28/03/2025
বিসমিল্লাহির রহমানির রহিম
উজানডিহি জামিউল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা ও লতিফিয়া এতিমখানা এবং দারুল কিরাত মাদ্রাসা কেন্দ্রের মুহতারাম প্রতিষ্ঠাতা, মুহতামিম শাহ-সুফি সাইয়্যিদ খালেদ আহমেদ মদনী আল হোসাইনি ছাহেব
পবিত্র হজ্জ সম্পাদনের জন্য মক্কা-মদীনা শরীফ সফরের প্রাক্কালে
আমাদের আকুতি
হে মহান দ্বীন ইসলামের কান্ডারী,
অনিঃশেষ একাগ্রতা ও হৃদয়ের পরিপূর্ণ প্রেম-ভালোবাসা নিয়ে সফরে যাচ্ছেন পবিত্র মক্কা শরীফ এবং মদীনা শরীফ। মহান আল্লাহ তায়ালা আপনার সফরকে কবুল করুন। যাতায়াতের পথকে সুরক্ষিত ও নিরাপদ রাখুন।
হে দ্বীন ইসলামের একনিষ্ঠ খাদিম, আপনার প্রতিষ্ঠিত এই জান্নাতি বাগান আজ ফুলে ফলে সুসজ্জিত । আপনার ত্যাগ ও শ্রমের বাগানকে সামান্য দিনের জন্য হলেও চোখের আড়ালে রাখতে আপনার অনেক কষ্ট হবে জানি। আপনাকেও আমরা এই কয়েকদিন কাছে না পেয়ে অনেক বেদনা অনুভব করবো। আমাদের আকুল আকুতি, মক্কা ও মদিনা শরীফে আপনার দোয়ায় আপনার বাগানের এ অধমগণকে স্মরণে রাখবেন।
হে মহান রাহবার, কবির ভাষায় বলতে হয়-
"খুঁজে মরি উথাল পাথাল
কোথায় যোগ্য শব্দ পাই?
উত্তরে কি বলবো বলো-
বিশ্বকোষে হয়তো নাই।"
আপনার অভিভাবকত্বে অত্র প্রতিষ্ঠানগুলো যেভাবে উত্তরোত্তর উন্নতি লাভ করছে তাতে মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। আপনার দেখানো পথে আলোর খাজিনা খোঁজে পাচ্ছি আমরা।
হে আশিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার রহমতে পবিত্র হজ্জ সম্পাদন এবং মাহবুবে খোদার জিয়ারতে আপনি চলে যেতে হচ্ছে কিছু দিনের জন্য। এই দিনগুলো আপনার স্মৃতি রোমান্থনে কাটবে আমাদের প্রতিটি ক্ষণ। আপনার কর্মের আলো আমাদের ভবিষ্যতের লক্ষ্য ও পথকে আলোকিত করুক। এই আশা রাখি, মক্কা মদীনায় গিয়ে যেন মোদের ছালাম জানিয়ে দিবেন এবং আমরা যেন একবার না হলে মক্কা মদিনায় গিয়ে নবীজির জিয়ারত করে আসতে পারি। আমীন!
হে শিক্ষাকর্মী, আজ হতে আমরা কিছু দিনের জন্য আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত হতে চলেছি। আমাদের প্রতিষ্ঠানে কিছু দিন শুনব না আপনার মন্ত্র-মুগ্ধ কন্ঠের ধ্বনি। আজ আপনার পবিত্র জিয়ারতে মদীনায় যাওয়ার উদ্দেশ্যে বিদায় লগ্নে আপনাকে জানাই আমাদের আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা। আবারও কবির ভাষায় বলতে হয়-
"বিদায় বেলায় ক্রান্তিলগ্নে
ভারাক্রান্ত মনে
কোন ভাষাতে জানাবো বিদায়
ভাবছি ক্ষণে ক্ষণে।
বিদায় কালে করো গ্রহণ
আপন ভালোবাসা
আপনার বুকেই পেয়েছি মোরা
জীবন গড়ার আশা।
দিয়গো ছালাম দাঁড়াইয়া
ইয়া নবী ছালামু আলাইকা,
লাব্বাইক, আল্লাহুমা লাব্বাইক বলিয়া।"
পরিশেষে, মহান আল্লাহর কাছে দোয়া করি, সার্থক হউক আপনার জীবন, সু-স্বাস্থ্য নিয়ে আপনি দীর্ঘ জীবন লাভ করুন। আল্লাহ যেন আপনার হজ্জ যাত্রা সুন্দর ও সার্থক করে আমাদের নিকট সহি ছালামতে পুনরবার পাঠিয়ে দেন। আমীন!
আপনার গুণমুগ্ধ
২০২৫ সালের দারুল কিরাত কেন্দ্রের বিদায়ী ছাত্র-ছাত্রী ও মাদ্রাসার সহকর্মী শিক্ষকবৃন্দ,
অত্র মাদ্রাসা ও এতিমখানা।
স্থান:- উজানডিহি পো: কর্ণমধু, জিলা:- শ্রীভূমি (করিমগঞ্জ), (আসাম) ভারত-৭৮৮৭১২।
তারিখ:- ২৭ রমদ্বান ২৭-০৩-২০২৫ ইং