26/09/2026
**স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি **
আজ কান্দি রাজ কলেজের পক্ষ থেকে পরম শ্রদ্ধার সঙ্গে উদ্যাপিত হলো ঊনবিংশ শতাব্দীর মহান সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী ও দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিবস।বাঙালি সমাজ ও সংস্কৃতির নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্বের স্মরণে কলেজের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও গভীর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ বক্তৃতা সভার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রী সুমন কুমার মিত্র মহাশয়। তিনি বিদ্যাসাগর মহাশয়ের জীবন, সমাজ সংস্কারে তাঁর অতুলনীয় অবদান এবং বর্তমান যুগে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও মননশীল একটি বিশেষ বক্তব্য পেশ করেন। তাঁর মূল্যবান বক্তব্য উপস্থিত সকল শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ আমাদের চলার পথের পাথেয় হোক।