Goldharpur RSHS School

Goldharpur RSHS School ত্রিপুরা শিক্ষা দপ্তর

17/12/2025

Smart class...

আজ শুক্রবার ১২/১২/২০২৫ ইং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গোলধারপুর  রুদ্রসিংহ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের "DNA CLUB"এর শুভ উদ্বোধ...
13/12/2025

আজ শুক্রবার ১২/১২/২০২৫ ইং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গোলধারপুর রুদ্রসিংহ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের "DNA CLUB"এর শুভ উদ্বোধন হল। উক্ত অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন সমাজ সেবক অবসর প্রাপ্ত মেডিকেল অফিসার শ্রী সুশান্ত সিনহা মহাশয় , প্রধান অতিথির আসন গ্ৰহন করেন ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের জয়েন্ট মেম্বার সেক্রেটারী শ্রী অম্লান সেনগুপ্ত মহাশয় ,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক শ্রী প্রশান্ত কিলিকদার মহাশয়, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন গোলধারপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শ্রী কাপুর রাজ সিনহা মহোদয় এবং উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলঙকৃত করেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শ্রী সলিল সিনহা মহাশয়। উক্ত অনুষ্ঠানের স্বাগত ভাষন রাখেন বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রাজমোহন সূত্রধর মহাশয়। বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া ভৌমিকের পরিচালনায় উদ্ধোধনী সঙ্গীত ও শিক্ষিকা শিবানী দেবের পরিচালনায় নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্মানিত অতিথি গণেরা "দেওয়াল পত্রিকা" উন্মোচনের সাথে সাথে ফিতে কেটে "Activity Display" কক্ষে প্রবেশ করেন এবং ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শিত ১২ টি Activity উপলব্ধি করেন ও তাদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করেন।এছাড়া আট ও কু্ইজ প্রতিযোগিতাৎঅনুষ্ঠিন বিদ্যালয়ের NSS প্রগ্ৰাম অফিসার তথা শ্রী পলাশ মালাকার মহাশয়ের নেতৃত্বে স্বেচ্ছা সেবকরা অনুষ্ঠানের শৃঙখলা বজায় রাখেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী মানস চক্রবত্রী।

Our Achievers in Unakoti District Level Kala Utsav 2025.       We have secured 1st prize 🏆 🏆 in group song, 4 th prize i...
08/09/2025

Our Achievers in Unakoti District Level Kala Utsav 2025.
We have secured 1st prize 🏆 🏆 in group song, 4 th prize in instrumental orchestra Ensemble Group and 5 th prize in group dance (Folk). Proud of our all precious participants....

Independence day celebration...
08/09/2025

Independence day celebration...

Har Ghar Tiranga rally....
08/09/2025

Har Ghar Tiranga rally....

Great achievement for 100% success in madhyamik examination 2025..
08/09/2025

Great achievement for 100% success in madhyamik examination 2025..

Our student Ankita Malakar selected for ISRO Visit...
08/09/2025

Our student Ankita Malakar selected for ISRO Visit...

আজ বুধবার 21/06/2025 ইং ১১তম আন্তর্জাতিক যোগা দিবস আমাদের বিদ্যালয়ে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভা...
21/06/2025

আজ বুধবার 21/06/2025 ইং ১১তম আন্তর্জাতিক যোগা দিবস আমাদের বিদ্যালয়ে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করেছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রাজমোহন সুএধর মহাশয়।

এ ছাড়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শ্রীমতি মালবিকা কর মহোদয়া ও বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী মঞ্চে আসন গ্রহণ করেন।

আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী পলাশ মালাকার মহোদয়। বিদ্যালয়ের প্রায় ১২০ জন ছাত্রছাত্রী ও কয়েকজন শিক্ষক শিক্ষিকা গণ যোগা অনুশীলনে অংশগ্রহণ করেন।

সবচেয়ে নজর কারা যোগা অনুশীলন প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত পলাশ মালাকার ও চারজন এন এস এস ভলান্টিয়ার।

পরিশেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যোগা অনুশীলনের উপকারিতা নিয়ে আলোচনা করেন এবং তাদের যোগাভ্যাস করার আহ্বান রাখার সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ধন্যবাদান্তে,
বিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ 18/06/2025 ইং গোলধারপুর রুদ্র সিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসাবে "एक पेड़ मा के नाम...
18/06/2025

আজ 18/06/2025 ইং গোলধারপুর রুদ্র সিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসাবে "एक पेड़ मा के नाम" অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিবেশিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রাকলগ্নে মহকুমা বনদপ্তরের চারজন কর্মচারীগণ বৃক্ষ রোপনে তত্ত্বাবধায়ক হিসেবে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারপারসন শ্রীযুক্ত সলিল সিনহা মহোদয় ও গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামলা সিনহা মহোদয়া।

অনুষ্ঠানের শুরুতে Eco Club এর কনভেনার শ্রীমতি জয়শ্রী দে স্বাগত ভাষণ রাখেন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতামূলক বিশেষ বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি শ্রীযুক্ত মানস চক্রবর্তী।

উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে আকর্ষণীয় মুক্ত কুইজ পরিচালনা করেন যৌথভাবে বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি মালবিকা কর ও শিক্ষক শ্রী বিপ্রজীত ভট্টাচার্য ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৩৯ জন মা তাদের সন্তানদের সঙ্গে উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন।

একথা বললে অত্যুক্তি হবে না,যে সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেন বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী পলাশ মালাকার ও এনএসএস স্বেচ্ছাসেবকরা । শিক্ষিকা শ্রীমতি দীপিকা দেব অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনায়
ঘোষিকার ভূমিকা পালন করেন।

পরিশেষে একথা বলতে চাই যে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়েছে এবং ভবিষ্যতে এমন নিখুত অনুষ্ঠান পরিচালনার আশা রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

ইতি- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক।

164 th Rabindra Janma Jayanti is observed at Goldharpur RSHS School in befitting manner and            Various cultural ...
09/05/2025

164 th Rabindra Janma Jayanti is observed at Goldharpur RSHS School in befitting manner and Various cultural programs like Recitation, Songs, Dance etc are gloriously performed by our dearest students and respected Teachers.

আজ ২৫ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোলধারপুর রুদ্র সিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পালিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব কর...
21/02/2025

আজ ২৫ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোলধারপুর রুদ্র সিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পালিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক গৌতম নোয়াতিয়া ককবরকে, শিক্ষিকা মৌসুমী দত্ত চৌধুরী সংস্কৃত শ্লোকের মাধ্যমে ও দীপিকা দেব ইংরেজি ভাষায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মাতৃভাষার তাৎপর্য ব্যাখ্যা করেন। সবচেয়ে নজর কারা অনুষ্ঠান গুলি হল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা সমবেত কন্ঠে ভাষা দিবসের সংগীত পরিবেশন করে এবং বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাষায় যেমন বাংলা, ককবরক, মণিপুরি,আরবি, সংস্কৃত ইত্যাদি ভাষায় কবিতা আবৃত্তি করে। বিদ্যালয়ের শিক্ষক পলাশ মালাকার গিটারের সাহায্যে সুর মিলিয়ে "আমি বাংলায় গান গাই-----" গানটি সুমধুর ভাবে পরিবেশন করেন। পরিশেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন।

Closing ceremony of seven days NSS Special camp....Date:- 01/02/2025
02/02/2025

Closing ceremony of seven days NSS Special camp....
Date:- 01/02/2025

Address

Kailashahar,tripura
Kailashahar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goldharpur RSHS School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category