20/03/2025
"عينا المها"
أَفتَقِدُ ظِلِّي
আমি আমার ছায়াকে হারিয়েছি।
مَا زَالَتِ الشَّمسُ تُحِيطُنِي
সূর্য এখনো আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে।
مِن كُلِّ اِتِّجَاهٍ
সব দিক থেকে।
تَجعَلُنِي عَارِيًا
(তুমি)আমাকে উন্মোচিত করে রেখেছে।
أَمَامَ اليَقِينِ المُعَلَّقِ عَلَى شَجَرَةِ أُمنِيَاتِكِ،
তোমার ইচ্ছার বৃক্ষে ঝুলে থাকা নিশ্চিত সত্যের সামনে।
أُقَبِّلُ غُصنَكِ اللَّيِّنَ بِبُطءٍ
আমি ধীরে ধীরে চুম্বন করি তোমার কোমল শাখা।
حَتَّى أَشعُرَ بِامتِدَادِ جُذُورِكِ
যেন অনুভব করতে পারি তোমার শিকড়ের বিস্তার।
فِي أَقصَى صَدرِي
(যেন তোমার শাখা গুলো আমার হৃদয়ে প্রবেশ করছে)আমার বুকের গভীরে।
كَمَا لَو كُنتُ الثَّمَرَةَ
যেন আমি-ই সেই ফল।
أَخَافُ غِيَابَكِ وَكَأَنَّهُ الفَأسُ الَّذِي خُلِقَ
আমি তোমার অনুপস্থিতিকে ভয় পাই, যেন তা সেই কুঠার, (যা জন্মেছে একই বৃন্ত থেকে, যে বৃক্ষের ছায়ায় আমি আশ্রয় খুঁজেছি।)
مِن ذَاتِ الجِذعِ.
যা জন্ম নিয়েছে এই একই বৃক্ষের গা থেকে।
تَشْعُرِينَ بِالضَّعْفِ...
তুমি দুর্বলতা অনুভব করো…
عَاجِزَةٌ عَنْ اِحْتِضَانِكَ
তোমার বাহুতে আমাকে জড়িয়ে ধরার শক্তি নেই।
يَطْرُقُ الحُزْنُ بَابَ قَلْبِكِ.. يَحْجُبُ الضَّوْءَ
দুঃখ তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়ে… আলো ঢেকে যায়।
عَنْ نَافِذَةِ شَفَتَيْكِ
তোমার ঠোঁটের জানালার ওপারে।
وَلِأَنِّي أُحِبُّكِ...
আর কারণ আমি তোমাকে ভালোবাসি…
لَمْ أَتْرُكْكِ وَحْدَكِ
আমি তোমাকে একা রেখে যাইনি।
أَنَا الأَمَانُ الَّذِي يُكَبِّلُ أَوْجَاعَكِ
আমি সেই নিরাপত্তা, যা তোমার যন্ত্রণাকে শৃঙ্খলিত করে রাখে।
بِوِثَاقِ فَرَحٍ...
আনন্দের বাঁধনে…
رَغْمَ حُزْنِهِ عَلَيْكِ
যদিও সে নিজেই তোমার জন্য দুঃখভারাক্রান্ত।
أَخَافُنِي مَعَكِ
আমি নিজেকেও ভয় পাই তোমার পাশে।
أَخَافُ التَّضَاؤُلَ بَيْنَ يَدَيْكِ الصَّغِيرَتَيْنِ
তোমার ছোট্ট দুটি হাতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাওয়ার ভয় পাই।
إِلَى حَدٍّ لَا يُرَى أَنْ أُخَيِّبَ ظَنَّكِ رَغْمًا عَنِّي
এতটাই ক্ষুদ্র যে, আমার অজান্তেই তোমার প্রত্যাশা ভেঙে যাওয়ার শঙ্কা জাগে।
فِي لَحْظَةِ ضَعْفٍ،
এক দুর্বল মুহূর্তে,
أَنْ أُعَانِقَكِ فِي لَحْظَةِ خَوْفٍ مِنْكِ
আমি তোমাকে জড়িয়ে ধরি সেই ভয়ে যে, তুমি আমায় হারিয়ে ফেলবে।
فَلَا أَكُفُّ عَنِ الِارْتِجَافِ.
আর থেমে যেতে পারি না, শুধু কাঁপতে থাকি।
أَنْ أَصْقُلَ المُتَبَقِّي مِنِّي لِأَجْلِكِ فَأَتَلَاشَى.
আমি যা কিছু অবশিষ্ট আছে, তোমার জন্য তা নিংড়ে দিই, আর নিজেই মিলিয়ে যাই।
ثُمَّ مَاذَا أَفْعَلُ إِنْ زَارَنِي المَوْتُ فَجْأَةً؟
তবে আমি কী করব, যদি হঠাৎ মৃত্যু আমার দুয়ারে কড়া নাড়ে?
وَيَدِي المَعْطُوبَةُ عَنِ الكِتَابَةِ لَمْ تَكْتُبْ شَيْئًا يَسْتَحِقُّكِ بَعْدُ؟
আমার ক্ষয়িষ্ণু হাত, যা এখনো লিখতে পারেনি, তোমার যোগ্য একটি শব্দও—তখন কী হবে?
كَيْفَ لِكِبْرِيَائِي الصُّمُودُ دُونَ انْتِصَارِ الجَبَرُوتِ فِي عَيْنَيْكِ؟
কীভাবে আমার অহংকার টিকে থাকবে, যদি তোমার অগ্নিময় চোখে তা পরাভূত না হয়?
كَيْفَ أُوفِيكِ حَقَّكِ؟
আমি কীভাবে তোমার প্রাপ্য ভালোবাসা ফিরিয়ে দেব?
وَأَرْضِي القَاحِلَةُ لَا تَصْلُحُ لِلْحَيَاةِ،
যখন আমার হৃদয়ের শুষ্ক ভূমি কোনো প্রাণ ধারণের উপযুক্ত নয়,
وَسَمَائِي الصَّافِيَةُ دُونَ غَيْمَةٍ تُرْوِي جَفَافَكِ؟
আর আমার আকাশের বিশুদ্ধ নীলিমায় নেই একটিও মেঘ, যা তোমার তৃষ্ণা মেটাবে?
ثُمَّ كَيْفَ لِهَذَا القَلْبِ الَّذِي بِحَجْمِ يَدِكِ الصَّغِيرَةِ
তবে এই হৃদয়, যা তোমার ছোট্ট হাতের মতো ক্ষুদ্র, কীভাবে—
أَنْ يَجْعَلَكِ بِمَثَابَةِ العَالَمِ أَجْمَعَ
তোমাকে তার সমগ্র বিশ্ব বলে ভাবতে পারে?
بِالنِّسْبَةِ إِلَيْهِ؟
তার জন্য তুমি-ই যে একমাত্র পৃথিবী।