ABRSM-Jhargram District

ABRSM-Jhargram District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABRSM-Jhargram District, Education, near Madhuban morh, Jhargram.

ABRSM... অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। শিক্ষাক্ষেত্রে জাতীয় চরিত্র, ভারতীয় মূল্যবোধ ও গুণগত মানোন্নয়নের জন্য নিয়োজিত শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সংগঠন

আজ ১৫.০৬.২০২৬, সোমবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙঘ(বিদ্যালয় শিক্ষা)ABRSM (SE) ঝাড়গ্রাম জেলার পক্ষে মাননীয়া ...
15/06/2026

আজ ১৫.০৬.২০২৬, সোমবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙঘ(বিদ্যালয় শিক্ষা)ABRSM (SE) ঝাড়গ্রাম জেলার পক্ষে মাননীয়া ডি এম ম্যাডামকে লিখিত ভাবে আগামী 18/06/26 তারিখ শিক্ষক শিক্ষিকা দের TET সমস্যার সমাধানের বিষয়ে মাননীয় ডি এম এর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী কে আবেদন জানানোর পরিকল্পনা লিখিত ভাবে জানানো হলো।
উপস্থিত ছিলেন ABRSM (SE)ঝাড়গ্রাম জেলা সম্পাদক শ্রী ঝন্টু মন্ডল মহাশয়, কোষাধক্ষ্য সন্দীপ চট্টরাজ মহাশয়, জেলা কমিটির সদস্য ভাগবত দা, জেলা মিডিয়া প্রমুখ কমলেশ মাহাত ও সুমন কুমার সরেন মহাশয় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
ABRSM জয়তু🙏🏻🙏🏻

আজ ১২.০৬.২০২৬ তারিখে অখিলভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা)[ABRSM(S. E.)]এর ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ ...
12/06/2026

আজ ১২.০৬.২০২৬ তারিখে অখিলভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা)[ABRSM(S. E.)]এর ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে বিনপুর চক্রের দহিজুড়ি অঞ্চলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা গণের কাছে সংগঠন পরিচিতি এবং সদস্যতা অভিযান সুসম্পন্ন হয়। প্রায় ৩৫ জনেরও বেশি শিক্ষক শিক্ষিকা সদস্য ফর্ম সংগ্রহ করেন।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিনপুর চক্রের ABRSM (S.E)সদস্য মানস বেজ মহাশয় এবং জেলা কমিটির সদস্য চন্দন বসাক মহাশয়।
রাষ্ট্র হিতে শিক্ষা ।
শিক্ষা হিতে শিক্ষক ।
শিক্ষক হিতে সমাজ।
ABRSM জয়তু 🙏
ধন্যবাদ।। 🙏🙏🙏🙏

গত ১২ই জুন ২০২৬, শুক্রবার  অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা) [ABRSM (SE)]-এর ঝাড়গ্রাম জেলার উদ্যো...
12/06/2026

গত ১২ই জুন ২০২৬, শুক্রবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা) [ABRSM (SE)]-এর ঝাড়গ্রাম জেলার উদ্যোগে মানিকপাড়ার বল্লা হাইস্কুলে এক বিশেষ সাংগঠনিক কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রমের মূল লক্ষ্য ছিল সদস্যতা অভিযান, সংগঠন পরিচিতি এবং সংঘ পরিচিতি। অনুষ্ঠানে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, কর্মপদ্ধতি, সাংগঠনিক কাঠামো এবং শিক্ষাক্ষেত্রে সংগঠনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সামনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠা এবং রাষ্ট্র নির্মাণে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা সঙ্ঘচালক শ্রী কৃষ্ণপ্রসাদ মাহাত মহাশয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা শারীরিক প্রমুখ শ্রী নিশিত মাহাত মহাশয়, ঝাড়গ্রাম জেলা প্রচারক শ্রী তন্ময় ভূঁই মহাশয়, উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা)-এর ঝাড়গ্রাম জেলা সম্পাদক মাননীয় ঝন্টু মন্ডল মহাশয়। ঝাড়গ্রাম জেলা মিডিয়া প্রমুখ শ্রী কমলেশ মাহাত ও সুমন কুমার সরেন মহাশয়।
আজকের কার্যক্রমে মানিকপাড়ার চুবকা ও সর্ডিহা অঞ্চলের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।।
উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় কর্মসূচিটি সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।

🔶 রাষ্ট্র হিতে শিক্ষা
🔶 শিক্ষা হিতে শিক্ষক
🔶 শিক্ষক হিতে সমাজ

🚩 অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা) | ABRSM (SE)

11/06/2026
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে মানিকপাড়া চক্রে বালিভাসা প্রাথমি...
08/06/2026

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে মানিকপাড়া চক্রে বালিভাসা প্রাথমিক বিদ্যালয় আজ (০৮/০৬/ 2026) সদস্যতা অভিযান এবং সংগঠন পরিচিতি নিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচ্য সভায় উপস্থিত ছিলেন ABRSM(SE) এর ঝাড়গ্রাম জেলার মিডিয়া প্রমুখ কমলেশ মাহাত ও সুমন কুমার সরেন মহাশয় সহ ৩৫ জন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর সদস্যবৃন্দ।
এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সকলের সামনে সংগঠনের পরিচিতি তুলে ধরা এবং সংগঠনের কর্মপদ্ধতি, বিন্যাস, অনুশাসন, কর্মসূচি সম্পর্কে ধারণা প্রদান করা। আজকের আলোচনায় উপস্থিত ছিলেন প্রায় 35 জন সদস্য।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষকদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন।। ধন্যবাদ।। ভারত মাতা কি জয়। ABRSM জয়তু🙏🙏🙏

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক  মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে কুমুদ কুমারী ইনস্...
07/06/2026

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে কুমুদ কুমারী ইনস্টিটিউশনে আজ (০৭/০৬/২০২৬) জেলার SSK এবং MSK শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি ইউনিট গঠন করার আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচ্য সভায় উপস্থিত ছিলেন ABRSM(S.E) এর জেলা সভাপতি মুক্তিরঞ্জন মাহাত মহাশয়, জেলা সম্পাদক ঝন্টু মন্ডল মহাশয়, জেলা কোষাধ্যক্ষ সন্দীপ চট্টরাজ মহাশয়, মিডিয়া প্রমুখ কমলেশ মাহাত সহ অসংখ্য SSK ও MSK বিদ্যালয়ের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর সদস্যবৃন্দ।
এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সকলের সামনে সংগঠনের পরিচিতি তুলে ধরা ও ধারণা প্রদান করা। মাননীয় জেলা সম্পাদক ঝন্টু মন্ডল মহাশয় সকলের সামনে তুলে ধরেন "সংগঠনের কর্মপদ্ধতি, বিন্যাস, অনুশাসন, কর্মসূচি এবং সদস্যতা অভিযানের কথা "। সেই মোতাবেক ব্লক অনুযায়ী সদস্য সংগ্রহের জন্য আহ্বায়ক গঠন করা হয়। সকল সদস্যরা উনাদের দাবিদাওয়ার কথা তুলে ধরেন। সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার কথা বলেন। আজকের আলোচনায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন সদস্য/ সদস্যা।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষকদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন।। ধন্যবাদ।
🚩ভারতমাতা কি জয়, ABRSM জয়তু 🙏🙏🙏🙏

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক  মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে কুমুদ কুমারী ইনস্...
07/06/2026

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে কুমুদ কুমারী ইনস্টিটিউশনে আজ (০৭/০৬/২০২৬) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভীক্ষা -২০২৬ নিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচ্য সভায় উপস্থিত ছিলেন ABRSM(S.E) এর জেলা সভাপতি মুক্তিরঞ্জন মাহাত মহাশয়, জেলা সম্পাদক ঝন্টু মন্ডল মহাশয়, A.P.C.Roy অভীক্ষা এর ঝাড়গ্রাম জেলার কনভেনার ড: অরূপ কুমার নন্দী মহাশয়, জেলা কোষাধ্যক্ষ সন্দীপ চট্টরাজ মহাশয়, মিডিয়া প্রমুখ কমলেশ মাহাত সহ অসংখ্য প্রাথমিক, ও মাধ্যমিক বিদ্যালয়ের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (বিদ্যালয় শিক্ষা) এর সদস্যবৃন্দ।
এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সকলের সামনে পরীক্ষা পদ্ধতি তুলে ধরা ও ধারণা প্রদান করা। মাননীয় জেলা সম্পাদক ঝন্টু মন্ডল মহাশয় সকলের সামনে তুলে ধরেন "পরীক্ষা পদ্ধতি, সেন্টার বন্টন, পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ এবং ABRSM এর সহযোগিতার কথা বলেন। সেই মোতাবেক ব্লক অনুযায়ী কমিটি গঠন করা হয়"। সেই সঙ্গে APC Roy অভীক্ষার কনভেনর ডঃ অরূপ নন্দী মহাশয় ২০ সেপ্টেম্বর তারিখের বৃহৎ কর্মযজ্ঞ কিভাবে সুসম্পন্ন হবে তার ব্যাখ্যা করেন। সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষাটি সাফল্যমন্ডিত করার জন্য সহযোগিতার কথা বলেন। আজকের আলোচনায় উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন সদস্য।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষকদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন।। ধন্যবাদ।
🚩ভারতমাতা কি জয়, ABRSM জয়তু 🙏🙏🙏🙏

Address

Near Madhuban Morh
Jhargram
721507

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABRSM-Jhargram District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category