General Science - for Competitive Exam

General Science - for Competitive Exam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from General Science - for Competitive Exam, Education, Not Applicable, Jhargram.

26/10/2024

RRB NTPC General Science Practice Set –2

25/10/2024

RRB NTPC General Science Practice Set –1

03/07/2022

🥎👉Formula:~বর্গক্ষেত্র(Square)👈🥎
—————————————————————

🔶বর্গক্ষেত্রের ক্ষেত্রফল=(বাহু)²

🔶বর্গক্ষেত্রের পরিসীমা=4×বাহু =4×√ক্ষেত্রফল

🔶বর্গক্ষেত্রের কর্ণ=√2×বাহু =√(2×ক্ষেত্রফল)

🔶S একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর বাইরের চারপাশে "W" একক চওড়া রাস্তার ক্ষেত্রফল=[4W(S+W)] বর্গএকক

🔶S একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর ভিতরের চারপাশে "W" একক চওড়া রাস্তার ক্ষেত্রফল=[4W(S–W)] বর্গএকক

🔶S একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর "W" একক চওড়া রাস্তার ক্ষেত্রফল=[W(2S–W)] বর্গএকক

🔶দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত a:b হলে, বাহু/পরিসীমা/কর্ণের দৈর্ঘ্যের অনুপাত=√a:√b

🔶বর্গক্ষেত্রের বাহু/ কর্ণের দৈর্ঘ্য পূর্বের x গুন হলে ক্ষেত্রফল বাড়বে =(x²–1)গুন

🔶একটি বর্গক্ষেত্রের বাহু অপর বর্গক্ষেত্রের কর্ণের সমান হলে, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত=2:1

🔶একটি বর্গক্ষেত্রের বাহু a% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে=[2a+(a²/100)]%

🔶একটি বর্গক্ষেত্রের বাহু a% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে=[2a–(a²/100)]%

🔶একটি বর্গক্ষেত্রের একদিকের বাহু a% বৃদ্ধি ও অপরদিকের বাহু a% হ্রাস পেলে ক্ষেত্রফল সর্বদা হ্রাস পাবে=(a²/100)%

🔶একটি বর্গক্ষেত্রের একদিকের বাহু a% বৃদ্ধি ও অপরদিকের বাহু b% হ্রাস পেলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে=[(a–b)–(ab/100)]%

(ফল "+" হলে বৃদ্ধি এবং "–" হলে হ্রাস)

🏆Created By:- Souvik Karmakar🏆

03/07/2022

🥎👉Formula:~আয়তক্ষেত্র(Rectangle)👈🥎
————————————————————————

🔶আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=দৈর্ঘ্য×প্রস্থ

🔶আয়তক্ষেত্রের পরিসীমা=2(দৈর্ঘ্য+প্রস্থ)

🔶আয়তক্ষেত্রের কর্ণ=√(দৈর্ঘ্য² + প্রস্থ²)

🔶আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L, প্রস্থ B, পরিসীমা বরাবর ভিতরের দিকে "W" একক চওড়া রাস্তার ক্ষেত্রফল=[2W(L+B–2W)]

🔶আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L, প্রস্থ B, পরিসীমা বরাবর বাইরের দিকে "W" একক চওড়া রাস্তার ক্ষেত্রফল=[2W(L+B+2W)]

🔶আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L, প্রস্থ B, আয়তক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর "W" একক চওড়া রাস্তার ক্ষেত্রফল=[W(L+B–W)]

🔶একটি আয়তক্ষেত্রের উভয় বাহুদ্বয় a% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে=[2a+(a²/100)]%

🔶একটি আয়তক্ষেত্রের উভয় বাহুদ্বয় a% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে=[2a–(a²/100)]%

🔶একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু a% বৃদ্ধি ও অপরদিকের বাহু a% হ্রাস পেলে ক্ষেত্রফল সর্বদা হ্রাস পাবে=(a²/100)%

🔶একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু a% বৃদ্ধি এবং অন্য দিকের বাহু b% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে=[(a+b)+(ab/100)]%

🔶একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু a% হ্রাস এবং অন্য দিকের বাহু b% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে=[(a+b)–(ab/100)]%

🔶একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু a% বৃদ্ধি ও অপরদিকের বাহু b% হ্রাস পেলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে=[(a–b)–(ab/100)]%

(ফল "+" হলে বৃদ্ধি এবং "–" হলে হ্রাস)

🏆Created By:- Souvik Karmakar🏆

05/02/2022

❤️❤️🙏General Science পেজের পক্ষ থেকে সকলকে জানাই শ্রী শ্রী সরস্বতী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মা সরস্বতী❤️❤️🙏

🙏🙏ওম জয় জয় দেবী চরাচর সারে। কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।🙏🙏

31/10/2021

💊ক্যাপসুল-৭💊জেনে রাখা দরকার💊

🔶 স্থানভেদে জীববৈচিত্রের প্রাচুর্য থাকায় ভারতকে "মেগাডাইভারসিটি দেশ" বলা হয়।

🔶 সমগ্র পৃথিবীর গুরুত্বপূর্ণ মেগাডাইভারসিটি দেশগুলি হল ব্রাজিল, মেক্সিকো, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, জাইরি, চীন, কঙ্গো, পাপুয়া নিউগিনি, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, ইউএসএ, মাদাগাস্কার।

✍️SOUVIK KARMAKAR; JHARGRAM...💡💡

30/10/2021

💊ক্যাপসুল-৬💊জেনে রাখা দরকার💊

🔶 প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের ধারনা দেয়–MAB

🔶 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ– নীলগিরি

🔶 ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ– গুজরাটের কচ্ছের রণ

🔶 ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ– আসামের ডিব্রু-সাইখোয়া

🔶 বর্তমানে (2020) MAB দ্বারা স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা 701 টি। যেগুলি বিশ্বের 124 টি দেশে বিস্তৃত রয়েছে। ভারতে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার মধ্যে 12টি MAB দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

✍️SOUVIK KARMAKAR; JHARGRAM..💡💡

29/10/2021

💊ক্যাপসুল-৫💊জেনে রাখা দরকার💊

🔶 ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হলো - আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেন (শিবপুর, হাওড়া)
👉 স্থাপিত হয়:- 1787 সালে

🔶 পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হলো - রয়েল বোটানিক্যাল গার্ডেন, কিউ (লন্ডন, ইংল্যান্ড)
👉 স্থাপিত হয়:- 1759 সালে

✍️SOUVIK KARMAKAR; JHARGRAM...💡💡

28/10/2021

💊ক্যাপসুল-৪💊জেনে রাখা দরকার💊

🔶UNESCO & MAB এর নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটি 1989 সালে 'বায়োস্ফিয়ার রিজার্ভ' হিসেবে ঘোষিত হয়।

🔶UNESCO= United Nation Educational Scientific and Cultural Organization
🔶MAB= Man and the Biosphere Reserve

✍️SOUVIK KARMAKAR; JHARGRAM...💡💡

27/10/2021

💊ক্যাপসুল-৩💊জেনে রাখা দরকার💊

🔶 জাপানের হিরোশিমাতে পরমাণু বোমা ফেলা হয়েছিল 1945 সালের 6 আগস্ট
👉 পরমাণু বোমাটি ছিলো ইউরেনিয়াম(U)
👉নাম:- [ লিটল বয় ]

🔶 জাপানের নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল 1945 সালের 9 আগস্ট
👉 পরমাণু বোমাটি ছিলো প্লুটোনিয়াম(Pu)
👉 নাম:- [ ফ্যাট ম্যান ]

✍️SOUVIK KARMAKAR, JHARGRAM💡

24/10/2021

💊ক্যাপসুল-২💊জেনে রাখা দরকার💊

🔶 মন্ট্রিল প্রোটোকল চুক্তি সাক্ষরিত হয়েছিল 1987 সালের 16 সেপ্টেম্বর, 1989 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকরী হয়।
👉 উদ্দেশ্য ছিল ওজোন স্তরের ক্ষয় হ্রাস করা

🔶 কিয়োটো প্রোটোকল চুক্তি সাক্ষরিত হয়েছিল 1997 সালের 11 ডিসেম্বর, 2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরী হয়।
👉 উদ্দেশ্য ছিল গ্রীনহাউস গ্যাসের নির্গমন কমানো

✍️SOUVIK KARMAKAR, JHARGRAM💡💡

Want your school to be the top-listed School/college in Jhargram?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Not Applicable
Jhargram