12/01/2026
নৃত্য, গীতে, স্মারক বক্তৃতায় স্বামীজি স্মরণ
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কমলপুর নগর শাখার উদ্যোগে কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সভাগৃহে "রাষ্ট্রীয় যুব দিবস " উদযাপিত হয়।এদিন ১২ই জানুয়ারি যুব দিবসকে সামনে রেখে কমলপুর নগরের উদ্যোগে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সংগঠিত হয় নৃত্য, গীত ও বক্তৃতার মধ্যে দিয়ে। রাষ্ট্রীয় যুব দিবস উদযাপনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের চেতনা, রাষ্ট্রপ্রেম, স্বামীজির আদর্শ ও দর্শন ছাত্র ছাত্রীদের সামনে তোলে ধরা হয়। অনুষ্ঠান শেষে প্রথম পর্বের বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তোলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ সহ সভাপতি Manoj K Sinha স্যার, কমলপুর নগরের প্রমুখ পঙ্কজ দেবরায় স্যার, নগরের সহ সভাপতি তথা সম্মানিত প্রধান শিক্ষক অভিজিৎ ভৌমিক স্যার, কমলপুর নগর সম্পাদক আরিয়ান গোপ, প্রাক্তন ধলাই জেলা প্রমুখ তথা শিক্ষক প্রমুখ পার্থ সারথি দাস স্যার, সেবার্থী বিদ্যার্থীর ত্রিপুরা প্রদেশ আহ্বায়িকা সুশ্রী সুস্মিতা দেব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কে সি গার্লস বিদ্যালয়ের ইনচার্জ রিনা ম্যাডাম, সম্মানিত শিক্ষক প্রবাল সিংহ স্যার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা।