Rani Dhanya Kumari College

Rani Dhanya Kumari College A Premier NAAC Accredited Model College
Jiaganj Murshidabad

আজ Rani Dhanya Kumari College  এ স্নাতক স্তরে সদ্য ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের নিয়ে Orientation পর্ব অনুষ্ঠিত হলো। এই অ...
29/08/2025

আজ Rani Dhanya Kumari College এ স্নাতক স্তরে সদ্য ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের নিয়ে Orientation পর্ব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মহাশয় সহ বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা কলেজের নানা সুযোগ সুবিধার কথা আলোচনা করেন। বাতানুকূল কনফারেন্স রুমে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন কন্যাশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন স্কলারশিপ এবং NCC, NSS এর সুযোগসুবিধা এবং কলেজের স্বল্প মূল্যের ক্যান্টিন, একটি জিম , একটি উচ্চমানের লাইব্রেরীর কথা তুলে ধরা হয়। মুর্শিদাবাদ জেলার একমাত্র মডেল কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হবার জন্য আর অল্প কিছু আসন এখনো খালি আছে। ইচ্ছুক ছাত্র ছাত্রীরা আগামী 10 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে কলেজে এসে ভর্তি সম্পর্কে আরো তথ্য জানতে পারবে। কলেজের এই ধরনের উদ্যোগে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

23/08/2025
23/06/2025

রানী ধন্যা কুমারী কলেজে বিনামূল্যে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদনের সুযোগ।

21/06/2025

আপনার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এক নতুন দিগন্ত! রানী ধন্যাকুমারী কলেজ - মুর্শিদাবাদের প্রথম মডেল কলেজ (RUSA কর্তৃক স্বীকৃত), নিয়ে এসেছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুবর্ণ সুযোগ! সরাসরি কলেজে ছলে আসুন আর পেয়েযান একদম বিনামূল্যে ভর্তির আবেদনের সুযোগ। কলেজে এসে ভর্তির ফর্ম পূরণ করলে কোন টাকা পয়সা লাগে না।
আধুনিক সুবিধা, পরিবেশ-বান্ধব ক্যাম্পাস আর অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে আপনার ভবিষ্যৎ গড়ুন। আমরা আর্টস এবং কমার্স উভয় বিভাগের জন্য অফার করছি বিস্তৃত বিষয়সমূহ: অ্যাকাউনটেন্সি, বাংলা, ইংরেজি, এডুকেশন, ভূগোল, ইতিহাস, রাষ্ট্র বিজ্ঞান, সংস্কৃত, সোশিয়োলজি, ডিফেন্স স্টাডিজ এবং ফিজিক্যাল এডুকেশন।
রাজ্য সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় আমাদের কলেজে ভর্তির জন্য প্রথম দফায় রেজিস্ট্রেশন ও আবেদন শুরু হচ্ছে ১৮ই জুন দুপুর ২টা থেকে ১লা জুলাই পর্যন্ত https://wbcap.in/login পোর্টালে।

গুরুত্বপূর্ণ তারিখগুলি মনে রাখুন:

১লা জুলাই: পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদনের শেষ দিন।
৬ই জুলাই: কলেজ ও বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ।
৮-১২ই জুলাই: বরাদ্দ সিটে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে।
১৪ই জুলাই: আপগ্রেডেশনের ভিত্তিতে প্রকাশিত হবে বিষয়ভিত্তিক আসন।
১৬-২০ই জুলাই: ভর্তি প্রক্রিয়া চলবে।
দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১লা আগস্ট থেকে। বিস্তারিত সময়সূচী ও তথ্যের জন্য নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট দেখুন।
মেধাবী এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপের সুবিধা, যার মাধ্যমে আপনার পড়াশোনার খরচ অনেকটাই কমে যাবে। আমাদের কলেজে ভর্তি হয়ে আপনি নিম্নলিখিত স্কলারশিপগুলির জন্য আবেদন করতে পারবেন:
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (OASIS)
কন্যাশ্রী স্কলারশিপ , ঐক্যশ্রী স্কলারশিপ
এছাড়াও, রানী ধন্যাকুমারী কলেজ শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রদান করে কলেজ ফান্ডেড স্পেশাল স্কলারশিপ এবং বিশেষ কলেজ-ফান্ডেড পুরস্কারের ব্যবস্থা!
আমাদের কলেজে রয়েছে NCC, NSS, IGNOU, NSOU-এর সুবিধা। এছাড়াও রয়েছে অত্যাধুনিক WiFi, মাল্টি জিম, ইনডোর গেমস, আধুনিক লাইব্রেরি, ক্যান্টিন এবং অন্যান্য সরকারি বৃত্তির সুযোগ!
আর দেরি কেন? আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রথম ধাপ বাড়ান। এখনই আবেদন করুন!

যোগাযোগের জন্য:
রানী ধন্যাকুমারী কলেজ
ঠিকানা: জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন এর কাছে, আরডিকে কলেজ রোড, পি.ও. জিয়াগঞ্জ, জেলা মুর্শিদাবাদ, পিন-৭৪২১২৩
অফিসিয়াল ওয়েবসাইট: www.rdkcollege.ac.in
অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: 9851445748, 9635342272

Address

Commerce College Road
Jiaganj
742123

Alerts

Be the first to know and let us send you an email when Rani Dhanya Kumari College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rani Dhanya Kumari College:

Shortcuts

Share