26/05/2026
আজকের বিদ্যামন্দিরের ক্লাস। পড়ার বইয়ের বাইরে রয়েছে এক বিশাল জগত। এখানে রয়েছে ক্রিকেট, কার্টুন আরো বিভিন্ন বিষয়। প্রত্যেকটা বিষয়ের মধ্যেই রয়েছে বিভিন্ন জ্ঞানের উৎস। ওদের কারো রয়েছে ডাইনোসর নিয়ে আগ্রহ কারুর পৃথিবীর ম্যাপ ও বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ। ওদের ভাবনার জগতে ঘটে চলেছে অনেক কিছু, যার সন্ধান হয়তো গতানুগতিক রুটিন এর মধ্যে চলতে গিয়ে পাওয়া হয়ে ওঠে না। আমরা চেষ্টা করি ওদের পড়ার বইয়ের বাইরে যে আগ্রহ গুলো রয়েছে, ভাবনার জগতে যা কিছু ঘটে চলেছে তার সন্ধান পাওয়ার।
এই ধরনের উদ্যোগ কে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের তিস্তা পাড়ের বিদ্যামন্দির একটি অবৈতনিক প্রতিষ্ঠান। তিস্তার পারের ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও সর্বোপরি বিকাশের জন্য নির্মিত। আমাদের স্বেচ্ছাসেবক শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। প্রতি স্বেচ্ছাসেবক শিক্ষক বা শিক্ষিকাকে সপ্তাহে একটি দিন এক থেকে দেড় ঘন্টা ছাত্র-ছাত্রীদের পড়াতে হবে। যদি কিছু জন আগ্রহী হন তবে প্রতিদিন আমরা দুজন করে স্বেচ্ছাসেবক শিক্ষক-শিক্ষিকা দের দিয়ে পড়াতে পারি। এক্ষেত্রে ৩০ থেকে ৪৫ মিনিট করে প্রতিজনের জন্য বরাদ্দ থাকবে। সপ্তাহের সাত দিন ই আমাদের ক্লাস চালানোর ইচ্ছে রয়েছে।
সকালবেলা আটটা থেকে একটা শুরু হয় সাড়ে নটার মধ্যে ছুটি দিয়ে দেয়া হয়।
পড়াশোনার পাশাপাশি আমাদের গান ,নাচ ,আঁকা ইত্যাদি সাংস্কৃতিক বিষয় ও শেখানো হয়। এই ক্লাসগুলি আগে শনি রবিবার হত। বর্তমানে স্বেচ্ছাসেবক শিক্ষক শিক্ষিকার অভাবে এগুলো বন্ধ আছে। আপনারা যদি আগ্রহী থাকেন তবে এই বিষয়গুলি বাচ্চাদের শেখানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আশা করি সপ্তাহে একটা দিন, এক ঘন্টা আপনারা অনেকেই বরাদ্দ করতে পারেন। বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো বা ওদেরকে শিক্ষা, সংস্কৃতি সমেত সর্বোপরি বিকাশের জন্য যদি আপনি একটু সময় ও প্রচেষ্টা আপনার ব্যক্তিগত উন্নতিরও সহায়ক হয়ে উঠবে ।
আগ্রহী তারা আমাদেরকে মেসেজ করুন। আমরা যোগাযোগ করে নেব।