09/05/2026
এ বছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রমের ফলে খুবই ভালো রেজাল্ট করেছে। 650 এর ওপর সাত জন মার্কস পেয়েছে। বাকিদের মার্কস 600র আশপাশে। বিজ্ঞানের বিষয়গুলোতে প্রায় প্রত্যেকেরই মার্ক 90 থেকে 100র মধ্যে।
আমি জানি তোদের এই মার্কস বিজ্ঞান ভালো করে শেখার ফলে পাওয়া, মুখস্ত করে নয়। তোদের কাছে আমি কৃতজ্ঞ আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য।