23/12/2024
* আজ আমরা Modals verb নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো।
* Modals verb definition:
*যেসকল auxiliary মূল verb এর সাথে যুক্ত হয়ে subject এর mood অনুযায়ী কাজ করে এবং বিভিন্ন অর্থ প্রকাশ করে তাকে Modals verb বলে।
example : 1.May I go? – আমি কি যেতে পারি?
2.I wish I could speak English আমি ইংরেজি বলতে পারতাম।
দেখুন , বাক্য ২টি তে may এবং could , subject, I এর mood অনুযায়ী বসেছে।
* ১৪টি Modals verb কে আমরা ২ভাগে ভাগ করতে পারি।
1.Modals
2.Semi Modals
1.Modals verb গুলো:
–Can, Could, May, Might ,Wil,l Would, Shall Should ,Must, Ought to, have to.
2.Semi Modals verb গুলো: Need, Dare, Used to
Note: Need, Dare, Use এদেরকে Semi Modals বলে, কারন – এরা যেমন Main Verb হিসাবে কাজ করে ঠিক তেমনি Auxiliary Verb হিসাবেও কাজ করে।
* Right form of verb এ Modals verb ব্যবহার।
* Modals Verb এর পর সর্বদা verb এর base form বসে।
* Modals verb+ be+vpp/v+ing
*Modals + have+ vpp
যেমন:
I must do it.
I must study a lot
Wouldn't I swim?
Why would I swim?
You may be helped by him
The application must be written by you.
may not be going
will not be going
shall not be going
could not be going
would not be going
may have gone
will have gone
might have gone
could have gone
Spoken English এ modals verb এর প্রয়োগ:
1.Can – এর ব্যবহার :
Ability (সামর্থ):He can speak English fluently (সে অনর্গল ইংরেজী বলতে পারে)
I can run fast (আমি দ্রুত দৌড়াতে পারি)
*Permission (অনুমতি):Can I go now? (আমি কি এখন যেতে পারি ?)
*Request (অনুরোধ):Can you give me a book? (আপনি কি আমাকেএকটা বই দিতে পারেন ?)
*Possibility (সম্ভাবনা):It can get very cold in London (লন্ডনে খুবঠান্ডা পরতে পারে)
2.Could – এর ব্যবহার :
Ability (সামর্থ):I could run fast (when I was young) (আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম)
I could sing song (আমি গান গাইতে পারতাম)
*Possibility (সম্ভাবনা):It could get very hot in Dhaka (ঢাকায় খুবগরম পরতেও পারে)
*Possibility (সম্ভাবনা):in the future: I could go to London (next week) (আমি আগামী সপ্তাহে লন্ডন যেতেও পারি)
*Polite request (ভদ্রোচিত অনুরোধ):
Could you give me a pen? (আপনি কি আমাকেএকটা কলম দিতে পারবেন ?)
Could you wait for me? (আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন ?)
3.May – এর ব্যবহার :
*Possibility (সম্ভাবনা):
It may rain tomorrow (কাল বৃষ্টি হতে পারে)
He may be at office now (সে এখন অফিসে থাকতে পারে)
*Permission (অনুমতি):
May I come in? (আমি কি ভেতরে আসতে পারি ?)
You may speak now (তুমি এখন বলতে পার)
*Offer (প্রস্তাব):May I help you? (আমি কি আপনাকে সাহায্যকরতে পারি ?)
4.Might – এর ব্যবহার
:Possibility (সম্ভাবনা) (less possible thanmay)
It might rain tomorrow (কাল বৃষ্টি হতেওপারে)
He might go to Sylhet (সে সিলেট যেতেও পারে)
*Hesitant offer (প্রস্তাব):Might I help you? (আমি কি আপনাকে সাহায্যকরব ?)
5.Will – এর ব্যবহার :
Request (অনুরোধ), (less polite than would):
Will you close the window? (আপনি কিজানালা টা বন্ধ করবেন ?)
Will you give me a paper? (আপনি কি আমাকেএকটা কাগজ দিবেন?)
6. Would – এর ব্যবহার :
Polite request (ভদ্রোচিত অনুরোধ): (more polite than will)
Would you please close the window? (আপনি কি দয়া করে জানালা টাবন্ধ করতে পারবেন ?
Would you switch off the TV? (আপনি কি টিভি টা বন্ধ করতে পারবেন ?)
*Habits (অভ্যাস): in the past sometimes :
he would give me gift (সে মাঝে মাঝে আমাকে উপহার দিত )
*Unreal situation (অবাস্তব অবস্তা):If I were you, I would go to office regularly. (আমি যদি তুমি হতাম, তাহলে অামিনিয়মিত অফিসে যেতাম)
8.Shall – এর ব্যবহার:
প্রশ্নবোধক বাক্যে: 1st person এর ক্ষেত্রে Will এর পরিবর্তে Shall বসে। যেমন :Shall we dance? (আমরা কি ড্যান্স করব ?)
Shall I carry your bag? (আমি কি তোমারব্যাগ বহন করব ?)
9.Should / Ought to – এর ব্যবহার :
*Advice (উপদেশ) / necessity (ঔচিত্য): You should study more (তোমার আরওপড়ালেখা করা উচিত)
You ought to study more (তোমার আরওপড়ালেখা করা উচিত)
*Obligation (বাধ্যবাধকতা):You should switch off the TV when youleave the room (রুম থেকে বের হওয়ার সময় তোমার টিভিটা বন্ধ করা উচিত)
You ought to switch off the TV when you leave the room (রুম থেকে বের হওয়ার সময়তোমার টিভিটা বন্ধ করা উচিত)
*Request (অনুরোধ): Should you go with me? (আপনার কি আমারসাথে যাওয়া উচিত ?)
10.Must – এর ব্যবহার :
Force, necessity (বাধ্যবাধকতা):
I must go home. (আমাকে বাসায় যেতেইহবে)
I must study a lot (আমাকে প্রচুর পড়ালেখাকরতেই হবে)
*Possibility (সম্ভাবনা):You must be sick (আপনি নিশ্চিত অসুস্থ)
You must be tired (আপনি নিশ্চিত ক্লান্ত)
11.Need' এর ব্যবহার:
Need ব্যবহৃত হয়:
(যেসব বক্তব্যে need নাবোধক, সেখানে need কে negative করার জন্যে কোন auxiliary verb আনতে হয় না)
Example:
You need not hurry.
There need be no doubt.
There need never come this time.
12.Used to' এর ব্যবহার: Used to’ অতীতের কোন সময়ে কোনকিছু অনবরত বা প্রায়সই ঘটতো তা বোঝাতে ব্যবহৃত হয়)
Example:
I used to walk for an hour in the morning.
I used to live in Dhaka.
13.Dare এর ব্যবহার :
How dare he say so.
Dare he do?
Does he dare to do?
*Have to এর ব্যবহার:
14.Have To
Have to দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে Subject বা কর্তার নিজের দিক থেকে নয়।
যেমন – সমাজ, ক্লাশ, অফিস, বিশ্ববিদ্যালয়, নিয়ম, ইত্যাদি থেকে, Subject বা কর্তার নিজের দিক থেকে নয়। অর্থাৎ যে কাজটির কথা বলা হয় সেটা Subject নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নেয় না।
উদাহারন-
আমাকে ব্যংকে সময়মত পৌঁছাতে হবে।
I have to reach at bank in time.