Jiaganj BSS - HS Alumni Association

Jiaganj BSS - HS Alumni Association বিদ‍্যালয়ের উন্নতির জন‍্য ও প্রাক্ত?

শিঁড়দাড়া  বিক্রি হয়ে যাওয়া সমাজে, যেসকল শিক্ষক শিক্ষিকারা আমাদের শিঁড়দাড়া বিক্রি না করার পাঠ দিয়েছেন , ওনাদের হৃদ...
05/09/2025

শিঁড়দাড়া বিক্রি হয়ে যাওয়া সমাজে, যেসকল শিক্ষক শিক্ষিকারা আমাদের শিঁড়দাড়া বিক্রি না করার পাঠ দিয়েছেন , ওনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শিক্ষক দিবসের প্রণাম , ভালোবাসা ও শ্রদ্ধা জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের আলোর পথ দেখাবেন এই অন্ধকার সময়ে🙏

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কষ্টের সাথে জানাচ্ছি যে আমাদের জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের শি...
13/10/2024

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কষ্টের সাথে জানাচ্ছি যে আমাদের জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সকলের প্রিয় প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মিজানুল হক মহাশয় আমাদের মধ্যে আর নেই....

আজ বিকেল ৫:৩০টার সময় না ফেরার দেশে চিরতরে চলে গেছেন । তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

আপনার শেখানো প্রতিটা শিক্ষা , আদর্শ মূল্যবোধ আমাদের কাছে অমর হয়ে থাকবে , আপনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল , না ফেরার দেশে ভালো থাকবেন স্যার🙏🏻

জিয়াগঞ্জের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনীদের ডাকে আর জি কর সহ সমাজে ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও ...
08/09/2024

জিয়াগঞ্জের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনীদের ডাকে আর জি কর সহ সমাজে ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার করে কঠোর শাস্তির দাবিতে নাগরিক মিছিলে অংশগ্রহণ করেছিল জিয়াগঞ্জ আজিমগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ,শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা, সাংস্কৃতিক জগতের নাগরিকরা।

08/09/2024

জিয়াগঞ্জের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনীদের ডাকে আর জি কর সহ সমাজে ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার করে কঠোর শাস্তির দাবিতে নাগরিক মিছিলে অংশগ্রহণ করেছিল জিয়াগঞ্জ আজিমগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ,শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা, সাংস্কৃতিক জগতের নাগরিকরা।

আমরা বীরেন্দ্র সিং সিংঘী উচ্চবিদ্যালয়ের প্রাক্তনীরাও থাকছি, সবাই আসুন এক সাথে হাতে হাত রেখে জোট বদ্ধ হই আলোর পথে , তিলো...
06/09/2024

আমরা বীরেন্দ্র সিং সিংঘী উচ্চবিদ্যালয়ের প্রাক্তনীরাও থাকছি, সবাই আসুন এক সাথে হাতে হাত রেখে জোট বদ্ধ হই আলোর পথে , তিলোত্তমা সহ গোটা দেশ ও সমাজে প্রতিদিন ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে ও নির্যাতিতার হয়ে দ্রুত বিচারের দাবিতে আমরা একসাথে আওয়াজ তুলি।

পোষ্টটি শেয়ার করে বাকিদের জানিয়ে দিন

শিক্ষক দিবসে আমাদের সকল প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা , প্রণাম ও ভালোবাসা জানাই বীরেন্দ্র সিং সিংঘী প্রাক্তনী ...
05/09/2024

শিক্ষক দিবসে আমাদের সকল প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা , প্রণাম ও ভালোবাসা জানাই বীরেন্দ্র সিং সিংঘী প্রাক্তনী সংসদের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদ করবেন যাতে আপনাদের শেখানো পথে চলতে পারি নির্ভীক ভাবে।

আমরা বীরেন্দ্র সিং সিংঘী উচ্চবিদ্যালয়ের প্রাক্তনীরাও থাকছি, আপনারা সবাই আসুন এক সাথে হাতে হাত রেখে জোট বদ্ধ হই আলোর পথে...
04/09/2024

আমরা বীরেন্দ্র সিং সিংঘী উচ্চবিদ্যালয়ের প্রাক্তনীরাও থাকছি, আপনারা সবাই আসুন এক সাথে হাতে হাত রেখে জোট বদ্ধ হই আলোর পথে , তিলোত্তমা সহ গোটা সমাজে প্রতিদিন ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে ও নির্যাতিতার হয়ে দ্রুত বিচারের দাবিতে আমরা একসাথে আওয়াজ তুলি।

03/09/2024
17/08/2024

আর জি করে মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ সহ প্রমান লোপাটের বিরুদ্ধে এবং লাগাতার গোটা রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে ও অভিযুক্তদের সাজার দাবিতে ও নারী নির্যাতনের মতো ঘটনা যাতে না হয় তারজন্য কঠোরভাবে আইন শৃঙ্খলা বজায় রাখার দাবিতে মিছিলের ডাক দিয়েছিল জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংহী উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংসদ সহ জিয়াগঞ্জ নাগরিক সমাজ। এই আহ্বানে অগণিত ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সহ নাগরিক সমাজের শুভ বুদ্ধিসম্পন্ন অসংখ্য সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন । জিয়াগঞ্জ নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে গোটা জিয়াগঞ্জ প্রদক্ষিণ করে আন্দোলন নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয়।

আন্দোলন চলছে চলবে যতদিন না সমাজে নারী সুরক্ষা নিশ্চিত হচ্ছে

*আর.জি কর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে , দোষীদের  দ্রুত বিচার করে কঠোর শাস্তির দাবিতে ,মহিলাদের কর্...
16/08/2024

*আর.জি কর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে , দোষীদের দ্রুত বিচার করে কঠোর শাস্তির দাবিতে ,মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে জিয়াগঞ্জ প্রাক্তনী সংসদের পক্ষ থেকে জিয়াগঞ্জ নেতাজী মোড়ে আজ সন্ধ্যা ৬:৩০ টার সময় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে সকল প্রাক্তনী ও দলমত নির্বিশেষে সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের যোগদান করার আহ্বান জানাই*।

আহ্বানে: জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী প্রাক্তনী সংসদ।

15/08/2024

*স্মরণসভা*
গত ৮/৮/২৪ তারিখে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী অরুণ কুমার সিঁহি স্যার ওনার আজিমগঞ্জের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে আগামী ১৬/৮/২৪ তারিখ শুক্রবার সাড়ে বারোটার সময়। ঐদিন আমাদের বিদ্যালয়ের যারা প্রাক্তনী তাদের সকলকেই আহ্বান জানাই অনুষ্ঠানে উপস্থিত থাকতে এবং মাননীয় স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
।। জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংসদ ।।

https://youtu.be/8ISbTRYlvfE?si=BGE8LS73phx1WRH2অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কষ্টের সাথে জানাচ্ছি যে আমাদের সকলের প্রিয় শ...
08/08/2024

https://youtu.be/8ISbTRYlvfE?si=BGE8LS73phx1WRH2

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কষ্টের সাথে জানাচ্ছি যে আমাদের সকলের প্রিয় শিক্ষক অরুণ কুমার সিঁহি মহাশয় আমাদের মধ্যে আর নেই....

আজ বিকেল ৫:৩০টার সময় না ফেরার দেশে চিরতরে চলে গেছেন । তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

আপনার শেখানো প্রতিটা শিক্ষা , আদর্শ মূল্যবোধ আমাদের কাছে অমর হয়ে থাকবে , আপনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল , না ফেরার দেশে ভালো থাকবেন স্যার🙏🏻

Address

Jiaganj
742123

Telephone

+918250047558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jiaganj BSS - HS Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category