সোমবার থেকে ২২ এপ্রিল, শনিবার পর্যন্ত বিদ্যালয় ছুটি থাকবে।

04/04/2023

বাংলার শিক্ষা পোর্টালে প্রোফাইল আপডেটের জন্য ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদের আধার কার্ডের একটি জেরক্স কপি আগামীকালের মধ্যে বিদ্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আধার কার্ডের জেরক্সের উপর নিজের রোল নং, ফোন নং লিখে দিতে হবে। ২০২২-২৩ অর্থবর্ষে কোনও স্কলারশিপ পেয়ে থাকলে সেই স্কলারশিপের নাম ও আর্থিক অনুদানের পরিমাণও আধার কার্ডের জেরক্সের উপর লিখে দিতে হবে।

05/03/2023

আগামীকাল ৬ই মার্চ ২০২৩, সোমবার বেলা ১২টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে।

21/02/2023

এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশিকা অনুসারে বাংলার শিক্ষা পোর্টালে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্রছাত্রীর প্রোফাইল আপডেট করতে হবে। সেই কারণে সকল ছাত্রছাত্রীকে তার আধার কার্ডের একটি জেরক্স কপি বিদ্যালয়ে শ্রেণি শিক্ষকের কাছে আগামীকাল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। জেরক্সের উপর নিজের ক্লাস, রোল নং ও ফোন নং লিখে দিতে হবে। ২০২২-২৩ সালে ছাত্রছাত্রীর পাওয়া স্কলারশিপের নাম ও আর্থিক অনুদানের পরিমাণ আধার কার্ডের জেরক্সের উপর লিখে দিতে হবে। যে সকল ছাত্রছাত্রী বিপিএল তালিকাভুক্ত, তারা বিপিএল নম্বর জমা দিতে পারলে পোর্টালে আপডেট করে দেওয়া হবে।

নির্দেশানুসারে
শ্যাম সুন্দর নন্দী
প্রধান শিক্ষক,
গীধগ্রাম গীধেশ্বর বিদ্যানিকেতন।

20/02/2023

সরকারি নির্দেশিকা (মেমো নং 731-F(P2), তারিখ 18ই ফেব্রুয়ারি, 2023) অনুসারে আজ বিদ্যালয় খোলা থাকবে।

নির্দেশানুসারে,
শ্যাম সুন্দর নন্দী
প্রধান শিক্ষক,
গীধগ্রাম গীধেশ্বর বিদ্যানিকেতন।

04/02/2023

এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, আগামী ৬ই ফেব্রুয়ারি, ২০২৩, সোমবার বেলা ২টা থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া হবে। ২০২২ সালে যে সকল ছাত্রছাত্রী নবম শ্রেণিতে পড়ত, কিন্তু এই বছর দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারে নি বা দশম শ্রেণিতে ভর্তি হয় নি তারা সকলেই সাইকেল পাবে।

সাইকেল নেওয়ার জন্য সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি বিদ্যালয়ে জমা দিতে হবে (ছবি দেওয়া হয়ে থাকলে আর প্রয়োজন নেই) ও স্বাক্ষর করতে হবে।

নির্দেশানুসারে,
শ্যাম সুন্দর নন্দী,
প্রধান শিক্ষক,
গীধগ্রাম গীধেশ্বর বিদ্যানিকেতন।

28/01/2023

এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, আগামী ৩১ জানুয়ারি, ২০২৩, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিদ্যালয়ের ১৫ বছর বয়স পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে। বয়সের হিসাব অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণির সকল ছাত্রছাত্রী এই ভ্যাকসিন পাবে। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীর বয়স ঐদিন ১৫ বছর বা তার কম হবে কেবলমাত্র তারা ভ্যাকসিন পাবে। ১৫ বছরের বেশি বয়স হলে এই ভ্যাকসিন দেওয়া হবে না। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীর জন্ম ৩১ জানুয়ারি, ২০০৮ এর মধ্যে তারা ভ্যাকসিন পাওয়ার জন্য বিবেচিত হবে।

ভ্যাকসিন নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের জন্ম সার্টিফিকেট অথবা আধার কার্ডের জেরক্স সাথে আনতে হবে ও খাবার খেয়ে আসতে হবে।

নির্দেশানুসারে,
শ্যাম সুন্দর নন্দী
প্রধান শিক্ষক
গীধগ্রাম গীধেশ্বর বিদ্যানিকেতন

12/12/2022

দশম শ্রেণির যে সকল রেগুলার ও সি.সি. ছাত্রছাত্রী এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য ফর্ম ফিলাপ করেনি, তাদের অতি অবশ্যই আগামীকাল ১৩ই ডিসেম্বর, ২০২২, মঙ্গলবার, বেলা ১২.৩০ র মধ্যে ২৫০ টাকা জমা দিয়ে ফর্ম ফিলাপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিলাপ না করলে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না এবং এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনভাবে দায়ী থাকবে না।

নির্দেশানুসারে,
শ্যাম সুন্দর নন্দী
প্রধান শিক্ষক,
গীধগ্রাম গীধেশ্বর বিদ্যানিকেতন।

07/12/2022

আগামীকাল একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন চেকলিষ্টের দ্বিতীয় কপিতে স্বাক্ষর করার নির্দেশ দেওয়া হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্দেশানুসারে,
শ্যাম সুন্দর নন্দী
প্রধান শিক্ষক,
গীধগ্রাম গীধেশ্বর বিদ্যানিকেতন।

Want your school to be the top-listed School/college in Katwa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Gidhagram
Katwa
713143

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:30pm