03/03/2026
আজ খুব ভারাক্রান্ত মন নিয়ে আমাদের সবার প্রিয় অধ্যাপিকা অনন্যা চক্রবর্তী ম্যাডাম সম্পর্কে কয়েকটি কথা লিখছি।
করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে প্রায় এক দশক ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে অধ্যাপিকা হিসেবে অধ্যয়ন করে আসছেন। এই দীর্ঘ সময়ে তিনি শুধু একজন শিক্ষকই নন, আমাদের সকলের কাছে একজন অভিভাবক, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাঁর ক্লাস মানেই ছিল জ্ঞান, শৃঙ্খলা ও গভীর বিশ্লেষণের এক অনন্য সমন্বয়। আইন বিষয়কে তিনি এত সুন্দরভাবে ও সহজ ভাষায় ব্যাখ্যা করতেন যে কঠিন বিষয়ও আমাদের কাছে বোধগম্য হয়ে উঠত।
আজ অত্যন্ত দুঃখের সঙ্গে জানছি, তিনি গুরুতর অসুস্থ এবং প্রায় শয্যাসায়ী অবস্থায় আছেন। বিষয়টি আমাদের সকলের জন্যই খুব কষ্টের। যিনি সবসময় আমাদের মানসিক শক্তি জুগিয়েছেন, আজ তিনিই শারীরিকভাবে অসুস্থ—এটা মেনে নেওয়া সত্যিই কঠিন।
ম্যাডামের ব্যবহার ছিল অত্যন্ত নম্র, ভদ্র ও আন্তরিক। কখনও কাউকে ছোট করেননি, বরং ভুল হলে ধৈর্য সহকারে বুঝিয়ে দিয়েছেন। তাঁর মমতা, সহানুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত—তার বাস্তব উদাহরণ তিনি।
আমরা সকলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আগের মতোই হাসিমুখে আমাদের মাঝে ফিরে আসেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ—আপনারা সবাই তাঁর জন্য প্রার্থনা করবেন। খুব শীঘ্রই আমরা আবার আমাদের প্রিয় ম্যাডামকে আগের মতো দেখতে চাই।।
শ্রদ্ধা ও ভালোবাসা রইল। 🌸