111 no kamini kumar Masly girls lps

111 no kamini kumar Masly girls lps follow

22/05/2026

Joyful learning using Digital TLM

20/05/2026

Playful moment during the period of Mid-day -Meal

16/05/2026
16/05/2026

আজ সোনাক্ষী দাস, ক্লাস ৪-এর ছোট্ট ছাত্রীকে নিয়ে ওর বন্ধুদের ছিল এক মজার আয়োজন। সবাই মিলে ঠিক করল, আজই হবে সোনাক্ষীর “জন্মদিন উদযাপন”। কাগজ দিয়ে বানানো হলো সুন্দর করে birthday hat। বোর্ডে ও সুন্দর করে ছবি আঁকা হল কিন্তু সমস্যা হলো— birthday cake কোথায় পাওয়া যাবে?
তবে ছোট্ট বন্ধুদের মাথায় তো আইডিয়ার কোনো অভাব নেই! তাই তারা বিস্কুট দিয়েই বানিয়ে ফেলল কেকের মতো একটি সুন্দর আয়োজন। তারপর খেলনা ছুরি দিয়ে সেই “কেক” কাটল সোনাক্ষী। আর সবচেয়ে মজার বিষয় হলো, আজ কিন্তু সত্যি সত্যি ওর জন্মদিন নয়! সোনাক্ষীর জন্মদিন অক্টোবর মাসে। তবুও সবাই মিলে আজই আনন্দ করে জন্মদিন পালন করল।
আসলে এটি হলো “Pretend Play” কল্পনার জগতে নিজের মতো করে কিছু তৈরি করা, অভিনয় করা এবং আনন্দ খুঁজে নেওয়া। আজকের ছোট ছোট শিশুরা নিজেদের কল্পনা ও সৃজনশীলতা দিয়ে একেবারে নিজেরাই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছে। হয়তো এই ছোট্ট খেলাধুলার মধ্য থেকেই ভবিষ্যতে কেউ একজন বড় হয়ে সফল Event Manager হয়ে উঠবে।
সত্যিই, শৈশব খুব সুন্দর। এমন আনন্দময় ও স্বাধীন পরিবেশেই শিশুরা স্কুলে আসতে ভালোবাসে। আনন্দের মাঝেই তারা শেখে সহযোগিতা, সৃজনশীলতা, পরিকল্পনা এবং বন্ধুত্বের মূল্য। তাই শিশুদের এই নির্ভেজাল কল্পনার খেলায় বাধা না দিয়ে বরং উৎসাহ দেওয়াই উচিত।

02/05/2026

Saturday Engagement: Tongue Twister

Attended a Birthday party 🎉 of  our beloved student Piyush Chanda of class 1. Wish him a successful life ahead.
11/04/2026

Attended a Birthday party 🎉 of our beloved student Piyush Chanda of class 1. Wish him a successful life ahead.

প্রিয় পঞ্চম শ্রেণির সোনামণি শিক্ষার্থীরা,বিদায়ের এই ক্ষণে তোমাদের সবার মলিন মুখগুলো দেখে আমার হৃদয় ভারাক্রান্ত । মন থ...
18/03/2026

প্রিয় পঞ্চম শ্রেণির সোনামণি শিক্ষার্থীরা,
বিদায়ের এই ক্ষণে তোমাদের সবার মলিন মুখগুলো দেখে আমার হৃদয় ভারাক্রান্ত । মন থেকে আমরা একেবারেই চাই না তোমাদের বিদায় দিতে। কিন্তু নিয়তির নিয়ম, সময়ের দাবি—সবকিছু মেনে নিয়েই আজ এই বিদায়ের মুহূর্তে দাঁড়াতে হয়েছে আমাদের।
তোমাদের এই গ্রুপ ফটোটি শুধু একটি ছবি নয়—এটি আমাদের হৃদয়ের অমূল্য ধন হয়ে থাকবে। যুগের পর যুগ স্কুলের অফিসের দেয়ালে টাঙানো থাকবে এই ছবিটি, আর আমরা যখনই তাকাবো, তখনই স্মৃতির পাতায় ভেসে উঠবে তোমাদের সেই নিষ্পাপ, সুন্দর শৈশবের দিনগুলো।
আজ কত কিছুই না মনে পড়ছে—প্রথম দিনের সেই ভয় মিশ্রিত কান্নাভেজা চোখ, ছোট ছোট দুষ্টুমি, অভিমান আর মান ভাঙানোর গল্প, আর সবচেয়ে বড় কথা—আমাদের প্রতি তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা। তোমাদের প্রতিটি হাসি, প্রতিটি কোলাহল, প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।
এই স্কুল শুধু আমাদের নয়—এটা তোমাদেরও। যখনই সময় পাবে, মন চাইবে—নিঃসংকোচে চলে আসবে এখানে। এই প্রাঙ্গণ সবসময় তোমাদের জন্য খোলা থাকবে, যেমনটা ছিল আগে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমাদের প্রত্যেকের মধ্যেই অসীম মেধা ও সম্ভাবনা লুকিয়ে আছে। একটু চেষ্টা, একটু অধ্যবসায়েই তোমরাই একদিন জীবনের উঁচু শিখরে পৌঁছাবে।
তোমাদের সবার জন্য রইলো আমাদের অন্তরের গভীর থেকে ভালোবাসা আর আশীর্বাদ। তোমাদের জীবন হোক আলোকিত, সুন্দর ও সফল।
পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা—
পৌলমী দাস
পুষ্পিতা চন্দ
আফসানা বেগম
দুলালী দাস
আনিশা বেগম
সোনাক্ষী দাস
বর্ণালী দাস
অনন্ত দাস
সাগর দাস
তানজির আহমেদ
ইমরান হোসেন
হুসেন আহমেদ
মাসুদ পারভেজ
অভিজিৎ দাস
আলী হুসেন
তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো—এই কামনাই রইলো। 💖

রেখে দিলাম ফেসবুকের পাতায়।জীবনের কোনো এক সন্ধিক্ষণে এসে করবে স্মৃতি রোমন্থন। হয়তো তখন আমরা ও থাকব না এই পৃথিবীতে।

Address

Karimganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when 111 no kamini kumar Masly girls lps posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category