Jamsherpur B N High School

Jamsherpur B N High School Jamsherpur BN High er exstudents porichalito page for students/alumni/ teachers/retd. teachers/staffs

তোমাদের কী মতামত..
08/05/2026

তোমাদের কী মতামত..

মনে রেখো
28/12/2025

মনে রেখো

5th September 2025 শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত...
08/09/2025

5th September 2025
শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত...

দুঃ সংবাদ: মুর্শিদাবাদ শেখ পাড়া স্কুলের ভার প্রাপ্ত শিক্ষক উজ্জ্বল সিংহ রায় আর নেই।  আত্ম/হ/ত্যা করেছে।  আমার চাইতে ২ বছ...
02/09/2025

দুঃ সংবাদ: মুর্শিদাবাদ শেখ পাড়া স্কুলের ভার প্রাপ্ত শিক্ষক উজ্জ্বল সিংহ রায় আর নেই।
আত্ম/হ/ত্যা করেছে। আমার চাইতে ২ বছরের জুনিয়ার। ভাল ও সৎ ছেলে। প্রশাসনিক কাজে বেশ স্মার্ট। গনিতের M. Sc ডিগ্রি নিয়ে নিজের ছোট বেলার স্কুলে যোগদান ২০০৭ সালে।
মাধ্যমিক থেকে এম এস সি প্রথম শ্রেনীতে উত্তীর্ন হওয়া উজ্জ্বল ছোট বেলা থেকে অনেক চড়াই উতরাই পার হয়ে শিক্ষক হয়েছিল। আমি নিজেও ওর সাথে কাজ করেছি বেশ কয়েক বছর। একটু চাপা স্বভাবের ছিল। এক কথায় ভাল মানুষ।

ও যে মারা যেতে পারে ভাবতেই পারছি না। তাঁর একটা ছেলে আছে। সে ক্লাস এইটে পড়ে।
উজ্জ্বলের বিয়ে দিয়ে আনা হয়েছিল বেশ মজা করে। বৌটি সদ্য বিধবা হয়েছে। রানীনগর থানায় বসে সংবাদ মাধ্যমে যে বিবৃতি দিয়েছে তাতে হাড় হিম করা অভিযোগ।

নিজের গ্রামে, নিজের স্কুলে বারবার অপদস্ত হওয়া মেনে নিতে পারেনি। কেও ভুল বুঝেছে। কেও দূরে সরিয়ে দিয়েছে। উজ্জ্বল ওর যন্ত্রনার কথা বলতে পারে নি। ভেতরের সংবেদনশীলতা বাইরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে।

কি চেয়েছিল উজ্জ্বল ?!!!
পেশাগত চাপ থেকে বাঁ/চতে একটু সহানুভূতি, একটু বোঝাপড়া, একটু সাহায্যের বাড়িয়ে দেওয়া হাত।
সত্যিই কি বাঁচানো যেত না, উজ্জ্বল ভবিষ্যৎকে?

একটু স্বীকৃতি একটা জীবন বাচিয়ে দিতে পারতো। অপদস্থ হতে হতে এক অল্প বয়সী মাস্টার মশাই ভুলে গেল স্ত্রী পুত্রের কথা। নিজের প্রাণ দিয়ে প্রমান করে গেল, চেয়ারের প্রতি দায়বদ্ধতা।

উজ্জ্বল মোহমুক্ত হয়ে গেছিল। তাই সে ঝুলে পড়েছে। ঢাক ঢোল পিটিয়ে তো বলে বেড়ানো সম্ভব নয় "" আমি সৎ, আমি অন্যায় করিনি "।
একজন শিক্ষক কিই বা পারেন। শকুন আর শকুনির মাঝে নিজেকে টাঙিয়ে দেওয়া ছাড়া কি করার ছিল উজ্জ্বলের???

উজ্জ্বল দেশের জন্য মরে নি, উজ্জ্বল দশের জন্য মরে নি। উজ্জ্বল একটা মূল্য বোধের জন্য শহীদ হয়েছে।
সততার জন্য শহীদ হয়েছে।

উজ্জ্বল আ/ত্মহ/ত্যা করবে ভাবতেই পারছি না।
তবে উজ্জ্বল একটা ভালো কাজ করেছে। কেও আর ওকে কালি মাখাতে পারবে না। কোনো স্তব স্তুতি ও আর শুনবে না। জীবনের ওপারে শান্ত মনে উজ্জ্বল চিরকাল চিরশান্তিতে রয়ে যাবে। ওর চার ধাম তীর্থে যাবার খুব ইচ্ছে ছিল। ইশ্বর ওকে একটু বুকে টেনে নিক, একটু আদর করুক। ওর যে বুকের ভেতর অভিমান আর অপমান জ্বলে যাচ্ছে।
ভাই, আমি কিন্তু তোকে নিশর্ত ভালবাসি। খুব ভাল বাসি রে। তোর এই মহানির্বান মেনে নিতে পারছি না।
_____________________________________

মনের আর্তনাদ থেকে লিখেছেন
উজ্জ্বলের সহকর্মী শ্রী সুব্রত পাল মহাশয়।

আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উজ্জ্বল বাবুর জন্য গভীর শোকজ্ঞাপন করছি এবং ঈশ্বর পরিবারকে সাহস দিক এই প্রার্থনা করি।
ঔঁম শান্তি। 🥀

Happy Independence Day.. 🇮🇳🇮🇳Jayhind
15/08/2025

Happy Independence Day.. 🇮🇳🇮🇳

Jayhind

কয়েকদিন আগের একটা ঘটনা.. বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত পরশু সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষ...
25/06/2025

কয়েকদিন আগের একটা ঘটনা..

বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত পরশু সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্রী বক্তব্য দিচ্ছিলেন, ওই ছাত্রীর বক্তব্য চলাকালীন হটাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে পাশে থাকা একজন প্রফেসর দৌঁড়ে গিয়ে একটা ছাতা নিয়ে এসে সে ছাত্রীর মাথার উপর ধরেন। পুরো বক্তব্য চলাকালীন তিনি ছাতাটা ছাত্রীর মাথার উপর ধরে রেখেছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো, ওই প্রফেসর একইসাথে ডিপার্টমেন্টের প্রধান এবং শিক্ষকদের লিডারও।

আপনি কল্পনা করতে পারেন, ভারতীয় উপমহাদেশের একটা ইউনিভার্সিটি কনভোকেশন অনুষ্ঠানে এমন দৃশ্য?

কখনো নয়। এ ধরনের মানবিক এবং নৈতিক চর্চা আমাদের দেশের শিক্ষকদের মধ্যে গড়ে উঠেনি এবং উঠবেও না। এর অন্যতম কারণ, ইগো। কোনো শিক্ষক এমন মহৎ কাজ করতে যাবে না তার ভেতর প্রচন্ড ইগোর কারণে, তার মধ্যে
সবসময় এই চিন্তা কাজ করে যে, আমি শিক্ষক হয়ে কেন শিক্ষার্থীদের মাথায় ছাতা ধরতে যাব। হোক না বৃষ্টি, তাতে কী!

অথচ দেখেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা ভার্সিটিগুলির একটি ভার্সিটির প্রফেসর তার ইগো ঠেলে কনভোকেশনে বক্তব্য দেওয়া কালে বৃষ্টি আসলে অনায়সে একজন ছাত্রীী মাথায় ছাতা ধরে রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন, একইসাথে অন্যদের নৈতিকতাও শিক্ষা দিলেন।

শিক্ষকতা হলো ঠিক এমনই মহৎ পেশা।
শ্রেষ্ঠ মানুষজনই এই পেশায় আসবেন, এটাই স্বাভাবিক রীতি। এই শিক্ষকের কর্মেই তার প্রমাণ মেলে। যে শিক্ষক পাবলিকলি মানুষ হিসেবে ভালো মনের অধিকারী এবং অনুকরণীয় হওয়ার পরিচয় দিয়েছেন মানবিক কর্মের মাধ্যমে, নিশ্চয়ই সেই শিক্ষক ক্লাসরুমেও শিক্ষার্থীদের কাছে সেরা হবেন। তার জন্য সম্মান এবং শ্রদ্ধা।

আক্ষেপের বিষয় হলো, দেশের শিক্ষাব্যবস্থায় এমন শিক্ষকতার চর্চা নেই। অনুকরণীয় তো পরের বিষয়, মহৎ হৃদয়ের মানুষ এই পেশায় নেই বললেই চলে। আমাদের দেশে ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে গেছে কমার্শিয়াল৷ অথচ ইউরোপ-আমেরিকায় ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো বন্ধুত্বের, সহযোগিতা, সম্মান এবং ভালোবাসার।

©

বৃষ্টির পরে, মাটির সোঁদা গন্ধ। বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা ...
18/05/2025

বৃষ্টির পরে, মাটির সোঁদা গন্ধ।

বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা আমাদের মন ছুঁয়ে যায়।বৃষ্টির পর মাটির যেই চেনা গন্ধটা নাকে আসে, তার নাম পেট্রিকর (Petrichor)।এই গন্ধটা আসে একধরনের ব্যাকটেরিয়া থেকে, যার নাম অ্যাক্টিনোমাইসেটিস (Actinomycetes)।

এই ব্যাকটেরিয়া শুষ্ক মাটিতে বসবাস থাকে।বৃষ্টি পড়লেই মাটি ভিজে যায়, আর তখনই ব্যাকটেরিয়াগুলো জিওসমিন (Geosmin) নামক এক রাসায়নিক নিঃসরণ করে।জিওসমিনই সেই পরিচিত গন্ধের জন্য দায়ী, যেটাকে আমরা “বৃষ্টির গন্ধ” বলি।
মানুষের ঘ্রাণেন্দ্রিয় এই জিওসমিনের প্রতি খুবই সংবেদনশীল অল্প পরিমাণেই আমরা সেটা টের পাই।এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না,অনেকের মনে ফিরিয়ে আনে শৈশব, স্মৃতি, ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টি!এটা একধরনের মানসিক প্রশান্তি, যেন প্রকৃতি নতুন করে শুদ্ধ হতে শুরু করেছে।বিজ্ঞান আর প্রকৃতির এই মেলবন্ধনই আমাদের পৃথিবীকে করে তোলে আরও রহস্যময় আর সুন্দর।

#রাইন্যদায়স

মাধ্যমিক ২০২৫ মাধ্যমিক উত্তির্ণ সকল শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা। জীবনের চল পথ আরও সুগম হোক।আরও সাফল্য আসুক।
03/05/2025

মাধ্যমিক ২০২৫

মাধ্যমিক উত্তির্ণ সকল শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা।
জীবনের চল পথ আরও সুগম হোক।
আরও সাফল্য আসুক।

Address

Bagchi Jamsherpur
Karimpur
741122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamsherpur B N High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category