02/08/2026
আজ রাতে, ঘুমোতে যাওয়ার আগে একটা কাজ করবেন?
একবার শুধু আপনার সন্তানের স্কুল ব্যাগটা হাতে তুলে দেখবেন।
হয়তো তখনই বুঝতে পারবেন...
যে ওজনটা আমরা প্রতিদিন খুব স্বাভাবিকভাবে তার ছোট্ট কাঁধে তুলে দিই, সেটি সত্যিই কতটা স্বাভাবিক।
আমরা যখন প্রথম সন্তানের হাত ধরে স্কুলে গিয়েছিলাম, তখন আমাদের সবার স্বপ্ন একই ছিল।
সে পড়বে।
শিখবে।
মানুষ হবে।
কিন্তু কোনও মা - বাবাই নিশ্চয়ই চাননি, সেই পথচলার শুরুটা হোক এমন এক বোঝা দিয়ে, যা তার ছোট্ট কাঁধের জন্য প্রয়োজনের চেয়ে বেশি।
শিশুরা খুব সহজে অভিযোগ করে না।
তারা শুধু ব্যাগটা কাঁধে তোলে।
স্কুলে যায়।
বাড়ি ফিরে নীরবে ব্যাগটা নামিয়ে রাখে।
খুব বেশি হলে রাত্রে একটু পিঠ ব্যাথার কথা বলে।
আবার পরের দিন আবার একইভাবে ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়ে...
আমরা ভাবি, এটাই হয়তো স্বাভাবিক।
কিন্তু সব স্বাভাবিক দৃশ্য কি সত্যিই স্বাভাবিক?
এই প্রশ্ন থেকেই বহু বছর আগে নির্দেশিকা তৈরি হয়েছিল। সেখানে বলা হয়েছে, একজন পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তার শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অতিরিক্ত ওজন বহন করলে শিশুদের পিঠ, ঘাড় ও কাঁধে অপ্রয়োজনীয় চাপ পড়তে পারে।
সম্প্রতি এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুলগুলি এই নির্দেশিকা মানছে কি না, তা নজরদারিতে রাখা হবে। এই উদ্যোগ অবশ্যই ইতিবাচক।
তবে এই পরিবর্তন শুধু কোনও একটি দপ্তরের পক্ষে সম্ভব নয়।
স্কুল, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা দপ্তর - সবাইকে একসঙ্গে ভাবতে হবে।
হয়তো প্রতিদিন সব বই নিয়ে যাওয়ার প্রয়োজন নেই..
হয়তো রুটিন আরও বাস্তবসম্মত হতে পারে..
হয়তো শ্রেণিকক্ষেই কিছু বই রাখা সম্ভব...
হয়তো এরকম কিছু ছোট ছোট পরিবর্তনই হাজার হাজার শিশুর প্রতিদিনের শিক্ষার পথচলাকে অনেকটা সহজ করে দিতে পারে।
কারণ শিক্ষা কখনও একটি শিশুর কাঁধ নুয়ে দেওয়ার জন্য নয়।
শিক্ষা তাকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখানোর জন্য।
একদিন এই বইগুলো বদলে যাবে।
এই খাতাগুলোও থাকবে না।
স্কুলজীবনের অনেক স্মৃতি সময়ের সঙ্গে ঝাপসা হয়ে যাবে।
কিন্তু শৈশব...
সেটা একবারই আসে।
আর সেই শৈশবটা কেমন হবে, তার দায়িত্ব আমাদের সবার।
একটি শিশুর কাঁধ শক্ত করার তাড়াহুড়ো করার আগে, তার শৈশবটাকে হালকা রাখা আমাদের দায়িত্ব।
🗣️ আপনার মতামত -
আজ রাতে একবার আপনার সন্তানের স্কুল ব্যাগটা হাতে তুলে দেখুন।
আপনার কি মনে হয়, এই ওজনটা সত্যিই প্রয়োজনীয়?
আপনার অভিজ্ঞতা, পরামর্শ ও মতামত কমেন্টে লিখুন। স্কুলগুলোর রুটিনে কি পরিবর্তন করা উচিত?.. হয়তো আপনার একটি পরামর্শই স্কুলগুলোতে কে এই বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করবে।
✍️ Bengal Citizen's Forum (BCF)
#শিশুরশিক্ষা #স্কুলব্যাগ #শিশুরঅধিকার #অভিভাবক #শিক্ষাব্যবস্থা #নাগরিকসচেতনতা