Ber Ramchandra Pur High School - H.S

Ber Ramchandra Pur High School - H.S Gov't aided school

বিদ্যালয়ের উঠোনে গড়ে উঠছে নতুন ভবিষ্যৎ।
12/03/2026

বিদ্যালয়ের উঠোনে গড়ে উঠছে নতুন ভবিষ্যৎ।

*কিছু গুরুত্বপূর্ণ তথ্য :*1. Admit card, registration certificate নিয়ে যাবে এবং এগুলোই প্রধানশিক্ষকের সাক্ষর থাকা বাধ্যত...
07/09/2025

*কিছু গুরুত্বপূর্ণ তথ্য :*

1. Admit card, registration certificate নিয়ে যাবে এবং এগুলোই প্রধানশিক্ষকের সাক্ষর থাকা বাধ্যতামূলক।
2. transparent water bottle, transparent box, transparent clip board নিয়ে যাবে।
3. সকাল ৯ টার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌছাবে।
4. পরীক্ষা চলাকালীন (10am to 11:15am) room থেকে বার হওয়া যাবেনা, washroom এ যাওয়া যাবেনা৷
5. Rough করার উপযুক্ত জায়গা প্রশ্নপত্রে থাকবে।
6. নীল অথবা কালো বল পয়েন্ট পেন দিয়েই শুধুমাত্র OMR fill up করবে। (অধিকাংশ চাকরি পরীক্ষায় শুধুমাত্র কালো বল পয়েন্ট পেন allow করা হয়। তাই, কালো বল পয়েন্ট পেন দিয়েই fill up করার চেষ্টা করবে।)
7. Calculator, Smart watch allow নেই।
8. পরীক্ষায় কোনো অসৎ উপায় অবলম্বন , শিক্ষক-শিক্ষিকার সাথে বাদানুবাদ, অসভ্য আচরণ, স্কুল বিল্ডিং এর ক্ষতি করলে সেই ছাত্র/ছাত্রীর semester 3 পরীক্ষা বাতিল হতে পারে অথবা registration বাতিল হতে পারে৷ ফলস্বরূপ এই জীবনে আর WBCHSE এর HS exam এ বসতে পারবেনা৷

গত কালকের অনুষ্ঠান এর কিছু সুন্দর মুহূর্ত। আয়োজনে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী।শিক্ষক দিবসের অনুষ্ঠান 2025।Let's take a ...
06/09/2025

গত কালকের অনুষ্ঠান এর কিছু সুন্দর মুহূর্ত।
আয়োজনে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী।
শিক্ষক দিবসের অনুষ্ঠান 2025।

Let's take a moment to relive some of the highlights from yesterday's Teacher's Day celebration!

আজ মাদার তেরেসার ১১৫ তম জন্মবার্ষিকী।।🙏  ******************************************শতাব্দীর শ্রেষ্ঠ মহিয়সী নারী, দুস্থ,...
26/08/2025

আজ মাদার তেরেসার ১১৫ তম জন্মবার্ষিকী।।🙏

******************************************

শতাব্দীর শ্রেষ্ঠ মহিয়সী নারী, দুস্থ, দরিদ্র, অসহায়, অবহেলিত মানুষের ত্রাণকর্ত্রী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট ম্যাসেডোনিয়ার রাজধানী স্কোপিয়োতে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন নিকোলো ও দ্রানা বয়াজুর কনিষ্ঠ সন্তান। তাঁদের আদি নিবাস ছিল আলবেনিয়ায়। তাঁর পিতা আলবেনিয়ার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯১৯ সালে মাত্র আট বছর বয়সে তাঁর পিতৃবিয়োগ হয়। পিতার মৃত্যুর পর তাঁর মা তাঁকে রোমান ক্যাথলিক আদর্শে লালন-পালন করেন। জোয়ান গ্র্যাফ ক্লুকাস রচিত জীবনী থেকে জানা যায়, ছোট্টো অ্যাগনেস মিশনারিদের জীবন ও কাজকর্মের গল্প শুনতে বড়োই ভালবাসতেন। ১২ বছর বয়সেই তিনি ধর্মীয় জীবন যাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসেবে যোগ দেন সিস্টার্স অফ লোরেটো সংস্থায়। মা আর দিদিদের সঙ্গে আর তার কোনোদিন দেখা হয়নি।

অ্যাগনেস প্রথমে আয়ারল্যান্ডের রথফার্নহ্যামে লোরেটো অ্যাবেতে ইংরেজি ভাষা শিক্ষা করতে যান। কারণ এই ভাষাই ছিল ভারতে সিস্টার্স অফ লোরেটোর শিক্ষার মাধ্যম। ১৯২৯ সালে তিনি ভারতে এসে দার্জিলিংয়ে নবদীক্ষিত হিসেবে কাজ শুরু করেন। ১৯৩১ সালের ২৪ মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ নেন।

কলকাতার রাস্তাঘাটে অনেক দরিদ্রকে মারা যেতে দেখেছেন তেরেসা। অজ্ঞান এক মহিলাকে দেখে আঁতকে ওঠেন তিনি। দেহের অর্ধেকটা ইদুর ও পিপড়ায় খেতে শুরু করেছে। মাদার তেরেসা স্থির করলেন কাউকে আর একা মরতে দেয়া হবেনা। তিনি মরণাপন্ন মানুষদের জন্য একটি আশ্রয়কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেন এবং নগর কর্তৃপক্ষের সহায়তায় হিন্দু মন্দিরের পাশে পরিত্যক্ত এক বাড়িকে ‘হোম ফর দ্য ডাইং’ এ পরিণত করেন। পরে যেটির নাম দেয়া হয় ‘নির্মল হৃদয়’।

এই কেন্দ্রের আশ্রয়ে কিছুটা শান্তি ও সম্মান পেতেন মৃত্যু পথযাত্রী মানুষরা। পেতেন চিকিৎসা ও পেটভরে খাবার। আজ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ তাদের শেষ আশ্রয় পেয়েছেন এই কেন্দ্রে।

১৯৪৬ সালে ট্রেনে করে দার্জিলিং যাওয়ার দীর্ঘ পথে গভীর এক চেতনা জেগে ওঠে তাঁর মনে, যেন ঈশ্বরের বাণী শুনতে পান তিনি। দরিদ্র থেকেও দরিদ্র মানুষদের সেবা করাই হল তাঁর মিশন। ১৯৪৮ সালে পোপের অনুমোদন নিয়ে কনভেন্ট (সন্ন্যাসিনীদের আশ্রম) ত্যাগ করে ‘অর্ডার অফ সিস্টার্স’ গড়ে তোলেন তিনি। ১৯৫০ সালে আত্মপ্রকাশ করে ‘মিশনারিজ অব চ্যারিটি’ সংস্থা, স্বীকৃতি পায় ভ্যাটিকানের।

মাত্র পাঁচ টাকা মূলধন নিয়ে তিনি যে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন তা আজ সারা বিশ্বে সম্প্রসারিত হয়েছে শত শাখা-প্রশাখায়। মানবতার সেবার স্বীকৃতি স্বরূপ শান্তির জন্য মাদার তেরেসাকে ১৯৭৯ সালে নোবেল পুরস্কার দেয়া হয়। নোবেল পুরস্কারের ১৫ লাখ টাকা এবং অন্যান্য পুরস্কারের প্রায় এক কোটি টাকা সবই তিনি দান করেন মানবতার সেবায়।

১৯৮০ সালে দেয়া হয় তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ উপাধি দেয়া হয়।

১৯৮৩ সালে পোপ জন পল ২ এর সাথে দেখা করার উদ্দেশ্যে রোম সফরের সময় মাদার তেরেসার প্রথম হার্ট অ্যাটাক হয়। ১৯৮৯ সালে আবার হার্ট অ্যাটাক হওয়ার পর তার দেহে কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয়।

১৯৯১ সালে মেক্সিকোতে থাকার সময় নিউমোনিয়া হওয়ায় হৃদরোগের আরও অবনতি ঘটে। এই পরিস্থিতিতে তিনি মিশনারিস অফ চ্যারিটির প্রধানের পদ ছেড়ে দেয়ার প্রস্তাব করেন। কিন্তু চ্যারিটির নানরা গোপন ভোটগ্রহণের পর তেরেসাকে প্রধান থাকার অনুরোধ করে। অগত্যা তেরেসা চ্যারিটির প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে থাকেন।

১৯৯৬ সালের এপ্রিলে পড়ে গিয়ে কলার বোন ভেঙে ফেলেন। আগস্টে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এর পাশাপাশি তার বাম হৃৎপিণ্ডের নিলয় রক্ত পরিবহনে অক্ষম হয়ে পড়ে। ১৯৯৭ সালের ১৩ই মার্চ মিশনারিস অফ চ্যারিটির প্রধানের পদ থেকে সরে দাড়ান। একই বছর ০৫ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এই মহিয়সী নারী।।

আজ মাদার তেরেসার শুভ জন্মদিন।
উনি আমাদের সবার মা।
" মা তুঝে সালাম "।
তোমার মত শক্তি দিও আমাদের।।



এই লিস্টে ছাত্র ছাত্রীদের নাম ও রোল নাম্বার দেয়া আছে ,তোমরা ক্লাস নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এখনো করোনি। 24/08/2025 তারিখ...
19/08/2025

এই লিস্টে ছাত্র ছাত্রীদের নাম ও রোল নাম্বার দেয়া আছে ,তোমরা ক্লাস নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এখনো করোনি। 24/08/2025 তারিখের মধ্যে ফর্ম জমা করবে অফিসে।নাহলে তোমাদের রেজিস্ট্রেশন আর হবে না।

**জরুরী অবগতি বার্তা***(NMMSE 2025 এক্সাম FOR CLASS VIII)**সমস্ত  স্কুলের সম্মানীয় নোডাল শিক্ষক দের প্রতি আবেদন.......*...
14/08/2025

**জরুরী অবগতি বার্তা**

*(NMMSE 2025 এক্সাম FOR CLASS VIII)*

*সমস্ত স্কুলের সম্মানীয় নোডাল শিক্ষক দের প্রতি আবেদন.......*

*2025 এর NMMSE EXAM এর নোটিশ পাবলিশ হয়ে গেছে ও ফর্ম ফিলাপ ও গত 07-08-2025 থেকে শুরু হয়েছে চলবে 09-09-2025 পর্যন্ত*

*তাই আপনাদের প্রতি সবিনয় নিবেদন*
*আপনারা প্রত্যেক স্কুলের মেধাবী ছাত্রছাত্রী বা এলিজিবল candidate যারা 2025 এ ক্লাস VIII এ পাঠরত/পাঠরতা তাদের এইপরীক্ষার ফর্ম ফিলাপ করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহন করুন শেষ তারিখের দিকে না অপেক্ষা করে যতসম্ভব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করান ।*

*মনে রাখবেন আপনার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ একজন মেধাবী ছাত্র/ছাত্রী কে এই স্কলারশিপ পেতে সাহায্য করবে ও ভীষণভাবে উপকৃত হবে ।*

*.আপনারা কি কি জমা নেবেন*......

1. ফিলাপ করা ফর্ম ( NMMSE 2025 এক্সাম FOR CLASS VIII)

2. 2024 এর ক্লাস VII এর রেজাল্ট এর জেরক্স

3. INCOME CERTIFICATE FROM( RURAL- BDO/JT BDO
URBAN - EXCECUTIVE OFFICER MUNICIPALITY )

OR ANY GROUP A GAZZETED OFICER

4. আঁধার কার্ড XEROX

5. CASTE CERTIFICATE XEROX (IF ANY)

*N.B.উপরে উল্লিখিত ফর্ম সহ ডকুমেন্ট স্কুলে আপনারা preserve করে রাখবেন কোথাও পাঠাতে হবে না*

*আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য*

*ধন্যবাদ*

*NSP-NMMSE TEAM MURSHIDABAD D.I OF SCHOOL'S*


05/08/2025

প্রতিকূল পরিস্থিতি শক্তি বাড়ায়। নিজেকে বিশ্বাস করুন:
Video collected

Believe Yourself.

🍁অভিভাবকরা স্কুলে না গিয়ে তাদের সন্তানের Banglar Shiksha Student ID বাড়িতে বসে অনলাইনে কিভাবে বের করবেন 🍁   এখন থেকে  ...
03/08/2025

🍁অভিভাবকরা স্কুলে না গিয়ে তাদের সন্তানের Banglar Shiksha Student ID বাড়িতে বসে অনলাইনে কিভাবে বের করবেন 🍁
এখন থেকে শুধুমাত্র ছাত্রছাত্রীদের Student ID সংগ্রহের জন্য অভিভাবকদের আর স্কুলে যেতে হবে না।আপনার সন্তানের Banglar Shiksha Student ID এখন আপনি নিজেই খুব সহজে অনলাইনে বের করতে পারবেন।🔍 মূল পোস্টের কমেন্ট দেওয়া লিংকে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
কী কী তথ্য লাগবে:
🟡শিক্ষার্থীর নাম🟡পিতার নাম🟡মাতার নাম / আধার নম্বর / অভিভাবকের মোবাইল নম্বর (যেকোনো একটি)🟡জন্ম তারিখ🟡বর্তমান/পাসআউট অবস্থা🟡জেলা
✅ এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন এবং খুব সহজ!
✅ অভিভাবকেরা এখন ঘরে বসেই সন্তানের Student ID সংগ্রহ করতে পারবেন।
📚 বাংলার শিক্ষা এখন আরও আধুনিক ও সহজলভ্য।
🔁 শেয়ার করে দিন যাতে অন্য অভিভাবকরাও উপকৃত হন।
Follow করে রাখতে পারেন

আপনার কত সময় লাগে?
31/07/2025

আপনার কত সময় লাগে?

Lalbag murshidabad Educational Tour 2020
29/07/2025

Lalbag murshidabad Educational Tour 2020


Address

Karimpur
741152

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 11:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:45pm

Telephone

+919732938997

Alerts

Be the first to know and let us send you an email when Ber Ramchandra Pur High School - H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category