19/01/2026
পাঁচ–ছয় কিলোমিটার দূর থেকে প্রতিদিন কখনো ভিজে, কখনো কাঁপতে কাঁপতে পারুল আশ্রমে পড়তে আসে শ্রীপন।
শীত–গ্রীষ্ম–বর্ষা—ওর কাছে কোনো ঋতুরই ছুটি নেই। কারণ ও জানে, পড়াশোনা থামলে স্বপ্ন থেমে যাবে।
যেদিন মুকুন্দপুর আশ্রমে আমাদের গায়ত্রী শিক্ষা প্রকল্প শুরু হয়েছিল, সেদিন থেকেই এই আশ্রমটা ওর কাছে শুধু একটা স্কুল নয়—দ্বিতীয় বাড়ি।
এখানেই ওর স্বপ্নেরা বড় হয়েছে, ভরসা পেয়েছে।
কিন্তু গত বছর…
দুষ্কৃতীদের তাণ্ডবে ভেঙে গিয়েছিল সবকিছু। ক্লাসরুম, বই, ব্ল্যাকবোর্ড—সব তছনছ। ভয় দেখিয়ে বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মুকুন্দপুর আশ্রম, নীলমাধব মন্দির নির্মাণ—সবকিছু।
শুরু হয়েছিল এক অন্ধকার সময়।
কয়েক মাস বন্ধ ছিল দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য শ্রদ্ধেয়া মণিমার হাতে গড়া এই গায়ত্রী শিক্ষা প্রকল্প।
তবুও…
শিক্ষক–শিক্ষিকারা পাশে ছিলেন।
আমরাও ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম—যেন পড়াশোনার আলোটা একেবারে নিভে না যায়।
তারপর আপনাদের উৎসাহ, সহযোগিতা ও শুভেচ্ছাকে সঙ্গী করে শ্রদ্ধেয় সব্যসাচী মহারাজের অসম্ভব প্রচেষ্টায় এই পারুল আশ্রমে আবার শুরু হয়েছে আমাদের পথচলা।
আজ আবার সকাল মানে
শিশুদের হাসিমুখ,
চোখভরা স্বপ্ন,
আর বুকভরা আশা।
এ বছর স্কুলের বাৎসরিক পরীক্ষায়
৯৩.৮ শতাংশ নাম্বার পেয়ে প্রথম হয়েছে শ্রীপন।
সাধারণ মধ্যবিত্ত ঘরের এই ছেলেটার সাফল্যের পিছনে আছে ওর বাবা–মায়ের নিঃশব্দ ত্যাগ— যাঁরা প্রতিদিন এত দূরে ওকে পাঠিয়েছেন, আস্থা রেখেছেন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের উপর।
তাই এই সাফল্য শুধু শ্রীপনের নয়।
এই সাফল্য শুধু আমাদের শিক্ষক–শিক্ষিকা বা গায়ত্রী শিক্ষা প্রকল্পেরও নয়। এই সাফল্য একটা জোরালো বার্তা—
অত্যাচার করে স্কুল বন্ধ করা যায়, কিন্তু পড়াশোনা বন্ধ করা যায় না। বই নষ্ট করা যায়, ক্লাসরুম ধ্বংস করা যায়, কিন্তু শিক্ষার আলো নিভিয়ে দেওয়া যায় না।
আজও গ্রামবাংলার অসংখ্য ছেলে-মেয়ে
এই শিক্ষার আলোকেই পরম যত্নে বুকের মধ্যে আগলে ধরে অদম্য সাহসে এগিয়ে চলেছে।
শ্রীপন তো শুধু একটি দৃষ্টান্ত।
এই লড়াই চলবে…
এই আলো জ্বলবেই।
অকুণ্ঠ শুভেচ্ছা জানাই আমাদের সহযোদ্ধাদের, Aspire And Glee র মতো স্বেচ্ছাসেবী সংস্থা, শ্রদ্ধেয় Subrata Roy , শ্রদ্ধেয় Atandra Ghosh, শ্রদ্ধেয় Sunil Dhar, শ্রদ্ধেয় Arun Banerjee, Pinaki Chattopadhyay শ্রদ্ধেয়া অনুরাধা মুখার্জি , Aditi Biswas, দেবশ্রী চক্রবর্তী, বন্ধুবর Ayanjyoti Samanta, অত্রি ভট্টাচার্য্য, Ankan Chakraborty, Suchana Chatterjee , Prasenjit Ghosh, আমাদের আত্মার আত্মীয় Keya Chowdhury, Arindam Sinha , Pritha Banerjee, Tapas Chatterjee আরও অজস্র শিক্ষানুরাগী মানুষ, এই ক্ষুদ্র পরিসরে যাদের অধিকাংশেরই নাম উল্লেখ করা গেল না, যাঁরা প্রতিদিন নীরব অবদান রেখে চলেছেন আমাদের সকলের এই একসাথে পথচলায়। খুব ভালো থাকুন সবাই, শুভ হোক নতুন বছর।
#পারুল_আশ্রম
#গায়ত্রী #শিক্ষা #প্রকল্প
#ধনিয়াখালী #হুগলী
゚