02/09/2026
সম্মান ও মর্যাদার সঙ্গে জানানো যাচ্ছে যে, করিমগঞ্জ জেলা ইমারতে শরিয়াহ নদওয়াতুত তামীরের সভাপতির আসনে অধিষ্ঠিত আছেন হযরত মুফতি আব্দুল বাসিত কাসিমী সাহেব।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব প্রচারণা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
সকলের প্রতি অনুরোধ—যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা শেয়ার করবেন না।
আমরা আশাবাদী, হযরত মুফতি আব্দুল বাসিত কাসিমী সাহেবের যোগ্য নেতৃত্ব, আন্তরিকতা ও সক্রিয় তৎপরতায় করিমগঞ্জ জেলায় ইমারতে শরিয়াহর কার্যক্রম আরও সুদূরপ্রসারী ও গতিশীল হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা হজরতের সকল দ্বীনি ও সামাজিক খেদমত কবুল করুন এবং উত্তমভাবে দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন।