Gayeshpur Netaji Vidyamandir

Gayeshpur Netaji Vidyamandir Official.Our vision is to create honest, disciplined and advanced citizens with high moral values..

★৬৫তম সুব্রত কাপ ২০২৬ এ গর্বের সাফল্য আমাদের বিদ্যালয়ের ছেলেরা তেহট্ট সাবডিভিশনকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠার অসাধা...
20/07/2026

★৬৫তম সুব্রত কাপ ২০২৬ এ গর্বের সাফল্য

আমাদের বিদ্যালয়ের ছেলেরা তেহট্ট সাবডিভিশনকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিল। কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত কল্যাণী সাবডিভিশন বনাম রানাঘাট সাবডিভিশন (হাসখালি হাইস্কুল) ফাইনাল ম্যাচে গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চমাধ্যমিক) কল্যাণী সাবডিভিশনের প্রতিনিধিত্ব করে।

প্রবল বৃষ্টি, পরপর দুটি কঠিন ম্যাচ এবং গত রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখার ক্লান্তি সত্ত্বেও আমাদের খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তে মাত্র ১-০ গোলে পরাজিত হলেও, এ বছরের সুব্রত কাপে জেলার রানার্স-আপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

এই সাফল্য আমাদের সকলের কাছে গর্বের। মাঠে তাদের নিষ্ঠা, পরিশ্রম ও লড়াইয়ের মানসিকতা সত্যিই প্রশংসার যোগ্য।
আজকের এই অভিজ্ঞতা আগামী দিনের শক্তি হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, আগামী বছর আরও শক্তিশালী দল হিসেবে ফিরে এসে আরও বড় সাফল্য অর্জন করবে আমাদের ছেলেরা।

অভিনন্দন পুরো দলকে, ক্রীড়া শিক্ষক শিক্ষিকাকে এবং সকল শুভানুধ্যায়ীদের।

GNVM(HS) হিপ হিপ… হুররে! ⚽🏆

আমাদের ছেলেরা তেহট্ট সাবডিভিশনকে ৩-০ গোলে হারিয়ে  ফাইনালে উঠেছে।পরবর্তী খেলা কল্যাণী স্টেডিয়ামে কল্যাণী সাবডিভিশন Vs রা...
20/07/2026

আমাদের ছেলেরা তেহট্ট সাবডিভিশনকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।পরবর্তী খেলা কল্যাণী স্টেডিয়ামে কল্যাণী সাবডিভিশন Vs রানাঘাট সাবডিভিশন

১টার সময় কল্যাণী স্টেডিয়ামে সকলে চলুন স্কুল টিমকে সাপোর্ট করতে।👏

বিদ্যালয়ের নাম খবরের কাগজে:বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ সম্পূর্ণ করতে প্রাক্তন ছাত্রের অনুদানের খবর আজকের সংবাদ প্রতিদিন পত্র...
19/07/2026

বিদ্যালয়ের নাম খবরের কাগজে:

বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ সম্পূর্ণ করতে প্রাক্তন ছাত্রের অনুদানের খবর আজকের সংবাদ প্রতিদিন পত্রিকায়

বিদ্যালয়ের বহুদিনের প্রত্যাশিত মঞ্চ নির্মাণের কাজ অবশেষে সম্পূর্ণ হল প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট শ্রী গণেশ চন্দ্র দাস মহাশয়ের উদার অনুদানে। তিনি বিদ্যালয়ের মঞ্চ নির্মাণের জন্য মোট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অনুদান প্রদান করেন। তাঁর এই মহৎ সহযোগিতার ফলেই মঞ্চ নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়েছে।

শ্রী গণেশ চন্দ্র দাস মহাশয় বিদ্যালয়ের একজন কৃতী প্রাক্তনী এবং বর্তমানে কলকাতা হাইকোর্টের একজন সম্মানিত আইনজীবী। তিনি তাঁর পিতা প্রয়াত নিকুঞ্জ বিহারী দাশ ও মাতা প্রয়াত জীবনবালা দাশের স্মৃতির উদ্দেশ্যে এই অনুদান প্রদান করেন। বিদ্যালয়ের প্রতি তাঁর এই দায়বদ্ধতা ও ভালোবাসা বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি সমগ্র বিদ্যালয় পরিবারের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নতুন নির্মিত মঞ্চটি ভবিষ্যতে বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা ও শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ শ্রী গণেশ চন্দ্র দাস মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আজকের সংবাদ প্রতিদিন পাতা ২

★সুব্রত কাপ ২০২৬-এ কল্যাণী মহকুমার চ্যাম্পিয়ন গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চমাধ্যমিক)গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (...
18/07/2026

★সুব্রত কাপ ২০২৬-এ কল্যাণী মহকুমার চ্যাম্পিয়ন গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চমাধ্যমিক)

গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চমাধ্যমিক)-এর ক্রীড়া ইতিহাসে আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজিত হলো। সুব্রত কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য ও দলগত পারফরম্যান্সের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের U15 পড়ুয়ারা কল্যাণী মহকুমা স্তরের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এই জয়ের মাধ্যমে বিদ্যালয় নদীয়া জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আগামী সোমবার নদীয়া জেলার চারটি মহকুমার চারটি চ্যাম্পিয়ন দলের মধ্যে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের বিদ্যালয় কল্যাণী মহকুমার প্রতিনিধিত্ব করবে।

এই অসাধারণ সাফল্যের জন্য দলের সকল খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আশা করি, জেলা স্তরেও আমাদের ছাত্ররা একই উদ্যম, শৃঙ্খলা ও দক্ষতার পরিচয় দিয়ে বিদ্যালয়ের মুখ আরও উজ্জ্বল করবে।

GNVMHS… Hip Hip… Hurray!
হিপ্ হিপ্… হুররে!

বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ সম্পূর্ণ করতে প্রাক্তন ছাত্রের অনুদানগয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ের বহুদ...
17/07/2026

বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ সম্পূর্ণ করতে প্রাক্তন ছাত্রের অনুদান

গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ের বহুদিনের প্রত্যাশিত নির্মীয়মাণ রবীন্দ্র মঞ্চ অবশেষে সম্পূর্ণ হতে চলেছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শ্রী গণেশ চন্দ্র দাস মহাশয়ের উদার অনুদানে।

তিনি মঞ্চ নির্মাণের জন্য মোট ₹৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অনুদান প্রদান করেন। তাঁর এই মহৎ সহযোগিতার ফলেই দীর্ঘদিনের অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হতে চলেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিদ্যালয় ত্যাগ করার প্রায় ৬৪ বছর পরেও তিনি তাঁর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোলেননি। নিজের শিকড়ের প্রতি এই গভীর টান, দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন।

শ্রী গণেশ চন্দ্র দাস মহাশয় তাঁর প্রয়াত পিতা নিকুঞ্জ বিহারী দাস এবং প্রয়াত মাতা জীবনবালা দাস-এর পবিত্র স্মৃতির উদ্দেশ্যে এই অনুদান প্রদান করেন। তাঁর এই মহৎ উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে সমাজের প্রতি দায়িত্ববোধ, কৃতজ্ঞতা এবং মানবিক মূল্যবোধের এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

নবনির্মিত রবীন্দ্র মঞ্চটি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক কার্যক্রম, সেমিনার, পুরস্কার বিতরণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামোকে আরও সমৃদ্ধ করবে।

আজ, ১৬ জুলাই ২০২৬, এই মহৎ উদ্যোগের সংবাদ একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকা The Echo of India তে প্রকাশিত হয়েছে, যা বিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাডভোকেট শ্রী গণেশ চন্দ্র দাস মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হচ্ছে।

প্রিয় প্রাক্তনীরা,
আপনাদের সবার কাছে আমাদের আন্তরিক আবেদন, আপনাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক)-এর সার্বিক উন্নয়ন, আধুনিকীকরণ এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার কাজে এগিয়ে আসুন।

এই বিদ্যালয়ই আপনাদের সকলের শিকড়। আজ যে অবস্থানে আপনারা রয়েছেন, তার পেছনে এই প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। তাই আসুন, আমরা সকলে মিলে আমাদের বিদ্যালয়কে আরও সমৃদ্ধ ও উন্নত করে তোলার দায়িত্ব ভাগ করে নিই।

আপনাদের আর্থিক সহযোগিতা, সময়, অভিজ্ঞতা, পরামর্শ কিংবা যে কোনো ধরনের সহায়তা বিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আসুন, আমরা সবাই একসঙ্গে আমাদের প্রিয় বিদ্যালয়ের উন্নয়নের অংশীদার হই।

“আমার বিদ্যালয়, আমার গর্ব। বিদ্যালয়ের উন্নয়নে আমার অংশগ্রহণ।”

সকল প্রাক্তনীদের আন্তরিক সহযোগিতা ও শুভকামনা একান্তভাবে কাম্য।

ছবিতে: শ্রী গণেশ চন্দ্র দাস মহাশয়ের অনুদানে নির্মিয়মান গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক)-এর রবীন্দ্র মঞ্চের নির্মাণকাজের বিভিন্ন মুহূর্ত।

10/07/2026

Felicitation by JIS College of Engineering, Kalyani

The students of Gayeshpur Netaji Vidyamandir (H.S.) were honoured with a special felicitation by JIS College of Engineering, Kalyani in recognition of their outstanding academic performance and remarkable achievements in various innovative projects.

The felicitation acknowledged the students’ dedication, creativity, and excellence in academics, as well as their active participation in science, technology, and innovation-based projects. This recognition serves as a source of inspiration for all our students to continue striving for excellence and embracing innovation.

The school extends its sincere gratitude to the authorities of JIS College of Engineering, Kalyani, for appreciating and encouraging our young achievers. We congratulate all the felicitated students and wish them continued success in their future academic and professional endeavours.

21/06/2026 এর কিছু মুহূর্ত...
22/06/2026

21/06/2026 এর কিছু মুহূর্ত...

20/06/2026 এর কিছু মুহূর্ত...
22/06/2026

20/06/2026 এর কিছু মুহূর্ত...

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল বিদ্যালয়ে সকাল ৬:৩০ টা থেকে বিশ্ব যোগ দিবস উদযাপন করা হবে।সকলের উপস্থিতি কামনা করি।
20/06/2026

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল বিদ্যালয়ে সকাল ৬:৩০ টা থেকে বিশ্ব যোগ দিবস উদযাপন করা হবে।সকলের উপস্থিতি কামনা করি।

 ,   and   Competitions
18/06/2026

, and Competitions

Address

PO/Gayeshpur
Kalyani University Area
741234

Opening Hours

Monday 10:30am - 4:30am
Tuesday 10:30am - 4:30am
Wednesday 10:30am - 4:30am
Thursday 10:30am - 4:30am
Friday 10:30am - 4:30am
Saturday 10:30am - 1:30am

Telephone

+913325896899

Alerts

Be the first to know and let us send you an email when Gayeshpur Netaji Vidyamandir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Gayeshpur Netaji Vidyamandir:

Shortcuts

Share

Category