16/09/2024
আজ ১৬ ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস
********************************************
আজ ১৬ ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস (International Day for the Preservation of the Ozone Layer)। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতিবছর ১৬ সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস রূপে পালন করা হয়। ১৯৮৯ সালের ১৬ ই সেপ্টেম্বর ওজন স্তর সংরক্ষণে মন্ট্রিল চুক্তি কার্যকর হয়েছিল। ১৯৯৪ সালে রাষ্ট্রসংঘ ১৬ ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে ঘোষণা করে। বায়ুমণ্ডলের ওজোনস্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। পরিবেশ বিজ্ঞানীদের মতে প্রতিনিয়ত ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি) গ্যাসসহ অন্য ওজোনস্তর ক্ষয়কারী গ্যাস উৎপাদন ও ব্যবহারের ফলে ওজোনস্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর প্রকৃতি ও জীবকূলকে রক্ষা করতে ওজোন স্তর সংরক্ষণ আবশ্যক। ২০২৪ সালের আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবসের থিম হল -- " Montreal Protocol: Advancing Climate Actions” ।