Howrah Zilla School Alumni Association

Howrah Zilla School Alumni Association Howrah Zilla School Alumni Association is the officially registered organisation under Society Act of Govt of West Bengal (S/1L/63997) - founded on 1-Dec-2009.

হঠাৎ হাতে আসে একটা পুরনো ছবি...একটা সময়ের কথা বলে... অভিভাবকসম একদল মানুষের কথা বলে...যাঁরা বহু প্রজন্ম গড়েছেন...দেখে ন...
23/08/2026

হঠাৎ হাতে আসে একটা পুরনো ছবি...
একটা সময়ের কথা বলে... অভিভাবকসম একদল মানুষের কথা বলে...যাঁরা বহু প্রজন্ম গড়েছেন...

দেখে নেওয়া যাক, কমেন্টে কে সবার নামগুলো মনে করে লিখতে পারে...

ঠিক কোন জায়গাটা হবে? কর্নার ফ্ল্যাগ কোথায় পোঁতা হবে? কিভাবে কাদা এভয়েড করা যায়? মাঠ কোনাকুনি হবে না লম্বায়? সিমেন্ট...
23/08/2026

ঠিক কোন জায়গাটা হবে? কর্নার ফ্ল্যাগ কোথায় পোঁতা হবে? কিভাবে কাদা এভয়েড করা যায়? মাঠ কোনাকুনি হবে না লম্বায়? সিমেন্টের অংশটা কিভাবে বাদ দেওয়া যায়?

এরকম অজস্র প্রশ্ন তার উত্তর খোঁজা চলল সংগঠনের সদস্য এবং স্কুলের শিক্ষকদের সঙ্গে নিয়ে...

গতকালের মাঠ পরিদর্শনের খন্ডচিত্র

২২ শে আগস্ট... শনিবারের বিকেলের আলস্য ভেঙে কেউ যদি একবার এসে পৌঁছতেন হাওড়া জিলা স্কুলের অশ্বত্থ গাছের কোলের ছোট মাঠে, আ...
22/08/2026

২২ শে আগস্ট... শনিবারের বিকেলের আলস্য ভেঙে কেউ যদি একবার এসে পৌঁছতেন হাওড়া জিলা স্কুলের অশ্বত্থ গাছের কোলের ছোট মাঠে, আর তার পাশের ক্লাসরুমে, দেখতে পেতেন একঝাঁক উজ্জ্বল রোদ ডানা মেলেছে। প্যান্ট গুটিয়ে বল নিয়ে নেমে পড়েছে মাঠে। পরে শনিবার ২৯ আগস্ট... হাওড়া জিলা স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। খেলছে আটটি দল - টিম লেগাসি অফ চুনি গোস্বামী, টিম লেগাসি অফ পিকে ব্যানার্জি, টিম লেগাসি অফ শৈলেন মান্না, টিম লেগাসি অফ গোষ্ঠ পাল, টিম লেগাসি অফ অমল দত্ত, টিম লেগাসি অফ কৃশানু দে, টিম সুভাষ লেগাসি অফ ভৌমিক ও টিম লেগাসি অফ সুদীপ চট্টোপাধ্যায়।

আজ প্রতি টিমের হাতে তুলে দেওয়া হল টিম লিস্ট, ম্যাচ ফিক্সচার... কিন্তু সে তো অজুহাত মাত্র। আসল তো হলো - স্কুলের মাঠে ফেরা, খেলাকে উপলক্ষ্য করে। স্কুল ছেড়ে যাওয়ার যার যতদিনই হোক না কেন, ফিরে আসার টান যে সেই একই ...অমোঘ।

আর এক সপ্তাহ পরেই...২৯শে অগস্টকলকাতার সর্বমঙ্গলার সঙ্গে হাড়ভাঙা ক্লাবের নয়...কিন্তু খেলাটা 'সব খেলার সেরা বাঙালির তুমি...
22/08/2026

আর এক সপ্তাহ পরেই...২৯শে অগস্ট

কলকাতার সর্বমঙ্গলার সঙ্গে হাড়ভাঙা ক্লাবের নয়...কিন্তু খেলাটা 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল'... তাই উত্তেজনা তুঙ্গে। আজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়ে গেল। বিকেলে টিম মিটিং...

মিটিংয়ের শেষে ফেস্টুন উদ্বোধন...

২৯শে আগস্টের ফুটবল টুর্নামেন্টের রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হচ্ছে...নির্ধারিত সময়ের প্রায় চার দিন আগেই।এক মিশ্র প্রতিক...
16/08/2026

২৯শে আগস্টের ফুটবল টুর্নামেন্টের রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হচ্ছে...নির্ধারিত সময়ের প্রায় চার দিন আগেই।

এক মিশ্র প্রতিক্রিয়া...আরো প্রাক্তনীরা হয়তো রেজিস্ট্রেশন করানোর সুযোগ থেকে বঞ্চিত হলেন, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই যে বিপুল পরিমাণ সংখ্যক প্রাক্তনীরা নাম নথিভুক্ত করেছেন তা অত্যন্তই উৎসাহব্যাঞ্জক।

যাঁরা নাম নথিভুক্ত করেছেন তাঁরা ইতিমধ্যেই সংগঠনের তরফ থেকে বার্তা পেয়েছেন নিজেদের whatsapp নাম্বারে, আগামী ২২ তারিখ স্কুলে চারটের সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। কে কোন টিমে খেলছেন ইত্যাদি আরো খুঁটিনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সেদিন কথাবার্তা ও সিদ্ধান্ত হয়ে যাবে।

তার পরের এক সপ্তাহ... কেউ দল নিয়ে নিজেদের মতো প্র্যাক্টিস করবে, কেউ স্ট্র্যাটেজি তৈরি করবে, কেউ বা শুধু এই অছিলায় বসে আড্ডায় মশগুল হবে।
তারপর মাঠে দেখা ২৯শে অগস্ট।

যে মাঠে দৌড়ে বেড়িয়ে কেটে গেছে শৈশব ও কৈশোর, সেখানেই ফেরার আহ্বান আগামী ২৯ শে আগস্ট। হাওড়া জিলা স্কুল আ্যলামনি অ্যাসোস...
08/08/2026

যে মাঠে দৌড়ে বেড়িয়ে কেটে গেছে শৈশব ও কৈশোর, সেখানেই ফেরার আহ্বান আগামী ২৯ শে আগস্ট। হাওড়া জিলা স্কুল আ্যলামনি অ্যাসোসিয়েশন আয়োজন করছে একদিনের ফুটবল টুর্নামেন্ট। নিচের পোস্টারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে নাম নথিভুক্ত করো ২০শে আগস্টের মধ্যে। খালি পায়ে বা নরম কোন জুতো পড়ে খেলা (স্পাইক পড়া যাবে না)।

Registration Link:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeoNfTW2b_iWrOZobYgUg4FnZdNFpKucClOUL_wJ9f4nTvatw/viewform

শনিবাসরীয় অফিস - এটা ১লা অগস্টের ছবি। বেশ একটা ইনটেরেস্টিং ঘোষণা হতে চলেছে খুব শীঘ্রই। তারই সলতে পাকানোর কাজ চলছে।
02/08/2026

শনিবাসরীয় অফিস - এটা ১লা অগস্টের ছবি। বেশ একটা ইনটেরেস্টিং ঘোষণা হতে চলেছে খুব শীঘ্রই। তারই সলতে পাকানোর কাজ চলছে।

বিগত ২৫ শে জুলাই, অতীতের সঙ্গে ভবিষ্যতের সাকোঁর তৃতীয় কর্মশালায় উপস্থিত ছিলেন ডঃ সুদীপ্ত ভট্টাচার্য, হাওড়া জেলা স্কুল...
01/08/2026

বিগত ২৫ শে জুলাই, অতীতের সঙ্গে ভবিষ্যতের সাকোঁর তৃতীয় কর্মশালায় উপস্থিত ছিলেন ডঃ সুদীপ্ত ভট্টাচার্য, হাওড়া জেলা স্কুলের কৃতী প্রাক্তনী, চিকিৎসক অধ্যাপক।
অভিজ্ঞতা উজাড় করে ড: ভট্টাচার্য শেখালেন যে কোন পেশার প্রাথমিক শর্তাবলী, কিভাবে সিলেবাসের বাইরে গিয়ে ভাবতে হবে, চিকিৎসা বা চিকিৎসা-বিজ্ঞানের বিভিন্ন নতুন আঙ্গিককে পেশা হিসেবে নেওয়ার প্রাথমিক মানসিক পরিকাঠামো, এবং সর্বোপরি জীবনে স্কুলের বন্ধু ও বন্ধুত্বের গুরুত্ব।

খুব দ্রুতই সাঁকোর আগামী কর্মশালার ঘোষনা হতে চলেছে।
Sudipta Bhattacharyya

26/07/2026

বর্তমান ছাত্র সাগ্নিক বুঝিয়ে বললো অতীতের সঙ্গে ভবিষ্যতের সাঁকো-র অর্থ

26/07/2026

বিদ্যালয়ের শিক্ষক এস এন স্যার অভ্যর্থনা করছেন প্রাক্তনী ডঃ সুদীপ্ত ভট্টাচার্যকে

Address

9 Church Road
Howrah
711101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Howrah Zilla School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Howrah Zilla School Alumni Association:

Shortcuts

Share

Category