9 Madhabiganj Primary School

9 Madhabiganj Primary School 9 Madhabiganj Primary School is under Jiaganj Circle in Murshidabad , West Bengal . village - Madhabiganj
PO - Amaipara
District - Murshidabad
Pin - 742123

স্কুলের প্রশাসনিক এবং নান্দনিক ক্ষেত্রে এক নতুন পথচলা শুরু হলো । ছাত্র ছাত্রীদের জন্য এই বছর থেকে চালু হলো আই-কার্ড । শি...
05/03/2026

স্কুলের প্রশাসনিক এবং নান্দনিক ক্ষেত্রে এক নতুন পথচলা শুরু হলো । ছাত্র ছাত্রীদের জন্য এই বছর থেকে চালু হলো আই-কার্ড । শিশুদের ব্যক্তিগত পরিচয়পত্র একদিকে যেমন তাদের নান্দনিক ব্যক্তি স্বাতন্ত্র্য গড়ে তুলতে সহায়তা করে , ঠিক তেমনি তাদের নিরাপত্তার এক হাতিয়ার হিসেবেও উপকারে লাগে। 😊❤️

02/03/2026

#বসন্ত_বরণ_পারফরম্যান্স
আমের মুকুল , পলাশ ফুল আর রঙিন শৈশব ❤️😊❤️

02/03/2026

#বসন্ত_বরণ_পথ_পরিক্রমা❤️

 #বসন্ত_বরণ ❤️😊❤️পলাশ ফুলের চিত্তাকর্ষক সৌন্দর্য্য , আমগাছে নব মুকুলের স্নিগ্ধ সুবাস আর শৈশবের প্রাণখোলা রঙিন আমেজ কে সা...
02/03/2026

#বসন্ত_বরণ ❤️😊❤️
পলাশ ফুলের চিত্তাকর্ষক সৌন্দর্য্য , আমগাছে নব মুকুলের স্নিগ্ধ সুবাস আর শৈশবের প্রাণখোলা রঙিন আমেজ কে সাথী করে , আজ বিদ্যালয়ে পালিত হলো বসন্ত উৎসব ।।
দোলযাত্রা এবং হোলি উৎসব সকলের ভালো কাটুক । ❤️😊❤️

 #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস ❤️আজ বিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । পৃথিবীতে যারা যে ভাষায় কথা বলে , সেই ...
21/02/2026

#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস ❤️
আজ বিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । পৃথিবীতে যারা যে ভাষায় কথা বলে , সেই সমস্ত ভাষাকে সম্মান জানানোর দিন। আমাদের ভারতবর্ষে সবচেয়ে বড়ো ভাষা আন্দোলন হয়েছিলো 1961 সালে আসামের বরাক উপত্যকার কাছাড় , করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে। অবশেষে আসামের শিলচরে ঘটে মর্মান্তিক হত্যাকাণ্ড , যাতে প্রাণ যায় 11 জন বাঙালির যাদের একমাত্র দাবি ছিলো আসামে অসমিয়া ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও দেওয়া হোক সরকারি মর্যাদা। বাংলা ভাষায় জন্য প্রাণ বিসর্জন দেন -
কমলা ভট্টাচার্য , কানাইলাল নিয়োগী , হীতেশ বিশ্বাস , বীরেন্দ্র সূত্রধর , চণ্ডীচরণ সূত্রধর , সুনীল সরকার , সুকমল পুরকায়স্থ , তরণী দেবনাথ , সত্যেন্দ্র দেব , কুমুদ রঞ্জন দাস , সচীন্দ্র চন্দ্র পাল ।
তাদের বলিদান বিফল যায়নি । বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতি দিতে বাধ্য হয় অসম সরকার ।
অন্যদিকে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে সরকারি কাজ কর্মে উর্দু ভাষার পাশাপাশি বাংলা ভাষা কে সরকারি স্বীকৃতি দেওয়ার 1952 সালের আন্দোলনে সামিল হয়ে তৎকালীন পাকিস্তান সরকারের গুলিতে শহিদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরকত সহ অনেক সাধারণ নাগরিক যেমন , সালাম , জব্বার সহ আরো অনেকে ।
যদিও সর্বপ্রথম বাংলার ঐতিহ্য , অখণ্ডতা ও সংস্কৃতি কে রক্ষা করার আন্দোলন হয় 1905 সালে যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে বিখ্যাত।
আজ বিদ্যালয়ে ভাষা দিবসে এই ধারাবাহিক ইতিহাসটাই আলোচনা হলো। সশ্রদ্ধায় স্মরণ করা হলো সকল শহিদদের। সেই সঙ্গে বাংলা ভাষার ক্রমবিকাশে যে সমস্ত বাঙালি দিকপালরা পরম পূজ্য তাদের বিষয়েও শিশুদের সাথে এক মনোরম আলোচনা হয় ।।
বাংলা ভাষার জয় হোক ✊❤️

আজ আমাদের বিদ্যালয়ে সহশিক্ষক তথা বিদ্যালয় পরিবারে নতুন সদস্য হিসেবে যোগদান করলেন শ্রী দেবব্রত বিশ্বাস মহাশয় । একই সাথ...
05/02/2026

আজ আমাদের বিদ্যালয়ে সহশিক্ষক তথা বিদ্যালয় পরিবারে নতুন সদস্য হিসেবে যোগদান করলেন শ্রী দেবব্রত বিশ্বাস মহাশয় । একই সাথে আজ উনার হাত দিয়েই বিদ্যালয়ের অফিসিয়াল লোগোও উদ্বোধন করা হয়। উনার প্রাণবন্ত সহযোগিতায় আমাদের বিদ্যালয় সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হোক এটাই কামনা । 😊❤️😊

আজ 23 জানুয়ারি বিদ্যালয়ে একই সাথে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পুজো এবং দেশনায়ক শ্রী সুভাষ চন্দ্র বসুর আবির্ভাব দি...
23/01/2026

আজ 23 জানুয়ারি বিদ্যালয়ে একই সাথে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পুজো এবং দেশনায়ক শ্রী সুভাষ চন্দ্র বসুর আবির্ভাব দিবস সশ্রদ্ধায় পালন করা হয় । স্কুলের বর্তমান-প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে আশে পাশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের স্কুলের পুজোর এক অদ্বিতীয় ঐতিহ্য ।।
জয় মা সরস্বতী ❤️🙏
জয়তু সুভাষ ❤️🙏

আজ স্কুলে সশ্রদ্ধায় স্মরণ করা হলো ভারত মাতার দুই অকুতোভয় বীর সন্তানকে । আজ বিপ্লবীদের পথ প্রদর্শক তথা দার্শনিক, টীকা ভ...
12/01/2026

আজ স্কুলে সশ্রদ্ধায় স্মরণ করা হলো ভারত মাতার দুই অকুতোভয় বীর সন্তানকে । আজ বিপ্লবীদের পথ প্রদর্শক তথা দার্শনিক, টীকা ভাষ্যকার , সুবক্তা এবং সুলেখক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন এবং দেশ ও দশের জন্য ত্যাগের এক অনন্য নজির , বীর শহীদ মাষ্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস ।
দুই ক্ষণজন্মা মানুষের প্রতিকৃতিতে পুষ্পপ্রদানের পর একটা ছোট্ট আলোচনা হয় স্বামী বিবেকানন্দ কে ছিলেন এই বিষয়ে। উনার দার্শনিক-আধ্যাত্মিক সত্ত্বা কে আজ অতিক্রম করে আলোচনা হলো উনার অগণিত বিপ্লবী শিষ্যদের বিষয়ে। ভারতীয় ক্রিকেট বা যে কোনো খেলার দলে যেমন একখান্ সলিড কোচের দরকার হয় ম্যাচ জেতার জন্য , ঠিক তেমনি আমাদের দেশের অগণিত অকুতোভয় প্রণম্য বিপ্লবীদের কোচ স্যার ছিলেন আমাদের স্বামীজী। সেই কোচের কোচিং সেন্টারের সেরা ছাত্রদের মধ্যে একজনের আজ দেশের জন্য জীবন বলি দেওয়ার দিবস। আর এভাবেই আলোচনা চলতে থাকলো দুই তরফেই । আলোচনা হয় উক্ত দু'জনের পড়াশোনা ও লেখালেখি নিয়েও। শিশুদের মধ্যে মহাপুরুষরা " #কী_করেছিলেন" সেটার সাথে মহাপুরুষরা " #কে_ছিলেন" মূলত এই বিষয়েই ছিলো আজকের আলোচনা।
জয়তু স্বামীজী 🙏
জয়তু মাষ্টারদা সূর্য সেন 🙏

 #নতুন_বছরের_নতুন_সূচনা ❤️😊❤️02 - 01 - 2026 স্কুলে পালিত হয় বই দিবস এবং সেই সঙ্গে 2025 সালে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাৎস...
03/01/2026

#নতুন_বছরের_নতুন_সূচনা ❤️😊❤️
02 - 01 - 2026 স্কুলে পালিত হয় বই দিবস এবং সেই সঙ্গে 2025 সালে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাৎসরিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম হওয়া ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় ।

  "নাহি কোনো শ্লোক মন্ত্রের সাধন ।নাহি আড়ম্বর , নাহি আয়োজন ।।ঠাকুর আমার প্রেমের কাঙাল ।তাই দিয়ে তারে করো যতন ।।"আজ পব...
01/01/2026


"নাহি কোনো শ্লোক মন্ত্রের সাধন ।
নাহি আড়ম্বর , নাহি আয়োজন ।।
ঠাকুর আমার প্রেমের কাঙাল ।
তাই দিয়ে তারে করো যতন ।।"

আজ পবিত্র কল্পতরু দিবসে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে শ্রদ্ধা জানিয়ে একটা ছোট্ট ভালোলাগার , ভালোবাসার দিনের কথা আপনাদের সাথে শেয়ার করবো । গতকাল 31-12-2025 , অনুষ্ঠিত হলো আমাদের মাধবীগঞ্জ প্রাইমারি স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ...এই প্রথম। কোনো আড়ম্বর নয় , কোনো জাঁকজমক নেই , শুধু অদম্য ইচ্ছাশক্তি। এক্কেবারে ত্রুটিমুক্ত হয়তো নয় । প্রথম বারের জন্য আয়োজন করতে গিয়ে অবশ্যই হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি থেকেছে , কিন্তু দিনের শেষে শিশুদের হাসি , অভিভাবকদের উৎসাহ-উদ্দীপনা ও সমবেত করতালি স্কুলের মনোবল অনেকটাই বাড়ালো । স্কুলের পক্ষ থেকে অকুন্ঠ ধন্যবাদ জানাই লালবাগ মহারাজা মনীন্দ্র চন্দ্র গার্লস প্রাইমারি স্কুলের শিক্ষিকা ‌সঙ্ঘমিত্রা চক্রবর্তী কে , বছরের শেষ দিনে নিজের ব্যস্ততা সত্তেও সময় করে আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার মুখ্য বিচারকের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার জন্য। এছাড়া নিজের মূল্যবান সময় দিয়ে আজকের প্রতিযোগিতার বিচারকের ভূমিকা পালন করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নেস্তা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা ব্যক্তিগত জীবনে একজন সফল ক্রীড়াবিদ্ শ্রীমতী লিপিকা চৌধুরী মণ্ডল মহাশয়াকে এবং সেই সঙ্গে আমাদের স্কুলের এই ক্ষুদ্র উদ্যোগে নিজের মহৎ গুণের দৌলতে স্বেচ্ছায় বিচারকের দায়িত্ব পালন করা তেঁতুলিয়া হাইস্কুলের শিক্ষক সম্মানীয় শ্রী শ্যামল হালদার মহাশয় কে। উনাদের সহযোগিতা আমাদের সমৃদ্ধ করেছে। আজকের অ্যানুয়াল স্পোর্টসে যারা প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের প্রতি যেমন রইলো অভিনন্দন ও আশীর্বাদ তেমনি যারা অংশগ্রহণ করেছে কিন্তু হয়তো স্থান পাওনি , তাদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা যাতে পরের বছর অ্যানুয়াল স্পোর্টসে তোমরাও স্থানাধিকারী হয়ে উঠতে পারো। আজকে শিশুদের স্পোর্টসের শেষে অভিভাবকদের জন্য ছিলো মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং আমাদের মিড ডে মিডের দায়িত্বে থাকা গোষ্ঠীর সকল সদস্যাদের জন্য ওজন আন্দাজ প্রতিযোগিতা। আইডিয়াটা কিন্তু আমাদের স্কুলের শিক্ষক বিধান চন্দ্র মণ্ডল মহাশয়ের ‌। বলতেই হবে , খেলা দুটোই কিন্তু বেশ জমেছিলো। বিজয়িনীদের পুরস্কৃত করা‌ হয়।‌ যাক , আমাদের স্কুলে এক নতুন পথচলার শুরুটা বেশ ভালোই হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ‌সম্মানীয়া শ্রীমতী প্রীতি রায়ের নেতৃত্বে ।
শেষে বলতে হয় , আড়ম্বর শূণ্য - আন্তরিকতা পূর্ণ এক নতুন পথের সূচনা হলো। নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলকে , সকলে ভালো থাকুন , সুস্থ থাকুন ।‌😊❤️😊

 #বিশেষ_বিজ্ঞপ্তিআগামীকাল  িসেম্বর_2025 এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে মাধবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব অ্যানুয়াল স্পো...
30/12/2025

#বিশেষ_বিজ্ঞপ্তি

আগামীকাল িসেম্বর_2025 এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে মাধবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব অ্যানুয়াল স্পোর্টস ।

#বিভাগ_ক ( শিশুশ্রেণি ও প্রথম শ্রেণি)
ইভেন্ট 👉 - 100 মিটার দৌড়। ( বালক-বালিকা আলাদা )

#বিভাগ_খ ( দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি )
ইভেন্ট - 👉1. অঙ্ক দৌড় ( বালক - বালিকা একত্রে )
👉2. লঙ জাম্প ( বালক - বালিকা আলাদা )

#বিভাগ_গ ( চতুর্থ ও পঞ্চম শ্রেণি )
ইভেন্ট - 👉1. অঙ্ক দৌড় ( বালক - বালিকা একত্রে )
👉2. লঙ জাম্প ( বালক - বালিকা আলাদা )

#এছাড়া_কমন_ইভেন্টে_থাকছে - শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রী মিলিয়ে "যেমন খুশি সাজো" প্রতিযোগিতা।

প্রতিটি ইভেন্টে #প্রথম_দ্বিতীয়_ও_তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

 #স্কুলের_স্মরণীয়_দিন ❤️আমাদের বিদ্যালয়ের ছোট্ট অরিত দাস আজ আমাদের স্কুল তথা গোটা মাধবীগঞ্জ গ্রামকে গর্বিত করলো । গত 2...
29/12/2025

#স্কুলের_স্মরণীয়_দিন ❤️
আমাদের বিদ্যালয়ের ছোট্ট অরিত দাস আজ আমাদের স্কুল তথা গোটা মাধবীগঞ্জ গ্রামকে গর্বিত করলো । গত 24 ডিসেম্বর ভট্টপাড়া B.S.A ক্লাব ময়দানে অনুষ্ঠিত হওয়া জিয়াগঞ্জ চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় , SSK গুলোর শিশুদের মধ্যে 75 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলো এবং আজ সে নবগ্রাম পশ্চিম চক্রের চানক আদিবাসী ময়দানে অনুষ্ঠিত মহকুমা স্তরের খেলায় জিয়াগঞ্জ চক্র তথা মাধবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কে প্রতিনিধিত্ব করলো। আজ অরিত চেষ্টা করেছে , কিন্তু কোনো স্থান অর্জন করতে পারেনি । তবে আমাদের কোনো আক্ষেপ নেই বরং আমরা মনে করি এটা পরাজয় নয় , এ যেন এক নতুন জয়যাত্রার সূচনা । পড়ালেখার পাশাপাশি আগামী বছরগুলোয় আমাদের স্কুলের ছোট্টরা খেলাধুলাতে আরও এগিয়ে চলুক এটাই প্রার্থনা , বাবা মা পরিবার ও স্কুলের নাম উজ্জ্বল করুক । ❤️😊❤️

Address

Madhabiganj
Jiaganj
742123

Telephone

+919732328030

Website

Alerts

Be the first to know and let us send you an email when 9 Madhabiganj Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category