কিশলয় একাডেমী

কিশলয় একাডেমী “School is not a place, it’s a journey to wisdom.”

 # #কিশলয়একাডেমী  #সাহেপাড়া, #নদিয়া “এইটুকু বাচ্চা, স্কুলে গিয়ে কি শিখবে?সবই তো দুই বছর বয়স… এখন তোর খেলার সময়!”অনেকে...
21/11/2025

# #কিশলয়একাডেমী
#সাহেপাড়া, #নদিয়া
“এইটুকু বাচ্চা, স্কুলে গিয়ে কি শিখবে?
সবই তো দুই বছর বয়স… এখন তোর খেলার সময়!”
অনেকে এসব বলে ফেলেন… কিন্তু সত্যিটা একটু অন্যরকম ❤️

🌱 বাচ্চারা দুই থেকে ছয় বছর বয়সে কী শিখে?
অনেকেই ভাবেন—“এতো ছোট! এখনই স্কুল?”
কিন্তু বিজ্ঞান বলছে, ২–৬ বছর বয়সে শিশুর মস্তিষ্কের ৯০% ডেভেলপমেন্ট হয়ে যায়।
অর্থাৎ—এই সময়টাই হল ভবিষ্যতের ভিত্তি তৈরির আসল সময়।
আজকের দিনে প্যারেন্টিং বদলাচ্ছে…
পুরোনো দিনের “বড় হলে শেখাবে”—এই মানসিকতা বদলে গেছে।
এখন বাবা-মায়েরা জানেন, শেখা মানেই বই নয়, শেখা মানেই পূর্ণাঙ্গ বিকাশ।
আর এই বিকাশটাই হয় একটি ভাল প্লে স্কুলে। ❤️

🌟 কেন প্লে স্কুল বাচ্চার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে?
এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আকারে দেওয়া হল ↓↓

🧠 ১. ব্রেন ডেভেলপমেন্ট (Brain Development)
২–৬ বছর বয়সে নিউরনগুলোর কানেকশন সবচেয়ে দ্রুত তৈরি হয়।
রং, শব্দ, আকার, বাক্য, অক্ষর—সবকিছুই দ্রুত শোষণ করতে শেখে।
সঠিক পরিবেশ না পেলে এই স্পিড কমে যায়।

👶 ২. সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট
বাড়িতে একা খেলা আর স্কুলে বন্ধুদের সঙ্গে খেলা এক নয়।
প্লে স্কুলে শিশুরা শিখে—
“শেয়ার করা”
“অপেক্ষা করা”
“বলতে শেখা”
“অনুভূতি প্রকাশ করা”
“দলবদ্ধভাবে মিশে চলা”
এই স্কিলগুলো ভবিষ্যতের স্কুল লাইফ, চাকরি এবং সামাজিক জীবনের ভিত্তি।

🗣️ ৩. ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট
দুই বছর বয়স থেকেই বাচ্চারা ভাষা শেখা শুরু করে।
প্লে স্কুলে—
টিচারদের সঠিক ভাষায় কথা বলা
রাইমস
স্টোরিটেলিং
গ্রুপ টক
এসবের মাধ্যমে খুব দ্রুত শব্দভান্ডার বাড়ে।

🎨 ৪. ক্রিয়েটিভিটি ও ইমাজিনেশন বৃদ্ধি
এজ গ্রুপে বাচ্চাদের কল্পনা শক্তি সবচেয়ে বেশি।
প্লে স্কুলে—
আর্ট
মিউজিক
নাচ
গল্পের ক্লাস
স্যান্ড প্লে
ওয়াটার প্লে
এসবের মাধ্যমে ক্রিয়েটিভিটি ফুলের মতো ফুটে ওঠে।

🏃‍♂️ ৫. ফিজিক্যাল ডেভেলপমেন্ট
বাচ্চারা শুধু হাঁটতে শেখে না, তারা নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে শেখে।
স্কুলে—
গ্রস মোটর (দৌড়ানো, লাফানো)
ফাইন মোটর (ধরা, আঁকা, পাজল করা)
এই দক্ষতাগুলো শক্ত ভিত্তি তৈরি করে।

😊 ৬. ইমোশনাল ডেভেলপমেন্ট
বাচ্চারা শিখে—
কিভাবে রাগ সামলাতে হয়
কিভাবে ভয় কাটাতে হয়
কিভাবে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হয়
কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়

🏫 ৭. ‘স্কুল রেডিনেস’ (School Readiness) তৈরি হয়
প্লে স্কুল বাচ্চাকে ভবিষ্যতের বড় স্কুল জীবনের জন্য তৈরি করে—
রুটিন মানা
টেবিল-চেয়ার এ বসে থাকা
টাস্ক ফলো করা
টিচারের কথা বোঝা
সবকিছুই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়।

🌈 তাহলে প্লে স্কুলে বাচ্চা কি শিখে?
শুধু ABCD নয়…
শুধু 1-2-3 নয়…
👉 ওরা শিখে নিজেদের চিনতে
👉 শিখে কথা বলতে, বন্ধু বানাতে
👉 শিখে হাসতে, শিখতে, বেড়ে উঠতে
👉 শিখে দুনিয়াকে নিজের চোখে দেখতে
এটাই প্রকৃত শিক্ষা।
এটাই প্লে স্কুলের আসল ভূমিকা। ❤️
💕 বাচ্চা ছোট — তাই ওকে স্কুলে পাঠানো আরও জরুরি।
কারণ এই বয়সটাই—
📌 সবচেয়ে দ্রুত মস্তিষ্ক গঠনের সময়
📌 অভ্যাস তৈরির সময়
📌 ভালো ব্যক্তিত্ব গঠনের সময়
📌 সঠিক গাইডেন্সের সবচেয়ে প্রয়োজনীয় সময়
🟢copied

21/11/2025

“শিক্ষা শুধু বইয়ের মাঝে নয়—প্রতি দিনে, প্রতিটি মুহূর্তে।”

20/11/2025

জেদী বাচ্চা মানেই বুদ্ধিমান বাচ্চা

আমরা যখন কোনো শিশুকে জেদ করতে দেখি, বেশিরভাগ সময়ই আমরা বিরক্ত হই। আমরা ভাবি ও কেন কথা শুনতেছে না, কেন এমন করতেছে।

আসলে, বেশিরভাগ সময়েই এই জেদ কোনো সমস্যা নয়, বরং শিশুর বুদ্ধিবিকাশের সবচেয়ে শক্তিশালী লক্ষণ।

জেদ মানে শিশুটি ভাবতে শিখছে

একটি শিশু যখন “না” বলে, কিংবা নিজের মতামত ধরে রাখে-
সে মূলত বোঝাতে চায়, “আমারও বুঝার ক্ষমতা আছে। আমি নিজের মতো সিদ্ধান্ত নিতে চাই।

এবং এটিই তাকে ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও সিদ্ধান্তক্ষম একজন মানুষ বানায়।

অভিভাবকের প্রথম দায়িত্ব: শান্ত থাকা

শিশুর জেদ যত বাড়ে, আমাদের রাগ তত বেড়ে যায়।
কিন্তু রাগ দেখালেই পরিস্থিতি আরও খারাপ হয়।

আপনি যদি স্থির, ধীর এবং শান্ত স্বরে কথা বলেন,
শিশুটিও ধীরে ধীরে নরম হয়ে আসে।

কখনও কখনও আপনার শান্ত মুখভঙ্গিই কথার চেয়ে বেশি প্রভাব ফেলে।

জেদ সামলানোর ২টি কার্যকর কৌশলের একটি হচ্ছেঃ খেলার ছলে উল্টো দিকে নেওয়া (Reverse Psychology)

শিশুকে কখনো কঠোরভাবে নিষেধ করলে সে উল্টো সেটাই করতে চায়।
যেমন- আপনি বললেন: “আজ তুমি দুধ খেও না।”
সে বলবে: “না, আমি খাব!”

কারণ সে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে ভালোবাসে।
এই মানসিকতা বুঝতে পারলে পরিস্থিতি খুব সহজে সামলানো যায়।

শিশুকে ছোট্ট “বিকল্প” দেওয়া

শিশুরা আদেশ পছন্দ করে না, কিন্তু পছন্দ করে নিজে সিদ্ধান্ত নেওয়া।

আপনি যদি বলেন- “দুধ খাও।”
সে না-ও বলতে পারে।

কিন্তু যদি বলেন-
“তুমি দুধ গরম খাবে, নাকি ঠান্ডা?”
সে সাথে সাথে একটা বেছে নেবে।

কারণ সিদ্ধান্তটা এবার তার নিজের,
আপনার কথাও মানা হলো, শিশুটিও খুশি।

এক মা তার শিশুকে বাইরে নিতে পারছিলেন না।
শিশুটি জেদ ধরে বলছিল, “যাবো না!”

মা তখন মজা করে বললেন,
“বাইরে গেলে এক চোখ বন্ধ করে যাবে, না দুইটা?”

শিশু হেসে বলল,
“দুইটা!”

এই একটুখানি বিকল্পই জেদের জায়গায় এনে দিল আনন্দ, এটাই win win situation.

তবে এটাও সত্যি যে, জেদী শিশুর সঙ্গে আচরণে ধৈর্য থাকতে হবে। তারা নিজের মতো করে ভাবে এবং সেই ভাবনাটাই তাদের শক্তি।

আপনি যদি সেই ভাবনাকে শ্রদ্ধা করেন, তাহলে শিশুটিও আপনাকে শ্রদ্ধা করতে শিখবে।

সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়সে শিশুরা সবচেয়ে বেশি জেদ প্রকাশ করে। কারণ এই বয়সে তারা স্বাধীন হতে শেখে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন করে।

এটি তাদের স্বাভাবিক বিকাশের একটি ধাপ। আপনি যদি এই সময়টায় ধৈর্য ধরে শিশুর আচরণকে বুঝতে পারেন, তাহলে সে ধীরে ধীরে দায়িত্বশীল হয়ে উঠবে।

জেদকে দমন করার চেষ্টা না করে বরং বুঝে নেওয়ার চেষ্টা করা উচিত। কারণ জেদ মানে শুধু “না” বলা নয়, এটি এক ধরনের চিন্তার প্রকাশ।

আপনি যদি সেই চিন্তাকে জায়গা দেন, তবে একদিন এই জেদী শিশুই আত্মবিশ্বাসী, সচেতন ও দৃঢ় মানসিকতার একজন মানুষ হিসেবে গড়ে উঠবে।
Collected
Barat

17/11/2025

“শিশুরা শেখে খেলা আর আনন্দের মধ্য দিয়ে 🎒

কিশলয় একাডেমীতে নিয়মিত এমন নানা ধরণের আউটডোর Activity করানো হয় , যা বাচ্চাদের শারীরিক-মানসিক উন্নতিতে দারুণ ভূমিকা রাখে।প্রতিটি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই আমাদের মূল লক্ষ্য।”

15/11/2025
15/11/2025

“শিশুদের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ভবিষ্যতের আলো।”💝

শিশু দিবস উপলক্ষে কিশলয় একাডেমীর পক্ষ থেকে স্কুলের বাচ্চাদের নিয়ে টোটো র‍্যালির সুন্দর মুহূর্ত।

13/11/2025

💝🏫

🎉 গর্বের মুহূর্ত! 🎉আজ প্রকাশিত ম্যাথ কম্পিটিশনের ফলাফলে কিশলয় একাডেমীর শিক্ষার্থীরা উজ্জ্বল সাফল্য অর্জন করেছে! 🏆তারা তা...
06/11/2025

🎉 গর্বের মুহূর্ত! 🎉

আজ প্রকাশিত ম্যাথ কম্পিটিশনের ফলাফলে কিশলয় একাডেমীর শিক্ষার্থীরা উজ্জ্বল সাফল্য অর্জন করেছে! 🏆
তারা তাদের নিষ্ঠা, পরিশ্রম ও মেধার মাধ্যমে প্রমাণ করেছে — চেষ্টা করলে অসম্ভব কিছুই নয়। 💫

এই ফলাফলের জন্য প্রতিটি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন 👏
এবং তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দকেও ধন্যবাদ জানাই সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ দেওয়ার জন্য।

চলো, আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাই! 🚀

31/10/2025

🎓 কিশলয় একাডেমী 🎓
📢 ভর্তি চলছে! (Admission Open – 2026)
🌼🌼🌼

👶 নার্সারি থেকে ক্লাস IV পর্যন্ত ভর্তি চলছে
শিশুর প্রথম বিদ্যালয় হোক এমন একটি জায়গায়,
যেখানে সে শেখে ভালোবাসতে, শিখতে, হাসতে আর মানুষ হতে। ❤️
---
🌟 কেন কিশলয় একাডেমী ?

✅ অভিজ্ঞ ও স্নেহশীল শিক্ষকবৃন্দ
✅ আনন্দময় ও নিরাপদ শেখার পরিবেশ
✅ নিয়মিত খেলাধুলা, গান, নাচ, আঁকা ও গল্পের ক্লাস
✅ আধুনিক পাঠ্যক্রম ও স্মার্ট শিক্ষণ পদ্ধতি
✅ নিয়মিত গার্ডিয়ান মিটিং ও ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে যত্ন
---
📘 ভর্তি সংক্রান্ত তথ্য

🔹 ভর্তি শুরু: নভেম্বর ২০২৫ থেকে
🔹 শিক্ষাবর্ষ: জানুয়ারি ২০২৬
🔹 সময়: সকাল ৭টা – ১০টা (সোম-শুক্র)
---
📄 ভর্তি করার সময় সঙ্গে আনতে হবে:

1️⃣ জন্ম সার্টিফিকেটর ফটোকপি
2️⃣ শিশুর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
3️⃣ অভিভাবকের ভোটার আইডি / আধার কার্ডের কপি
4️⃣ পূর্ববর্তী স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট (যদি থাকে)
---
💰 ফি সংক্রান্ত তথ্য

💵 ভর্তি ফি ও মাসিক ফি — স্কুল অফিস থেকে জানা যাবে
🎁 বিশেষ ছাড় থাকবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য
---
📞 যোগাযোগ:

📱 8512972335 / 7872256051
🏫 Kishalay Academy, Nadia

---
🌈 “শিক্ষা হোক আনন্দের, শৈশব হোক রঙিন — কিশলয় একাডেমীর সঙ্গে।” 🌈

কিশলয় একাডেমীর এক শিক্ষার্থীর আল-আমিন মিশন প্রবেশিকা পরীক্ষায় সাফল্য! 🎉আমরা গর্বিত, অনুপ্রাণিত এবং আনন্দিত।অভিনন্দন প্রি...
31/10/2025

কিশলয় একাডেমীর এক শিক্ষার্থীর আল-আমিন মিশন প্রবেশিকা পরীক্ষায় সাফল্য! 🎉
আমরা গর্বিত, অনুপ্রাণিত এবং আনন্দিত।
অভিনন্দন প্রিয় ছাত্রকে ও তার শিক্ষকদের 💐

Address

Sahebpara Malithyapara, Dogachhi, Thanarpara
Karimpur
741152

Opening Hours

Monday 6am - 10:30am
Tuesday 6am - 10:30am
Wednesday 6am - 10:30am
Thursday 6am - 10:30am
Friday 6am - 10:30am

Alerts

Be the first to know and let us send you an email when কিশলয় একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category