01/04/2020
আল-আমীন মিশন এর দুটি ক্যাম্পাস জরুরি প্রয়োজনে কোয়ারিন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য আগাম প্রস্তাব দিলেন মিশন এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জনাব এম নুরুল ইসলাম সাহেব।
বীরভূম, বর্ধমানের এই দুটি শাখার ক্যাম্পাস কাজে লাগানোর বিষয়ে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন ‘মিশন এর ছেলেমেয়েরা যে জাতিধর্ম নির্বিশেষ সকলের সেবায়, আমাদের দেশের সেবায় বিপদের দিনে কাজে লাগছে এর চেয়ে বড়ো আনন্দের কিছু হতে পারে না। ছেলেমেয়েদের দ্বিতীয় অভিভাবক হিসেবে তাদের জন্য রইলো আমাদের দোওয়া ও শুভকামনা।