Islampur P.M.P High School

Islampur P.M.P High School শিক্ষাই জাতির মেরুদণ্ড �

আমাদের  ইসলামপুর স্কুলের ৮৫ জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে।💖গত ২ দিন থেকে তাদেরকে কল দিচ্ছি ৪/৫ জন ছাড়া সবার সাথেই কথ...
25/04/2026

আমাদের ইসলামপুর স্কুলের ৮৫ জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে।💖
গত ২ দিন থেকে তাদেরকে কল দিচ্ছি ৪/৫ জন ছাড়া সবার সাথেই কথা হয়েছে।

সেখান থেকে জানতে পারলাম আমার একজন স্টুডেন্ট ২ মাস আগে মারা গিয়েছে🥲তার আত্মার মাগফিরাত কামনা করছি।

১ জন স্টুডেন্টের ইংরেজি ২য় পত্র গ্রামার নাই তার আর্থিক অবস্থা খারাপ। আমি চেষ্টা করতেছি পরীক্ষার আগে তাকে একটা গ্রামার বই দেওয়ার।

আরেকজন স্টুডেন্ট পিছলে পড়ে পা ভেঙে গেছে আজকে মৌলভীবাজার ডাক্তার দেখাতে আসছে আমি তার সাথে তার পরিবারের সাথে কথা বলে মানসিক শক্তি দিয়েছি যতটুকু পারছি সহযোগিতা করার চেষ্টা করেছি।

আর যারা ছিল সবার সাথেই কথা হয়েছে তাদেরকে বলেছি
কিভাবে পড়াশোনা করবে, কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে, ১০০% কোনো সাজেশনের উপর নির্ভর না করা,মন দিয়ে পড়াশোনা করা, কোনো কিছু কমন না পড়লেও নিজের মতো করে লিখে আসা, কোনো প্রশ্ন মিস না করা ১০০% সকল প্রশ্নের উত্তর দেওয়া,
কিভাবে শুধু মুখস্থ এর উপর নির্ভর না করে Good সাইট Bed সাইট একটু পড়ে যাওয়া।

তারপর কিভাবে করলে ভালো রেজাল্ট আসবে পড়াশোনায় মনোযোগ বসবে কিছু টিপস দিলাম। কিছু বিষয়ে গাইড করলাম আত্মবিশ্বাস তৈরি করে দিলাম নিজের ভিতরে।
নিজের মতো করে কিছু সাজেশন দিলাম ১০০% নির্ভর না করে একটু দেখে যাওয়ার জন্য।

আশা করি এবার একটা ভালো রেজাল্ট আসবে সবাই বাংলাদেশের সকল এসএসসি -২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন💖🤲🤲🤲

আমরা স্কুলে থাকা স্বত্বে একটা স্বপ্ন ছিল স্কুল  #ক্যান্টিন  সেই স্বপ্ন ছাত্র ছাত্রীদের খুব দ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লা...
26/09/2025

আমরা স্কুলে থাকা স্বত্বে একটা স্বপ্ন ছিল স্কুল #ক্যান্টিন সেই স্বপ্ন ছাত্র ছাত্রীদের খুব দ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ❤️

আজকে #স্কুলে প্রতিটি ক্লাসে গিয়ে ক্লাস মনিটরিং করা হয় ছাত্র #ছাত্রীদের পড়াশোনা নিয়ে খোঁজ খবর নেওয়া হয়। কার কি সমস্যা স্কুলের কি সমস্যা কার কি লাগবে ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করা হয়৷
দশম শ্রেণির ১ জনের #পদার্থ ৩ জনের গনিত, ১ জনের সমাজ বই নাই বইয়ের #গোডাউনে গিয়ে পদার্থ ও সমাজ বই ছাত্রদের #হাতে তুলে দিয়ে আসি এবং #পরীক্ষায় ভালো #রেজাল্ট করার জন্য বলে আসি।
প্রধান শিক্ষককে বলে আসি যে বই নাই দ্রুত এনে দেওয়ার জন্য টেস্টের আগে।

শিক্ষকদের সাথে #মিটিং করে ভালো করে মনোযোগ দিয়ে পড়ানোর জন্য বলা হয়৷ প্রি টেস্টের দশম শ্রেণির খাতা দেখে যারা রেজাল্ট খারাপ করছে তাদের #অভিবাবককে ডেকে এনে খাতা দেখিয়ে আরো গাইড করার জন্য বলা হয় ।

প্রি টেস্টের রেজাল্ট সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এসএসসি রেজাল্ট A+ নিয়ে আলোচনা করা হয় কিভাবে A+ আনা যায় আরো #সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ছাত্রছাত্রীদের স্কুলে #ক্যান্টিনের জন্য আলোচনা করা হয়। শিক্ষকদের বসার একটা ব্যবস্হা শিক্ষক #মিলনায়তন করা। #লাইব্রেরি সংস্কার করা ।

পরবর্তীতে শিক্ষকদের ১ মাসের বেতনের #চেকে সিগনেচার করে সবাই একটু কেয়ার করা ছাত্র ছাত্রীদেরকে এই বিষয় আলোচনা করা হয় তারপর #ক্যান্টিনের অনুমোদন শেষে সমাপ্ত করা হয়েছে।

ইমাজ উদ্দিন
সভাপতি
ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়৷

আলহামদুলিল্লাহ❤️আমাদের  #ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  #ক্...
26/09/2025

আলহামদুলিল্লাহ❤️

আমাদের #ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা #ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া #প্রতিযোগিতায় ২০২৫ এ #কাবাডি খেলায় উপজেলায় #চ্যাম্পিয়ন হয়েছে আমাদের স্কুল।

যারা খেলায় অংশগ্রহণ করে #স্কুলের সুনাম অর্জন করেছে তাদের সবাইকে অভিনন্দন ❤️
ভবিষ্যতে তারা যেন জেলা পর্যায় তারপর জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে স্কুলের #সুনাম অর্জন করে নিয়ে আসে তাদের জন্য দোয়া করি৷

গতকাল #স্কুলে যাওয়ার পর তারা আমার কাছে এসে বলে ভাইয়া আমরা কাবাডিতে #উপজেলা গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। খুবই খুশি লাগে কিন্তু ক্লাস টাইম তাদের জন্য কিছুই করতে পারিনি।

তাদের #আবদার ছিল ভাইয়া প্রতিটি স্কুলের #খেলোয়াড়দের জার্সি ছিল আমাদের জার্সি নাই আমরা নিজের টাকা দিয়ে #জার্সি কিনে নিয়ে গেছি। তারা বললো পরবর্তী খেলাতে তাদেরকে জার্সি দিতে আমি সিদ্ধান্ত নিয়েছে #আগামী খেলার আগে স্কুলের নামে #স্কুলের লগো সহ ১১/১৫ টি জার্সি দেওয়া হবে।

ইমাজ উদ্দিন
সভাপতি
ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়।

24/09/2025

আজকে ২৪ সেপ্টেম্বর সভাপতি সাহেব স্কুলে গিয়ে ১,১৫০০০ টাকা জুলাই মাসের বেতন দিয়ে আসেন ফান্ডের বর্তমান অবস্থা সূচনীয় থাকার কারণে আগস্ট সেপ্টেম্বরের দেওয়া হয় নাই।

প্রতিটি ক্লাসে গিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা মনোযোগ দিয়ে করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। টাইম সেট করে অনলি সিঙ্গেল ফোকাস শুধুমাত্র পড়াশোনা পরীক্ষার আগ পর্যন্ত এবং সবাই ভালো রেজাল্ট অর্থাৎ A+ পাওয়ার জন্য বলেন এবং উৎসাহ দেন।

দশম শ্রেণির কিছু ছাত্র ছাত্রীর বই হারিয়ে গেছে তাই তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না সভাপতি সাহেব তাদের নাম নোট করে বইয়ের গোডাউনে গিয়ে নিজে বই এনে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন এবং সবাইকে ভালো রেজাল্ট করার জন্য বলেন।

শিক্ষকদের সাথে মিটিং করেন সবাইকে বলেন ভালো করে আরো একটু মনোযোগ দিয়ে পড়ানোর জন্য যেন সবাই ভালো রেজাল্ট করে। শিক্ষকদের যা লাগবে তা ব্যবস্হা করা হবে শুধু ভালো একটা রেজাল্ট এনে দিতে হবে স্কুলে।

দশম শ্রেণির ছাত্র ছাত্রীর প্রতি একটু বেশি নজর দেওয়া কেয়ার করার জন্য বলেন যেন সবাই টেস্টে ভালো রেজাল্ট করে এবং এসএসসি তে A+ নিয়ে আসে।

স্কুল ভিজিট করেন গাছ লাগানোর জন্য বলা হয়৷ খেলার মাঠের ব্যবস্হা স্কুলের ক্যান্টিনের বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ ডিপকলের বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্কুলের সকল শিক্ষক বসার জন্য ভালো চেয়ার টেবিলের ব্যবস্হা করা।
অতি দ্রুত সবকিছু করা হবে বলে সভাপতি সাহেব আশ্বাস প্রদান করেন

ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়।

আলহামদুলিল্লাহ ❤️ ইসলামপুর পি.এম.পি হাই  স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পূণর্মিলনী অনুষ্ঠানের প্রথম প্রস...
14/09/2025

আলহামদুলিল্লাহ ❤️

ইসলামপুর পি.এম.পি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পূণর্মিলনী অনুষ্ঠানের প্রথম প্রস্তুতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সভায় প্রায় অর্ধ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সবাইকে সাথে নিয়ে সুন্দর, প্রাণবন্ত এবং স্মরণীয় একটি পূণর্মিলনী আয়োজন করার লক্ষ্যে আজকের এই পদক্ষেপ আমাদের যাত্রার সূচনা মাত্র।

আসুন, আমরা সকলে একসাথে কাজ করে পূণর্মিলনী ২০২৫ কে সাফল্যমণ্ডিত করে তুলি।

আয়োজনে : প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ

24/08/2025

আজকে পরীক্ষার প্রশ্ন পত্র ও বেতন কার্ডের জন্য সভাপতি সাহেব ৫০ হাজার টাকার চেক প্রধান শিক্ষকের হাতে দিয়েছেন।

আলহামদুলিল্লাহ ❤️সফলভাবে সম্পন্ন হলো  #ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের  #অভিভাবক সমাবেশ যেখানে প্রজেক্টর...
24/08/2025

আলহামদুলিল্লাহ ❤️

সফলভাবে সম্পন্ন হলো #ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের #অভিভাবক সমাবেশ যেখানে প্রজেক্টরের মাধ্যমে সকল বিষয় #উপস্থাপন করা হয়েছে।

প্রধান শিক্ষক সহ সকল #শিক্ষক বলছেন আজকে #ঐতিহাসিক একটা প্রোগ্রাম হয়েছে।

যেখানে অন্য মিটিং এর চেয়ে #গার্ডিয়ানও উপস্থিত ছিলেন বেশি ৮০ জন।
যেখানে অন্য দিনের তুলনায় ক্লাস টেনের #ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে বেশি সবসময় উপস্থিত থাকে ৭০/৮০ জন আজকে উপস্থিত হয়েছে ১১১ জন।

#শিক্ষকদের আলোচনা সহ গার্ডিয়ানের বক্তব্য সবকিছু ভালোই ছিল৷ শিক্ষকদের পাশাপাশি গার্ডিয়ান #দায়িত্ব কি তাও বুঝিয়ে দেওয়া হয়েছে।

সামনে সকল #শ্রেণীর ছাত্র ছাত্রীদের গার্ডিয়ানকে নিয়ে আবারো বড় করে আয়োজন করা হবে।

প্রোগ্রাম শেষে স্টুডেন্টসহ গার্ডিয়ানকে নাস্তা এবং অভিভাবকের কি দায়িত্ব পালন করা উচিত ১ টা করে #শীট হাতে দেওয়া হয়েছে।



#শিক্ষক
#অভিভাবক
#গার্ডিয়ান
#ইসলামপুর
#কমলগন্জ
#মৌলভীবাজার

ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ে আজ কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সম্মানিতা সামছুন নাহার পারভীন ম্যাডাম আমাদের প্র...
21/08/2025

ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ে আজ কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সম্মানিতা সামছুন নাহার পারভীন ম্যাডাম আমাদের প্রতিষ্ঠানে পরিদর্শন করেছেন। তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের শিক্ষার মানোন্নয়নে অনুপ্রেরণা জোগাবে। ধন্যবাদ ম্যাডাম।

এভাবে এগিয়ে যাবে ইসলামপুর স্কুল ❤️
#বিদ্যালয়
#এসএসসি
#২০২৬

জনাব শ্যামল কুমার স্যার অবসরপ্রাপ্ত হওয়ার পর থেকে গত ৩ বছর থেকে উনার গ্রাজুয়েটি ভাতা ৯৫,০০০ টাকার জন্য বার বার স্কুলে যো...
07/08/2025

জনাব শ্যামল কুমার স্যার অবসরপ্রাপ্ত হওয়ার পর থেকে গত ৩ বছর থেকে উনার গ্রাজুয়েটি ভাতা ৯৫,০০০ টাকার জন্য বার বার স্কুলে যোগাযোগ করেও উনার প্রাপ্য টাকা পাননি৷

আজকে স্কুলের সভাপতি ইমাজ উদ্দিন গ্রাজুয়েটি ভাতা ৫০,০০০ টাকার চেক শ্যামল কুমার স্যারের হাতে তুলে দেন। এবং বাকি ৪৫,০০০ টাকা খুব দ্রুত দিয়ে দিবেন বলে আশ্বাস দেন।

07/08/2025

আজকে ৭ জুলাই ২০২৫ সাল জুন মাসের শিক্ষকের ১ মাসের বেতন ১,১৪,২৮৫ টাকার চেক প্রধান শিক্ষকের হাতে বুঝিয়ে দেন স্কুলের সভাপতি ইমাজ উদ্দিন ।

সংস্কৃতি সংগীত শিল্পী শিক্ষকের ১ বছরের বেতন ৪২,০০০ টাকার চেক প্রধান শিক্ষকের হাতে বুঝিয়ে দিয়েছেন সভাপতি সাহেব।

Address

Islampur, Kamalgong
Kamalganj
3222

Alerts

Be the first to know and let us send you an email when Islampur P.M.P High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category