30/11/2025
আজ জেনে রাখি অব্যাকাসের ইতিহাস! 🧮⏳
প্রায় ৪,৭০০ বছর আগে গণনা মানে ছিল পাথর, কাঠ, আঙুল এবং মাটির তৈরি প্রতীকের মাধ্যমে জিনিসপত্রের সংখ্যা ও ভাগ-বাটোয়ারা মনে রাখা।
ইতিহাস বলে, মেসোপটেমিয়ার (আজকের ইরাক) সুমেরীয় মানুষরা প্রথম গণনা করার জন্য মাটির স্লেট বা বোর্ডের মতো জিনিস ব্যবহার শুরু করে। এটাই অ্যাবাকাসের প্রথম ধারণা।
এরপর কালের নিয়মে সম্ভবত 1200 খ্রিস্টাব্দের সময় কালে চীনে 'সুয়ানপান' নামে একটি অ্যাবাকাস জনপ্রিয় হয়। এটিই হলো আমাদের চেনা সেই কাঠামো—যার মাঝখানে একটি বার থাকে এবং তার ওপরে ও নিচে গুটি বা পুঁতি থাকে।
এবং এরপর আরোও বহু বছর পর সম্ভবত 1600 খ্রিস্টাব্দের সময় কালে বা তারপর, জাপানে চীনা সুয়ানপান-এর আরও সরল ও উন্নত রূপ 'সোরোবান' তৈরি হলো। এই সোরোবান হলো অ্যাবাকাসের সবচেয়ে আধুনিক সংস্করণ। এটি আজও জাপানে খুব কাজে লাগানো হয়।
এবং শুধু জাপান নয়ে, বর্তমানে বিশ্বজুড়ে মানুষ জাপানের সোরোবান যন্ত্র টাই use করে অ্যাবাকাস শেখার জন্য। সোরোবান এখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি 'Brain Development Tool'🧠