Idrish Kachimala

Idrish Kachimala Small classes,Big dreams. Welcome to the official page of IDRISH KACHIMALA.

16/07/2026

মাঝে মাঝে দ্বিতীয় শ্রেণীতে যাই,,,
মাসের নাম ইংরেজী ও বাংলায় বলতে বলায় ওদের অবস্থা শোচনীয়,,, খাতায় লিখে আনবে কিন্তু পড়া ধরলেই মুখে কথা হারিয়ে যায়,,,বলার অভ্যাস তৈরি করতে এই প্রচেষ্টা,,,


15/07/2026

সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ,,,

আজ শিশুদের টিফিনে লক্ষ্য করলাম, অনেকেই প্যাকেটজাত খাবার যেমন চিপস, কুরকুরে ইত্যাদি নিয়ে এসেছে।
আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, দয়া করে শিশুদের টিফিনে এসব জাঙ্ক ফুড না দিয়ে বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার বা মৌসুমি ফল দিন। যেমন—রুটি-সবজি, পরোটা, ডিম, চিঁড়ে, মুড়ি-ছোলা, কলা, আপেল বা অন্যান্য ফল।
অনেক শিশুই প্রায়ই বলে, "ম্যাম, আমার পেটে ব্যথা করছে।" অতিরিক্ত প্যাকেটজাত ও তেল-মশলাযুক্ত খাবার শিশুদের হজমের সমস্যা, পেটব্যথা ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে।
আমরা সবাই চাই আমাদের সোনামণিরা সুস্থ, সবল ও আনন্দের সঙ্গে পড়াশোনা করুক। তাই তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের যৌথ উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ,,



Shout out to my newest followers! Excited to have you onboard! Aparna Biswas, Soleman Khan, Sumi Khatun, Bina Maity, Naj...
15/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Aparna Biswas, Soleman Khan, Sumi Khatun, Bina Maity, Najir Hossain, Nasiba Khatun, Fàíjåñ Åsrâfî

14/07/2026

আজ আমাদের নার্সারির ছোট্ট শিশুরা সরবে পড়ছে।💚♥️💚
সরবে পড়ার মাধ্যমে শিশুদের উচ্চারণ আরও স্পষ্ট ও শুদ্ধ হয়।
পড়ার সময় তাদের ছোট ছোট ভুলগুলো আমরা সহজেই ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সংশোধন করতে পারি।
এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে, পড়ার ভয় কমে এবং মনোযোগ ও স্মৃতিশক্তির উন্নতি হয়।
নিয়মিত সরবে পড়ার অভ্যাস ভাষা শেখাকে সহজ, সুন্দর ও আনন্দময় করে তোলে।
আজকের এই ছোট্ট অভ্যাসই আগামী দিনের সুন্দর শিক্ষার দৃঢ় ভিত্তি।,,,,,,,,

#সরবেপড়া

#শিশুরপাঠ

13/07/2026

লোয়ার নার্সারির এই পুচকির দল আমার প্রতিদিনের হাসি, আনন্দ আর ভালোবাসার উৎস। পড়াশোনার ফাঁকে মাঝেমধ্যেই আমি ওদের গল্প শোনাই। আর সবচেয়ে মজার বিষয় হলো, ওরা সেই গল্পগুলো নিজেদের মতো করে মনে রাখে, নতুনভাবে সাজিয়ে আবার আমাকে আর বন্ধুদের শোনায়। ওদের ছোট্ট কল্পনার জগৎ সত্যিই অসাধারণ।,,,,,,,,♥️💚♥️

শিশুদের নিষ্পাপ মন, সরল হাসি, অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন আর মিষ্টি মিষ্টি গল্প শুনে আমার মন ভরে যায়। ওদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে নতুন করে বাঁচতে শেখায়। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কী-ই বা হতে পারে!
স্কুলে পা রাখলেই মনটা ভালো হয়ে যায়। আর যখন আমার এই পুচকিদের ক্লাসে ঢুকি, তখন মনে হয় যেন এক টুকরো ভালোবাসার রাজ্যে চলে এসেছি। ওদের হাসি, দুষ্টুমি, আদর আর আন্তরিকতা আমার প্রতিটি দিনকে রঙিন করে তোলে।
সত্যিই, শিশুরাই পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প—যাদের ভালোবাসায় প্রতিটি দিন হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়।
আমার মনে হয় শিশুর হাসিতেই লুকিয়ে থাকে একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি,,,,


#শিশুরহাসি

13/07/2026

কান্নাকাটি করতে করতে ছয় পার করে,, এখন পুচকি গুলোই মিষ্টি হেসে আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি?আমার মন খারাপ আছে কি না? ওদের ক্লাসে গেলে মনটা ভালো হয়ে যায়,,,, ওরাও হাসতে হাসতে কাছে আসে,,, আনন্দ করে,, মনের সুখে গল্প করে,,,


12/07/2026

class
#ইদ্রিশকাচিমলা
💚♥️👍👍👍👍👍

10/07/2026

আপার নার্সারির ছড়ার ক্লাসে
#ইদ্রিশকাচিমলা
#ভয়পেয়না
#সুকুমাররায়

09/07/2026

ভুল পড়ো আর ঠিক পড়ো, ,,, পড়তে তোমাদের হবেই ♥️💚♥️👍👍👍
#ইদ্রিশকাচিমলা

07/07/2026

Not everyone joined, but everyone tried. Thank you all. I'm sure you will do even better next time. Keep it up my dear children,,,,,,♥️💚♥️👍👍👍👍👍👍👍👍♥️💚♥️💚♥️💚♥️💚



Address

NABINAGAR Kaliachak Malda
Kaliachak
732201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Idrish Kachimala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category