13/12/2022
ঝালদা হাই স্কুলে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে। ফর্ম দেওয়া চলবে 19 তারিখ পর্যন্ত। পঞ্চম শ্রেণীতে ভর্তি শুরু হবে ১৯ এ ডিসেম্বর থেকে। চলবে ২৩শে ডিসেম্বর পর্যন্ত । ষষ্ঠ থেকে ভর্তি হওয়া যাবে দোসরা জানুয়ারি ২০২৩ থেকে। ফর্ম নেওয়ার সময় কোন ডকুমেন্টস লাগবে না। শুধু ১০ টাকা দিতে হবে। ভর্তির সময় লাগবে
১) অরিজিনাল টিসি।(আধার কার্ডের নামের সাথে টি.সি.র নাম যেন ম্যাচ করে।)
২) রঙিন ফটো।
৩) ছাত্রের আধার কার্ড।
৪) ভর্তির ফি। ( ওটা স্কুলে জানিয়ে দেবে।)
বি.দ্র.- পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য ০১/০১/২০২৩ এর হিসাবে বয়স হতে হবে ১০ বছর + ( তবে চার মাস বয়স কম হলেও ভর্তি হওয়া যাবে)।
# # # # # # # # # # # #🙏 # # # # # # # # # # # # #