01/09/2025
'হকির জাদুকর' মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।
এবারের থিম ছিল 'এক ঘণ্টা, খেলার মাঠে'।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তীর পৌরোহিত্যে এবং জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তীর উপস্থিতিতে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দলগত মনোভাবের গুরুত্ব তুলে ধরা হয়।
এই দিনে শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী একজন শিক্ষার্থীর জীবনে খেলাধুলা এবং শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্র সরকার খেলাধুলাকে গুরুত্ব প্রদান করে একে শিক্ষার এক অবশ্যম্ভাবী অঙ্গ হিসাবে গড়ে তোলার বিষয়ে যে যত্নবান তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে শিক্ষানীতি প্রণয়ন। জাতীয় শিক্ষ স্তরে একটি বিষয় হিসাবেই মিজানীতিতে খেলাধুলারে রাজ্যকাররা করে থার্থভাবেয়া ইসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যাচ্ছে। আর হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করার সরকারি সিদ্ধান্তে ক্রীড়াবিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার সাক্ষ্য বহন করে।
এছাড়াও অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষের ড. বিশ্বজিৎ ভট্টাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান পরামর্শও প্রদান করেন। গেমস কর্তৃক প্রস্তাবিত ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি সবশেষে গৌতম বোস, প্রফেসর ইনচার্জ, আউটডোর স্পোর্টস অ্যান্ড ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ড. পবন ধর, লক্ষ্যজিৎ বরা, ড. সৌমেন দাস, ড. ঋতুমণি হালই, সুদীপ সিনহা, গদাপাণি শর্মা, ড. বিশ্বজিৎ পাল, পৃথ্বীশ কুরি প্রমুখ অধ্যাপক সহ ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন।