Latu Malegarh Hafizia Madrassa

Latu Malegarh Hafizia Madrassa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Latu Malegarh Hafizia Madrassa, Religious school, Latu, Karimganj.

ঈদ মোবারক। সকলের ঈদ আনন্দঘন হোক এবং সকল প্রকার সংকট থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক তার হাবীব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ...
01/08/2020

ঈদ মোবারক। সকলের ঈদ আনন্দঘন হোক এবং সকল প্রকার সংকট থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক তার হাবীব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় পরিত্রাণ দান করুন।

লাতু মালেগড় হাফিজীয়া মাদ্রাসার পক্ষ থেকে 2020 ইংরাজী সনের পবিত্র রামাদ্বান শরীফের সেহরী ও ইফতারের সময় নির্দেশিকা ৷
24/04/2020

লাতু মালেগড় হাফিজীয়া মাদ্রাসার পক্ষ থেকে 2020 ইংরাজী সনের পবিত্র রামাদ্বান শরীফের সেহরী ও ইফতারের সময় নির্দেশিকা ৷

25/01/2020
15/08/2018
একটি ঘটনাঃ- এক দিন মা ফাতেমা (র) হযরত আলী (র:) কে বলল, স্বামী ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দু'সন্তা...
28/06/2018

একটি ঘটনাঃ- এক দিন মা ফাতেমা (র) হযরত আলী (র:) কে বলল, স্বামী ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দু'সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে এসো, হযরত আলী (র:) সুতা গুলো নিয়ে বাজারে ৬ দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় ছাহাবা হযরত আলী (র:) কে বলল আলী, কিছু দিরহাম কর্য হবে! আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। একথা শুনে হযরত আলী (র:) নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ৬ দিরহাম ঐ অসহায় ছাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষন পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী উট নিবে! হযরত আলী (র) বলল নিব, কিন্তুু দিরহাম (টাকা) নাই।লোকটি বলল নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল, কিছক্ষন পর আর একটি লোক এসে হযরত আলীকে বলল, আলী তোমার উটটি বিক্রি করবে, নগদ ৩০০ দিরহাম দিব। হযরত আলী (র:) বললেন নাও, নগদ ৩০০ দিরহাম দাও। হযরত আলী (র:) ৩০০ দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুজতে লাগল। কিন্তুু পুরু বাজারে উটের আসল মালিককে খুজে না পেয়ে ঘরে চলে আসল। ঘরে এসে দেখল, নবীজি (স:) মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি (স:) মুচকি হাসি দিয়ে বললেন, আলী! উটের ঘটনা আমি বলব, নাকি তুমি বলবে! হযরত আলী (র:) হয়রান হয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ (স:) আপনি বলুন। নবীজি (স:) বললেন, আলী প্রথমে যে তোমাকে উট বাকীতে দিয়ে ছিল, সে হচ্ছে হযরত জিব্রাঈল (আ:) আর পরে ৩০০ দিরহাম দিয়ে যে উটটি কিনে ছিল, সে হযরত ইস্রাফিল (আ:)। উট ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা (র:) সওয়ার হবেন। তুমি যে অসহায় ছাহাবাকে সুতা বেচা ৬ দিরহাম কর্য দিয়েছিলে, তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে দিয়েছেন। আমিন। (জামেউল মুজেজাত- ৪র্থ পৃষ্টা)

কিছু টিপস,অনেক সময় উপকার আসতে পারেঃ১। রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন পিছে কেউ আছে, তাইলে শুধু ঘাড় ঘুরাবেন না। পুরো...
27/06/2018

কিছু টিপস,
অনেক সময় উপকার আসতে পারেঃ

১। রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন পিছে কেউ আছে, তাইলে শুধু ঘাড় ঘুরাবেন না। পুরো শরীর ঘুরিয়ে দেখবেন। ঘাড় ঘুরালে মটকে দেবার সম্ভাবনা আছে।

২। বিছানার ওপর সাপ দেখতে পেলে আগেই মারবেন না, আপনার ক্ষতি হতে পারে। আগে চলে যেতে বলবেন। কারন জিন সাপের রুপ ধারন করে। মারা মারি করতে গিয়ে আপনি মারাও যেতেপারেন, কারন এক সাহাবি এই সাপের রুপ ওয়ালা জিনের সাথে মারামারি করতে গিয়ে মারা গিয়েছিল। আর যদি চলে না যায়, তবে বুঝবেন আসলেই ওটা সাপ, তখন মারবেন বা তাড়িয়ে দিবেন।

৩। যদি রাতে দেখেন গাছের কোন ডাল বা বাঁশ ঝুকে পরেছে তবে তার ওপর দিয়ে যাবেন না। আয়াতুল কুরসি পড়বেন। তাইলে দেখবেন আবার ঠিক হয়ে গেছে, তখন যাবেন।

৪। শুধু গভির রাতে যদি যেকেউ বাহির থেকে আপনার নাম ধরে ডাকলে সাড়া দিবেন না। ৩ বার ডাকার পর সাড়া দিবেন।
,
৫। গাছে যদি কিছু বসা দেখতে পারেন তাইলে তার দিকে তাকিয়ে থাকবেন না। চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন।

৬। যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই রুমে বসে আছেন। মানে নিজেকে নিজেই দেখতে পারেন, তাইলে ভয় পাবেন না। ওটা আপনার সাথে থাকা জিন। (কারিন জিন)। শুধু চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন।

৭। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, তাইলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে ৩ বার থুতু দিবেন। - বুখারি শরিফ

৮। পুকুরে গোছল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে চিৎকার দিবেন। ও সাথে সাথে দোয়া ইউনুস পড়া শুরু করবেন। কারন পুকুরে বা নদী তে জিন থাকে।

৯। যদি রাতের বেলা একা একা দেখতে পারেন কুকুর আপনার কাছে আক্রমণ করতে আসছে আর কুকুর টা কে যদি অস্বাভাবিক মনে হয়, তাইলে যথাক্রমে মাটিতে একটা সারকেল আঁকাবেন ও ওই সারকেলের ভিতর দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়বেন।

১০। যদি দেখেন আপনি রাতের বেলা তে পথ ভুলিয়ে যাচ্ছেন বা একই পথে বার বার ফিরিয়ে
আসছেন বা অনেক দূর যাওয়া পরও গন্তব্যে পৌছাতে পারছেন না, তবে আজান দিবেন। তাইলে সব ঠিক হয়ে যাবে। গয়রান নামক জিন আপনাকে এই ধোকায় ফেলছে।

১১। রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে আছে। তবে চিৎকার দিবেন না। চিৎকার দিলে কোন লাভ হবে না, কারন
আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না। আপনার যানা যে কোনো সুরা পাঠ করবেন।

১২। মরা মানুষের আত্মা যদি দেখতে পারেন তাইলে ভয় পাবেন না। ওটা আত্মা নয়। জিন
ওই মরা মানুষের রুপ ধারন করেছে। শুধু সালাম দিয়ে চলে যাবেন।

১৩। গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বামপাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে ক্রস করতে দিন। কোন সমস্যা নেই। এটা সমাজের কুসংস্কার। তবে
তাকে মারবেন না।

১৪। অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র স্থান। কথা টি ঠিক তবে কবরস্থানে ঘুল নামক
জিন থাকে। তাই পবিত্র স্থান হলেও সর্তকের সাথে চলবেন।

১৫। আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে। তাই গভির রাতে আয়না না দেখাই ভাল। আর
আয়না তে সবসময় পদ্যা দিয়ে রাখবেন। বাথরুম আয়না না রাখাই ভাল কারন বাথরুমে খান্নাস নামক জিন থাকে, যদিও দুর্বল জিন। আর আয়নার সামনে গিয়ে এই দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা হাসানতা খালকি ওয়া আহাসিন খুলুকি"

১৬। বাসার ছাদের ওপর জিন বসবাস করে, তাই গভির রাতে একলা ছাদে যাইবেন না। গেলে
কাউকে সাথে নিয়ে যাবেন

১৭। যদি আপনি একা একা কোন মিস্টি বা পিঠা জাতিও কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোন বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তবে তাকেও
খেতে দিন। কখনোই তাড়িয়ে দিবেন না বা মারবেন না। কারন কোন সময় জিনও আকৃতি
ধারন করে আসে, ও মিস্টি জাতিও জিনিস তাদের প্রিয় খাবার।

১৮। অতিরিক্ত রাগ করবেন না। আমাদের মাঝে মধ্যে রাগ এতোটাই বেড়ে যায় যে মুখ দিয়ে কথা আটকে আটকে যায়। এই রাগের কারনে জিন আপনার শরিরে প্রবেশ করতে পারে। তাই রাগ হলে বসে পরবেন, বা বসে থাকবে দাঁড়িয়ে যাবেন। তাইলে জিন প্রবেশ করতে পারবে না।

১৯। মাগরীবের সময়, রাত ২/৩ টা ও আমাবস্যার সময় জিন দের প্রভাব বেশি থাকে। তাই এই সময় সর্তক থাকবেন। ছোট বাচ্চাদের নিরাপদে রাখবেন ও মাগরীবের সময় বিসমিল্লা
বলে ঘরের দরজা বন্ধ করে দিবেন।

২০। প্রতিনিয়ত যদি ভয়ের স্বপ্ন দেখেন ও প্রতিনিয়ত দেখেন যে ওপর থেকে নিচে পরে যাচ্ছেন তাইলে আপনি ব্ল্যাক ম্যাজিকে
আক্রান্ত।

*** আমার পোষ্ট যদি আপনাদের সামান্য ভাল
লেগে থাকে অথবা উপকারে এসে থাকে,কমেন্টে অন্তত একটা জানাইয়েন........
আপনাদের সুখী জীবনই আমার কাম্য। ধন্যবাদ।

( সংগৃহীত)

Address

Latu
Karimganj
788781

Opening Hours

Monday 9am - 3pm
Tuesday 9am - 3pm
Wednesday 9am - 3pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 3pm
Sunday 9am - 3pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latu Malegarh Hafizia Madrassa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share