LEARN BIOLOGY

LEARN BIOLOGY Nilkanta Roy, M.Sc., B.Ed. Biology teacher for classes
Madhyamik, HS, NEET,JENPAS, GNM.

Author - Madhyamik Expart Prostuti,
Madhyamik Dishari Book
Convenor - Oxford Talent Examination

02/06/2026

তুমি কার মতো দেখতে? বাবা না মায়ের মতো? জীবনবিজ্ঞান পড়লে তুমিও জানতে পারবে। বিজ্ঞানের আশ্চর্যজনক ঘটনা জানতে হলে ভিডিওটি দেখতে হবে।

26/05/2026

প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি মনে করো যে নম্বর কম পেয়েছো, তাহলে অবশ্যই RTI করো। নম্বর বাড়লে তো খুবই ভালো। আর যদি নম্বর না বাড়ে তাহলে নিজেই বুঝতে পারবে তোমাদের ভুল কোথায়।

20/05/2026

আমাদের মধ্যে অনেকেই নিয়মিত না খেয়ে অনেকক্ষণ থাকেন। কিন্তু, জানেন কি মানুষ না খেয়ে কত দিন বাঁচতে পারে? জানতে হলে ভিডিওটি দেখতে হবে।
The Following

17/05/2026

Learn Biology মানেই বায়োলজিতে দারুন স্কোর!
Secret জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে।

14/05/2026
13/05/2026

মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয়ের নম্বর কম পেলে PPS, PPR বা RTI করতে হবে। বিশদে জানতে ভিডিওটি দেখতে হবে।

            প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা,আজ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনের ফল প্রকাশিত হয়েছে। কেউ খুব ভালো ফল ...
08/05/2026



প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা,
আজ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনের ফল প্রকাশিত হয়েছে। কেউ খুব ভালো ফল করেছো, কেউ হয়তো নিজের আশা অনুযায়ী করতে পারেনি। কিন্তু মনে রেখো — একটি পরীক্ষার নম্বর কখনোই তোমার পুরো যোগ্যতা বা ভবিষ্যৎ নির্ধারণ করে না।
যারা ভালো ফল করেছো, তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের পরিশ্রম সফল হয়েছে। ভবিষ্যতের পথ আরও উজ্জ্বল হোক।
আর যাদের ফল আশানুরূপ হয়নি, হতাশ হয়ো না। জীবনে সফলতার জন্য শুধু নম্বর নয়, প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস ও ধারাবাহিক চেষ্টা। আজকের ফলাফলই শেষ কথা নয় — এটাই নতুনভাবে শুরু করার সুযোগ।
সকল ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা। তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, স্বপ্নগুলো পূরণ হোক।

“মাইক না মরণফাঁদ?” ✔️  গ্রামবাংলায় বিভিন্ন পূজা-পার্বণ বা সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত মাইক ব্যবহারের প্রবণতা ক্রমেই বাড়...
04/05/2026

“মাইক না মরণফাঁদ?”
✔️ গ্রামবাংলায় বিভিন্ন পূজা-পার্বণ বা সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত মাইক ব্যবহারের প্রবণতা ক্রমেই বাড়ছে। অল্প দূরত্বের মধ্যে (মাত্র ১০০ মিটার দূরত্বের ব্যবধানে ৪০-৫০টি মাইক সকাল থেকে রাত পর্যন্ত বাজছে। শব্দের প্রাবল্য প্রায় ১২০ ডেসিবেল) একসাথে অনেকগুলো মাইক বাজানোর ফলে শব্দের মাত্রা অত্যন্ত বেড়ে যায়, যা মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, বৃদ্ধদের হার্টের রোগ হয়, এবং অনেকের ক্ষেত্রে বিশ্রাম নষ্ট, মাথাব্যথা, অস্বস্তি বা শ্রবণ সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত শব্দের মধ্যে থাকলে Noise Induced Hearing Loss এর মতো সমস্যার ঝুঁকিও বাড়ে।
✔️ বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক পরিবেশে শব্দের মাত্রা নিয়ন্ত্রিত থাকা জরুরি। World Health Organization (WHO) নির্দেশ করে যে, বসবাসযোগ্য পরিবেশে শব্দের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রাখা উচিত, যাতে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। পূজা বা অনুষ্ঠান আনন্দের জন্য কিন্তু সেই আনন্দ যদি অন্যের অসুবিধার কারণ হয়, তাহলে তা আমাদের সামাজিক দায়িত্ববোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
✔️ তাই সচেতন হওয়া এখনই প্রয়োজন। কম সংখ্যক মাইক ব্যবহার, ভলিউম নিয়ন্ত্রণে রাখা এবং নির্দিষ্ট সময় মেনে অনুষ্ঠান পরিচালনা —এই সহজ পদক্ষেপগুলো গ্রহণ করলে আমরা সকলেই একটি সুস্থ ও শান্ত পরিবেশ গড়ে তুলতে পারি। শব্দ নয়, সচেতনতার মাধ্যমেই প্রকৃত আনন্দ নিশ্চিত করা সম্ভব।
✔️ মাইক ব্যবসায়ীদের কাছে অনুরোধ আপনারা শুধুমাত্র ব্যবসায়িক দিক না দেখে সুস্থ ও স্বাভাবিক বাসযোগ্য সমাজ রক্ষার প্রতি অবদান রাখুন।
✔️ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলার সংস্কৃতি রক্ষায় আপনারা সক্রিয় ভূমিকা পালন করুন। আপনারা ছাড়া এই কাজ সম্ভব নয়।
✔️ সর্বপরি সকলের প্রতি আবেদন -
“সচেতন হোন, অন্যকেও সচেতন করুন —
কারণ শব্দ নয়, মানবতা বড়!”
✍️ নীলকান্ত রায়

29/04/2026

ভোট দেওয়ার সময় ভোটারের হাতে কালি লাগানো হয় কেন? জানতে ভিডিওটি দেখতে হবে।

08/04/2026

গাছেরা কি রাতে ঘুমায়? জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে।

Address

Howrah
711112

Telephone

8013140240

Website

Alerts

Be the first to know and let us send you an email when LEARN BIOLOGY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to LEARN BIOLOGY:

Shortcuts

Share

Category