13/09/2026
আপনারা যেভাবে সুজাপুরের ওই নাবালিকা মেয়েটির ব্যক্তিগত ফোনালাপের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
মনে রাখবেন, মেয়েটি একজন নাবালিকা। তার ব্যক্তিগত কথোপকথন অনুমতি ছাড়া রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এবং সেটাকে বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা তার ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও মানসিক নিরাপত্তার ওপর গুরুতর আঘাত করতে পারে।
মেয়েটির পরিবার চাইলে এই ঘটনার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করতে পারে। ঘটনার প্রকৃতি ও তদন্তের ভিত্তিতে Information Technology Act, 2000, Bharatiya Nyaya Sanhita (BNS), 2023 এবং প্রযোজ্য অন্যান্য আইনের ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে।
এছাড়াও, POCSO Act, 2012-এর সংশ্লিষ্ট ধারায় FIR হতে পারে। POCSO Act-এর 11/12 ধারা আপনার বিরুদ্ধে প্রযোজ্য হতে পারে।
তাই সকলের কাছে অনুরোধ, ওই নাবালিকা মেয়েটির রেকর্ডিং আর কেউ পোস্ট বা শেয়ার করবেন না। একটি শিশুর ভুল-ত্রুটি নিয়ে মজা করা নয়, বরং তার ভবিষ্যৎ ও সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
আমি B.Ed করার সময় পড়েছিলাম একটি শিশুর যৌবিক বিকাশ (Puberty) তাড়াতাড়ি ঘটলেও, তার সর্বাঙ্গীণ বিকাশ (Overall Development) হতে আরও সময় লাগে।
নাবালিকার পরিচয় গোপন রাখুন। রেকর্ডিং ছড়ানো বন্ধ করুন।
মানবিক হোন, দায়িত্বশীল হোন। 🙏