পুরোনোতুন, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়-Regn No-S0000703

  • Home
  • India
  • Jalpaiguri
  • পুরোনোতুন, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়-Regn No-S0000703

পুরোনোতুন, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়-Regn No-S0000703 প্রাক্তনী সংগঠন

জলপাইগুড়ি রাষ্ট্রী?

31/07/2022

প্রস্তুতি পর্ব
২৭/০৭/২০২২

31/07/2022

আগুনের পরশমণি...
২৮/০৭/২০২২

২৮শে জুলাই,২০২২ সন্ধ্যেবেলা আলোকমালায় সুসজ্জিত স্কুল
31/07/2022

২৮শে জুলাই,২০২২ সন্ধ্যেবেলা আলোকমালায় সুসজ্জিত স্কুল

31/07/2022

প্রভাতফেরী(২)

২৮/৭/২০২২ প্রভাতফেরী৭৫ এর জন্মদিন
31/07/2022

২৮/৭/২০২২ প্রভাতফেরী
৭৫ এর জন্মদিন

07/06/2022

জলপাইগুড়ির নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যানিকেতনের অসামান্য অবদান ছিল তারমধ্যে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় (Govt.Girls' High School)অন্যতম।অনেক মেধাবী ছাত্রী এই বিদ্যায়তন থেকে সসম্মানে উত্তীর্ণ হয়ে আজ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে। সেই বিদ্যালয় আজ পায়ে পায়ে ৭৫ বছর অতিক্রম করার পথে।এই উপলক্ষে আগামী ২৮ শে জুলাই, ২০২২ এ সকাল ৯ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হতে চলেছে।উক্ত পদযাত্রায় সমস্ত প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের যোগ দেবার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরবর্তীকালে ২৩,২৪,২৫শে সেপ্টেম্বর,২০২২ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ১৮ই ডিসেম্বর ২০২২ প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে।
দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত প্রাক্তনীদের কাছে তাই অনুরোধ করা হচ্ছে,তাদের যোগদানে এই অনুষ্ঠান যেন এক আনন্দযজ্ঞে পরিণত হয়।

17/05/2022

জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে,প্রাক্তনী পরিষদ ও পুরোনোতুন প্রাক্তনী সংগঠনের যৌথ উদ্যোগে, আগামী ২৩ শে মে বিকেল ৫ ঘটিকায় একটি প্রাক্তনী সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

স্থান-সুভাষ ভবন(বাবুপাড়া)

05/03/2022

এই বছর আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলী বর্ষ। ৭৫ বছর বয়স আমাদের স্কুলের। এই এতগুলি বছর ধরে হাজার হাজার মেয়ে সাদা জামা লাল বেল্ট আর লাল পাড় সাদা শাড়ি পরে ওই স্কুল চত্বরে ঢুকেছে। লাল সাদা বাড়িটার সাথে স্কুল ইউনিফর্মের ওই লাল সাদা রঙ আমাদের পরিচয়। এখনো লাল সাদা রঙ দেখলে আমরা সবাই এক মুহূর্তে ফিরে যাই আমাদের স্কুলবেলায়।

কিন্তু সরকারী নির্দেশে সেই রঙ নাকি বদলে নীল সাদা হয়ে যাবে এবং সব স্কুলেই নাকি এক রঙ।যে রঙ দিয়ে আলাদা করা যেত একেকটা স্কুলকে,তা যখন সব এক হয়ে যাবে তখন প্রত্যেক স্কুলের যে নিজস্বতা,তা বিপন্ন হবে।

রঙ দিয়ে নয় বরং প্রি প্রাইমারি থেকে ৪থ শ্রেণী এবং ৫ম থেকে অষ্টম শ্রেণী অবধি স্কুল ইউনিফর্ম নীল সাদা করার সরকারী নির্দেশের বিরুদ্ধে,প্রতিবাদের প্রাঙ্গনে আমরা এক হই।

জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠন পুরোনোতুন, সরকারী এই নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এই পরিবর্তন আমরা চাই না।

Alma Mater!
17/02/2021

Alma Mater!

পুরোনোতুন প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে আজ ৪০টি চারাগাছ বিদ্যালয়কে প্রদান করা হল।
15/12/2020

পুরোনোতুন প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে আজ ৪০টি চারাগাছ বিদ্যালয়কে প্রদান করা হল।

একসময় যিনি প্রতিটি ছাত্রীকে নামে নামে চিনতেন, প্রত্যেকটি ছাত্রীকে হাতে ধরে শেখাতেন সেলাইয়ের কলাকৌশল, তিনিই দীর্ঘদিন ধরে ...
16/11/2020

একসময় যিনি প্রতিটি ছাত্রীকে নামে নামে চিনতেন, প্রত্যেকটি ছাত্রীকে হাতে ধরে শেখাতেন সেলাইয়ের কলাকৌশল, তিনিই দীর্ঘদিন ধরে কাউকে চিনতে পারতেন না। কালের অমোঘ নিয়মে,শ্রদ্ধেয় মীরা দি(মীরা বসু) গতকাল আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

মীরাদির মৃত্যুতে আমরা শোক স্তব্ধ।

16/11/2020

উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের ছাত্রী ছিল যারা, তারা জানে বায়োলজির প্র‍্যাক্টিক্যাল ক্লাসে ব্লাড গ্রুপ নির্ণয়ের পরীক্ষায় সব সময়ই নিকুঞ্জদাই রক্ত দিতেন। জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি তাঁর ভালোবাসা কতখানি ছিল, এই ছোট্ট ঘটনাই তার উদাহরণ। নিকুঞ্জদা মানেই তাঁর কাছে সব রকম আবদার করা যায়। তা সে কামরাঙা পেড়ে দেওয়াই হোক বা অনুষ্ঠানে নাটকের জন্য নিজের পায়ের জুতো দিয়ে দেওয়া। ছাত্রীদের সব প্রয়োজনে নিকুঞ্জদা সান্টাক্লজের মতোই।

নিকুঞ্জ দা আর আমাদের মধ্যে নেই, কিন্তু স্মৃতিগুলি আজও অমলিন...

Address

MG Road
Jalpaiguri
735101

Telephone

+919674980539

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুরোনোতুন, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়-Regn No-S0000703 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category