10/11/2016
আকাশলীনা
– জীবনানন্দ দাশ
সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,বোলোনাকো কথা অই যুবকের সাথে;ফিরে এসো সুরঞ্জনা :নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;ফিরে এসো হৃদয়ে আমার;দূর থেকে দূরে – আরও দূরেযুবকের সাথে তুমি যেয়োনাকো আর।কী কথা তাহার সাথে? – তার সাথে!আকাশের আড়ালে আকাশেমৃত্তিকার মতো তুমি আজ :তার প্রেম ঘাস হয়ে আসে।সুরঞ্জনা,তোমার হৃদয় আজ ঘাস :বাতাসের ওপারে বাতাস –আকাশের ওপারে আকাশ।