সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,কাঠলীছড়া

  • Home
  • India
  • Katlicherra
  • সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,কাঠলীছড়া

সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,কাঠলীছড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,কাঠলীছড়া, School, গ্রাম-সেন্ট্রেল রোড, কাঠলীছড়া। জিলা/হাইলাকান্দি। রাজ্য-আসাম।, Katlicherra.

🌸 সরস্বতী বিদ্যা নিকেতনের ছোট্ট বাগানে 🌸কচিকাঁচা বিদ্যার্থীরা আজ আনন্দে মোহিত! 😊✨এই মধুর মুহূর্তগুলোই আমাদের বিদ্যা নিকে...
26/02/2026

🌸 সরস্বতী বিদ্যা নিকেতনের ছোট্ট বাগানে 🌸
কচিকাঁচা বিদ্যার্থীরা আজ আনন্দে মোহিত! 😊✨
এই মধুর মুহূর্তগুলোই আমাদের বিদ্যা নিকেতনের সবচেয়ে দামি সম্পদ! 💖🌿

18/02/2026
৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং —বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্ত শিক্ষা বিকাশ পরিষদের গৌরবময় আয়োজনে অনুষ্ঠিত উৎকর্ষ মহোৎসবে কাটল...
07/02/2026

৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং —বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্ত শিক্ষা বিকাশ পরিষদের গৌরবময় আয়োজনে অনুষ্ঠিত উৎকর্ষ মহোৎসবে কাটলীছড়া সরস্বতী বিদ্যানিকেতনের সম্মানিত দল কর্ণমধু সরস্বতী বিদ্যানিকেতনে নিরীক্ষণ করেন।দলে ছিলেন বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য মাননীয় দীপক কান্তি আইচ মহাশয়, সহ-সভানেত্রী শ্রীযুক্তা লীনা দেব মহাশয়া, উপ-প্রধান শিক্ষক নমিতা দাস মহাশয়া, প্রাক্তন আচার্য রাজু পার্শী মহাশয় এবং মাতৃভারতী সমিতির সভানেত্রী সম্পা রানী দে মহাশয়া।কর্ণমধু সরস্বতী বিদ্যানিকেতনের অতিথিপরায়ণ সৌজন্য, শৃঙ্খলাবদ্ধ ও সুসজ্জিত ব্যবস্থাপনা এবং মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ সকল প্রতিনিধিকে গভীরভাবে মুগ্ধ করেছে। এই অভিজ্ঞতা শুধু মহোৎসবকে স্মরণীয়ই করেনি, বরং দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা-সংস্কৃতির সুন্দর সেতুবন্ধন গড়ে তুলেছে, যা ভবিষ্যতে আরও সহযোগিতার পথ প্রশস্ত করবে।

06/02/2026
৫ ফেব্রুয়ারী ২০২৬ইং বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয় গুলোর গুণমান উন্নয়নের লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চলের যোজনা অনুসারে ‘উৎক...
06/02/2026

৫ ফেব্রুয়ারী ২০২৬ইং বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয় গুলোর গুণমান উন্নয়নের লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চলের যোজনা অনুসারে ‘উৎকর্ষ মহোৎসব’-এর দ্বিতীয় দিনে আমাদের কাটলীছড়া সরস্বতী বিদ্যা নিকেতনে নিরীক্ষণ সফলভাবে সম্পন্ন হয়।সম্মানিত নিরীক্ষকবৃন্দ ছিলেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক দীপঙ্কর পাল মহাশয়, পাঁচগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের সম্পাদক মৃণাল কান্তি দাস মহাশয়, কালিনগর অন্নদাচরন গালস হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নিদু পুরকায়স্থ মহাশয়, পাঁচগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের আচার্য রিতু রঞ্জন দাস মহাশয়, আচার্য বেনু ধর সরকার মহাশয় ও প্রাক্তন ছাত্র দেবাঞ্জু ঘোষ মহাশয়।দিনের শুরু হয় অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলন ও সরস্বতী বন্দনার মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন ও সরস্বতী বন্দনার পর অতিথিদের চন্দন-ফুটা ও উত্তরীয় দিয়ে গৌরবময় স্বাগত জানানো হয়। পাঁচগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের নিরীক্ষক দল বিদ্যালয়ের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।সমাপ্তিতে অতিথিদের সবুজ চারা উপহার দিয়ে বিদায় জানানো হয়।এই মহোৎসবের মাধ্যমে আমাদের বিদ্যালয় আরও উন্নতির পথে অগ্রসর হবে। ধন্যবাদ সম্মানিত নিরীক্ষকবৃন্দকে এই মূল্যবান অবদানের জন্য!

আমাদের কাটলীছড়া সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে সমস্ত দেশের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় গৌরবের ৭৭ তম প্রজাত...
26/01/2026

আমাদের কাটলীছড়া সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে সমস্ত দেশের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় গৌরবের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান আচার্যা সুমিতা পাল মহাশয়া। তৎপশ্চাত বিদ্যালয়ের বিদ্যার্থীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। তারপর বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন বিদ্যার্থীরা আমাদের কাটলীছড়া রাজস্ব চক্র সেখানে ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে ব্যান্ডে অংশগ্রহণ করে। একই সঙ্গে আমাদের কাটলীছড়া 21st AP Battalion Camp এ সরস্বতী বিদ্যানিকেতন শিশু বাটিকা বিদ্যালয়ে ও ৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।

২৩ শে জানুয়ারী, ২৬তম প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠলো আনন্দের সুরে। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন...
24/01/2026

২৩ শে জানুয়ারী, ২৬তম প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠলো আনন্দের সুরে। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং দেবী সরস্বতীর পূজার এই ত্রিমুখী উৎসবে সকালের প্রথম আলোয় ফুলের সাজে সজ্জিত মঞ্চ, বাতাসে ভাসমান পতাকা এবং বিদ্যার্থীদের উচ্ছ্বাসে পরিবেশ যেন স্বর্গীয় হয়ে উঠলো।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ধনেশ্বর সিং মহাশয়, সহ-সম্পাদক বিদিত রঞ্জন চৌধুরী মহাশয় এবং প্রণবানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ দীপক কান্তি আইচ মহাশয়, বিদ্যানিকেতনের প্রাক্তন আচার্য জ্যোতিময় রায় মহাশয়। তাঁদের উপস্থিতি যেন অনুষ্ঠানের প্রাণশক্তি যুগিয়ে দিল।
শুভারম্ভের জ্যোতিপ্রভা প্রদীপের নরম জ্যোতিতে উদ্ভাসিত হলো অনুষ্ঠান।সেই পবিত্র প্রদীপ প্রজ্বলিত করলেন ধনেশ্বর সিং মহাশয়, বিদিত রঞ্জন চৌধুরী মহাশয়, দীপক কান্তি আইচ মহাশয়, প্রধান আচার্যা সুমিতা পাল মহাশয়া এবং উপ-প্রধান আচার্যা নমিতা দাস মহাশয়া।বিদ্যার্থীদের কণ্ঠে সরস্বতী বন্দনার মধুর সুর দেবীর জ্ঞানময়ী রূপকে জাগিয়ে তুললো। এরপর প্রধানাচার্যা অতিথিদের সঙ্গে মিলে উড়িয়ে দিলেন প্রতিষ্ঠা দিবসের পতাকা। নীল আকাশে উড়ে গেলো সেটি গৌরবের ঢেউয়ে, বিদ্যালয়ের ২৬ বছরের গৌরবময় যাত্রার প্রতীক হয়ে। নেতাজির পাদপদ্মে সকলে অর্পণ করলেন পুষ্পাঞ্জলি।উপস্থিত অতিথিরা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতাদের স্মৃতিকথা, দেবী সরস্বতীর জ্ঞানরশ্মি এবং নেতাজির দেশাত্মবোধক জীবনীকে উদাহরণ করে বিদ্যার্থীদের মনে দেশসেবার আহ্বান জানালেন। তাঁদের মনোহারী বক্তব্যে ছুঁয়ে গেলো সকলের হৃদয়। প্রাক্তন বিদ্যার্থী দেবাঞ্জন দাসের বক্তৃতা যেন স্মৃতির মহাকাব্য—তিনি বিদ্যালয়ের অমর মুহূর্তগুলোকে জীবন্ত করে তুললেন।
বিদ্যার্থীদের দেশাত্মবোধক গান এবং নৃত্যের তালে অনুষ্ঠান চরম উচ্চতায় পৌঁছালো। সরস্বতী পূজার পর সকলে একত্রিত হয়ে গ্রহণ করলেন প্রসাদ। জ্যোতিময় রায় মহাশয় প্রসাদ বিতরনের দায়িত্ব গ্রহণ করে সকলকে আপ্যায়িত করলেন।হাসির হুল্লোড়ে, ভালোবাসার আলিঙ্গনে প্রাঙ্গণ মধুর হয়ে উঠল।বিদ্যার্থী-অভিভাবক-অতিথি সকলে মিলে সেই পবিত্র মুহূর্ত উপভোগ করলেন।
অনুষ্ঠানের সুন্দর পরিচালনা করলেন আচার্য সত্যজিৎ দে—উনার মধুর কণ্ঠস্বর এবং দক্ষতায় । সর্বশেষে কল্যাণমন্ত্রের পবিত্র ধ্বনিতে অনুষ্ঠান সমাপ্ত হল।এই দিনের স্মৃতি চিরকাল জ্বলবে জ্ঞান-দেশপ্রেমের দীপ্তিতে।
একই দিনে,কাটলিছড়ার ২১তম এ.পি. ব্যাটালিয়ন ক্যাম্পে অবস্থিত আমাদের সরস্বতী বিদ্যানিকেতন শিশু বাটিকা বিদ্যালয়ে ঐশ্বর্যময়ী সরস্বতী পূজা অত্যন্ত উৎসাহের সঙ্গে ও সফলভাবে সম্পন্ন হয়েছে। পূজার পর সকলে একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন, যা অনুষ্ঠানে এক অপূর্ব সমন্বয় ও ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অমৃত ভুঞা মহাশয়( IPS, commandant 21st A.P Battalion )। পুরো অনুষ্ঠানটি বিশ্বাসের সঙ্গে বিদ্যালয়ের আচার্যা বিজয়শ্রী দাস মহাশয়ের দক্ষ নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়।

"জয় বিদ্যা" "জয় সংস্কৃতি" "জয় ভারত মাতা"আজ ২৫শে ডিসেম্বর ২০২৫ ইং (বৃহস্পতিবার) *তুলসী দিবসের* পুণ্য লগ্নে আমাদের কাটল...
25/12/2025

"জয় বিদ্যা" "জয় সংস্কৃতি" "জয় ভারত মাতা"
আজ ২৫শে ডিসেম্বর ২০২৫ ইং (বৃহস্পতিবার) *তুলসী দিবসের* পুণ্য লগ্নে আমাদের কাটলীছড়া সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে উদযাপিত হল *সপ্ত শক্তি সঙ্গম* তথা মাতৃ সম্মেলন। অনুষ্ঠানের শুভারাম্ভ হয় প্রদীপ প্রজ্বলন এবং মাতৃ বন্দনার মাধ্যমে। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট অতিথিরা, যথাক্রমে কাটলীছড়া বি.এড কলেজের অধ্যক্ষা মাননীয়া শ্রীযুক্তা গৌতমী চক্রবর্তী মহাশয়া, দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত কার্যবাহিকা এবং সংঘের দক্ষিণ আসাম প্রান্তের মহিলা সমন্বয়ের প্রান্ত সংযোজিকা মাননীয়া স্নিগ্ধা দাস মহাশয়া, বিদ্যালয়ের পরিচালনা সমিতির সহ-সভানেত্রী মাননীয়া শ্রীযুক্তা লীনা দেব মহাশয়া, উপস্থিত বিদ্যালয়ের সপ্ত শক্তি সঙ্গম মাতৃভারতীর সভানেত্রী শ্রীমতি সম্পা রানী দে মহাশয়া, সম্পাদিকা শ্রীযুক্তা অনিন্দিতা বনিক মহাশয়া, শ্রীযুক্তা মাম্পি রানী দাস মহাশয়া এবং বিদ্যালয়ের প্রধান আচার্যা শ্রীযুক্তা সুমিতা পাল মহাশয়া। প্রদীপ প্রজ্জ্বলনের পর যথাক্রমে অতিথিদের বরণ ও পরিচয় পর্বের পর, বিদ্যালয়ের বিদ্যার্থীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবিকাদের দ্বারা নৃত্যানুষ্ঠান ও ধামাইল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত কাটলীছড়া নারী শক্তির এন.জি.ও সদস্যাদের এবং কাটলীছড়া জিপির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্যাদের চন্দন উত্তরীয় দিয়ে বরণ করা হয় তৎপশ্চাৎ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক বিশিষ্ট অতিথি সহ সবাইকে ভোজন করানো হয়। ভোজনের পর, কার্যক্রমাটিতে "ভারতের বিকাশে মহিলাদের ভূমিকা" নিয়ে বৌদ্ধিক প্রদান করেন রাষ্ট্র সেবিকা সমিতির প্রান্তের প্রান্ত কার্যবাহিকা স্নিগ্ধ‌া দাস মহাশয়া। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের দ্বারা আয়োজিত সপ্ত শক্তির সঙ্গমের বিষয় বিন্দুগুলি প্রস্তাবনা ও উদ্দেশ্য পাঠ করেন বিদ্যালয়ের অভিভাবিকা অনিন্দিতা বনিক মহাশয়া, শ্রীমদ্ভগবদ্গীতার নারীর সপ্ত শক্তি পাঠ করেন অভিভাবিকা শ্রীযুক্তা সম্পা রানি দে মহাশয়া ও শ্রীযুক্তা স্বপ্না রায় মহাশয়া। বিদ্যালয়ে প্রায় ৩৫০ এর অধিক মায়েদের উপস্থিতি ছিল, তৎপশ্চাৎ সঙ্গমের সংকল্প পাঠ করেন অভিভাবিকা মাম্পি রানী দাস মহাশয়া।পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মাতৃভারতী সভানেত্রী সম্পা রানি দে মহাশয়া। সর্বশেষে কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয

প্রতি বৎসরের ন‍্যায় এই বৎসরও আমাদের সরস্বতী বিদ্যা নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং  আমাদের নবনির্মিত 21st battalion ...
14/11/2025

প্রতি বৎসরের ন‍্যায় এই বৎসরও আমাদের সরস্বতী বিদ্যা নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং আমাদের নবনির্মিত 21st battalion camp এ সরস্বতী বিদ্যানিকেতন শিশুবাটিকা স্কুলে "শিশু দিবস "অনুষ্ঠান উদযাপিত হয় | বিদ্যালয়ের বিদ্যার্থীদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় । উক্ত অনুষ্ঠানে বিদ্যার্থীর মধ্যে অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা প্রত্যেক বিদ্যার্থীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে কল্যান মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।|

আজ  আমাদের কাটলীছড়া চালমার্স মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে  লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয...
09/11/2025

আজ আমাদের কাটলীছড়া চালমার্স মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে একতা পদযাত্রা আয়োজন করা হয়। আমাদের সরস্বতী বিদানিকেতনের ছাত্রছাত্রীসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল।

আজ ২০/০৯/২০২৫ ইং (শনিবার) আমাদের কাটলীছড়া, সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিবারের পক্ষ থেকে আসামের কি...
20/09/2025

আজ ২০/০৯/২০২৫ ইং (শনিবার) আমাদের কাটলীছড়া, সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিবারের পক্ষ থেকে আসামের কিংবদন্তি সংগীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলো।

Address

গ্রাম-সেন্ট্রেল রোড, কাঠলীছড়া। জিলা/হাইলাকান্দি। রাজ্য-আসাম।
Katlicherra

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,কাঠলীছড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category