09/05/2026
আজ আমাদের মুক্তিযোদ্ধা গাঙ্গাদায়াল দিক্ষীত আদর্শ বিদ্যালয়ে অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালন করা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। নবম শ্রেণির ছাত্রছাত্রীর উদ্যোগে কবিগুরুর অমর সৃষ্টি, গান, কবিতা ও আদর্শের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়ার এক সুন্দর প্রচেষ্টা ছিল আজকের এই অনুষ্ঠান।
ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠানে এক অন্যরকম আবেগের সৃষ্টি করে। কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করার অঙ্গীকার করি।
“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” — এই আদর্শেই এগিয়ে যাক আগামী প্রজন্ম।
সকলকে রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা।