History Point Jhargram

History Point Jhargram VII - XII শ্রেণি পর্যন্ত ইতিহাস যত্ন সহকার পড়ানো হয় ।

16/08/2022
এক বিস্মিত নেত্রী : রানি শিরোমণি ইতিহাস তাঁকে প্রাপ্ত মর্যাদা দেয় নি । অবহেলিত তাঁর আত্ম বলিদান । তিনি পরিচিত হয়েছেন অন্...
16/12/2020

এক বিস্মিত নেত্রী : রানি শিরোমণি

ইতিহাস তাঁকে প্রাপ্ত মর্যাদা দেয় নি । অবহেলিত তাঁর আত্ম বলিদান । তিনি পরিচিত হয়েছেন অন্যের ছত্রছায়ায় । তিনি ছিলেন একাধারে রানী, প্রজাদরদি আর সকলের মা । অত্যাচারিত ও শোষিত প্রজা সন্তানদের কাতর প্রার্থনাতে সাড়া না দিয়ে থাকতে পারেন নি । হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র । অসীম শক্তি অধিকারী শত্রুকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছিলেন, সন্তানের জন্য তিনি রণচন্ডী হতে পারেন । তিনি অচ্ছুত চূয়াড় বিদ্রোহের অখ্যাত নেত্রী । তিনি কর্নগড়ে রানী শিরোমণি ।

আধুনিক মেদিনীপুর শহরের অনতি দূরে তাঁর ধূলিসাৎ দূর্গ । মাটি থেকে সামান্য কিছু পাথর বেরিয়ে থেকে নিজের ক্ষীণ অস্তিত্ব প্রমাণ দিচ্ছে মাত্র । অথচ এখান থেকেই প্রথম উপজাতি বিদ্রোহ " চূয়াড় বিদ্রোহ" র এক নতুন সূচনা হয়েছিল ।

আদিবাসী চূয়াড় বা চোয়াড় জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর- পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণ- পশ্চিমাংশে বসবাস করতো । চূয়াড়রা কৃষিকাজ ও পশুশিকারের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করতো যার বিনিময়ে তারা কিছু নিষ্কর জমি ভোগ করতো । আঠারো শতকের দ্বিতীয়ার্ধে কৃষক ও জমিদার একত্রিত হয়ে ইংরেজদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ।

সময়টা ছিলো 1798 - 99 র পর্ব । রাজা অজিত সিং দেহ রেখেছেন আগেই । তাঁর দুই পত্নী রানী ভবানী আর রানী শিরোমণি । অপুত্রক অবস্থায় রাজার মৃত্যু হয় । কিন্তু এর জন্য ক্ষোভ ছিল না রানি শিরোমণির । কৃষক প্রজাকে নিজ সন্তানের ভালোবাসা দিয়েছিলেন ।

গোটা বাংলার মতো কর্নগড়েও চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত (1793 ) বলবৎ হয়েছিল । আবাদি অনাবাদি সকল জমির উপর ধার্য হয়েছে চড়া রাজস্ব । বাদ যায় নি বাপ ঠাকুরদা আমল থেকে ভোগ করে আসা নিষ্কর পাইকান জমি । লাল বাঁদর ইংরেজগুলো তার উপরে কর বসিয়েছিল ।
কর্নগড় সহ আসে পাশের প্রজাদের অধিকাংশেরই পাইক বা লেঠেল গিরি ছিল পেশা । বেতন বাবদ নিষ্কর জমি আছে কিছুটা । সেখানে বছরভর যা চাষ হয় তা দিয়ে দিন চলে যায় কোনক্রমে ।
কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে রাজস্বের হার পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যায় । যা সরকারকে প্রদান করা অসম্ভব হয়ে উঠে জমিদার ও কৃষক উভয়ের কাছে ।
অথচ সরকার কড়ায় গন্ডায় সব আদায় করতে মরিয়া হয়ে উঠে । অনাদায়ে নির্মম অত্যাচার শুরু । রানি শিরোমণি তা মেনে নিতে পারেনি প্রথম থেকেই ।

স্থানীয় রাজারা পেয়েছিলেন জমিদারী বা কর আদায়ের স্বত্বাধিকার । ইংরেজদের চোখে তারা জমিদার হলেও প্রজাদের কাছে তারাই ছিলেন রাজা বা রক্ষাকর্তা । মা হয়ে রানি শিরোমণি প্রজার বুক চিরে শেষ রক্তবিন্দু শুষে নিতে পারেনি ।
প্রথম দিকে রানি আড়ালে থেকে প্রজাদের সমর্থন জানান । সাহায্য করতে থাকেন । ক্রমেই জঙ্গলমহলে বিদ্রোহ প্রসারিত হতে থাকে ।
ইতিপূর্বে জগন্নাথ ধলের নেতৃত্ব ধলভূমগড়ে জ্বলে ওঠেছিল প্রথম পর্বের বিদ্রোহ (1767 ) । অপরদিকে ইংরেজরাও কঠোর হাতে বিদ্রোহ দমন করতে থাকে । প্রকাশ্যে শত শত বিদ্রোহীকে ফাঁসি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দেয় ।

রানি শিরোমণি প্রথম থেকেই পরিকল্পিত ভাবে বিদ্রোহ নেতৃত্ব দেন । তিনি ইংরেজদের বাধা দিতে নির্দিষ্ট পরিকল্পনা নেন । এ বিষয় তার ডান হাত হয়ে উঠে বিশ্বস্ত কর্মচারী চুনিলাল ও নর নারায়ন বক্সী ।
শিরোমণি প্রথমে সেনা দলকে গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত করে তোলেন । স্থানীয় হাতিয়ার লাঠি সড়কি তির ধনুক, টাঙ্গি, বর্শা এমনি কী গুলতি ছিল তাদের অস্ত্র । সেনারা আদতে ছিল রানির পাইক । রানি শিরোমণির আদেশ তাদের কাছে ছিল স্বয়ং মহামায়ার হুকুম । রানির জন্য তারা হাসতে হাসতে প্রান দিতে প্রস্তুত । যাইহোক রানির নির্দেশে তারা বীর বিক্রমে ইংরেজদের বাধা দিতে থাকে । জঙ্গল ছিল তাদের কাছে হাতের তালুর মতো চেনা । ফলে জঙ্গলে প্রতি পদে পদে ইংরেজরা দারুণ ক্ষতিগ্রস্ত হতে থাকে । প্রজারা রানির নির্দেশে ইংরেজ বাহিনীকে বিন্দুমাত্র সাহায্য দেয়নি । জল খাবার না পেয়ে সরকারি বাহিনী দিশেহারা হয়ে পড়ে ।

এ সময় শিরোমণি যুদ্ধে প্রত্যক্ষ অংশ গ্রহণ করেন । শিরোমণির দুটি দুর্গ ছিল । প্রধান কর্নগড় এবং দ্বিতীয় আবাসগড় । আবাসগড় বর্তমান মেদিনীপুর শহরের কাছেই অবস্থিত ছিল । এখন আর কোন অস্তিত্ব নেই । রানি শিরোমণি আবাসগড় থেকে চুনিলালের সাহায্য যুদ্ধ চালাতে থাকেন । ফলে ইংরেজরা প্রথমে আবাসগড় দখলের পরিকল্পনা নেয় । নাছোড়বান্দা সরকার কলকাতা থেকে আরো সেনা নিয়ে আসে । আসলে শিক্ষিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ দিন লড়াই করা অসম্ভব ছিল বিদ্রোহীদের । তাই ক্রমেই তাদের প্রতিরোধ ভেঙে যায় । চুনিলাল ব্রিটিশদের হাতে বন্দী হন । ফলে শিরোমণির পরাজয় নিশ্চিত হয়ে উঠে । কিন্তু রানি ছিলেন মা মহামায়া, তিনি প্রজার জন্য প্রান দিতে প্রস্তুত ছিলেন ।
মরন কামড় দিতে রানি এবার এক সাহসী পরিকল্পনা গ্রহণ করেন । তিনি প্রথমে ইংরেজ বাহিনীকে নিজ অঞ্চলে প্রবেশ করতে দিয়ে চারপাশ থেকে আক্রমণ চালিয়ে ব্রিটিশ সেনাকে ধ্বংসের পরিকল্পনা নেন । কিন্তু দুর্ভাগ্যজনক জনৈক বিশ্বাসঘাতকের ( বিশ্বাসঘাতক নাম মনে রাখতে নেই । না তারাও বিখ্যাত হয়ে উঠে ) রানির সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যায় । কর্নগড় দুর্গ ইংরেজ সেনা দখল করে । উপান্তর রানি গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু ব্রিটিশদের হাতে ধরা পড়েন ( 1799 )।

এর পরের কাহিনী দুরকম । অধিক প্রচলিত যে, অতঃপর রানি শিরোমণিকে বিচারের জন্য কলকাতা নিয়ে যাওয়ার কথা ঠিক হয় । কিন্তু নাড়াজলের রাজা তথা জমিদার আনন্দলাল খান রানি মাফ করে দেওয়ার আবেদন জানান । তিনি অনেক কাঠ খড় পুড়িয়ে ইংরেজদের রাজি করতে পেরেছিলেন । রানি শিরোমণি চিরগৃহ বন্দী হন । রানি আবাসগড়ে বন্দী হন । এখানে তাঁর মৃত্যু হয় ।

আবার অনেক বলেন, পুনঃ প্রজা বিদ্রোহের আশঙ্কায় ইংরেজরা রানিকে হত্যা করে ।

তবে সব শেষে বলবো, রানি শিরোমণি তার যোগ্য সম্মান পান নি । ইতিহাসে গবেষকদের অবহেলায় তিনি অচ্ছুত থেকে গেছেন । তার আত্ম বলিদান ও বীরত্ব অপেক্ষা তিনি শুধু চূয়াড়দের নেত্রী এই পরিচয় টুকু পেয়েছেন ।
তিনি বর্তমানে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ' র ছত্রছায়ায় পরিচিত । তার নিজ পরিচয় জলছবি হয়ে গিয়েছে । রানি শিরোমণি এখন শুধু নিছক " মেদিনীপুরের লক্ষ্মীবাঈ" । বাকি সব অর্থহীন হয়ে গিয়েছে ।

এই লেখাটি যদি ভালো লেগে থাকলে শেয়ার করুন ।

https://youtu.be/Dxa5Rtz-Q9g
03/12/2020

https://youtu.be/Dxa5Rtz-Q9g

west bengal madhyamik 2021 news | west bengal hs exam 2021 | hs exam 2021 news | hs 2021 | wbbse #...

Address

Jhargram
721504

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 10am - 8pm

Telephone

+918001040075

Website

Alerts

Be the first to know and let us send you an email when History Point Jhargram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to History Point Jhargram:

Shortcuts

Share

Category