14/03/2026
এই মুহূর্তে হয়তো বসন্ত বিদায়ের গান গেয়ে চলে যেতে চাইছে , বসন্ত মানেই তো প্রেম। বসন্ত চলে যাওয়ার সঙ্গে কি প্রেমও চলে যায় ! জানি না, হয়তো নতুন প্রেমের জন্ম হয়! প্রেম মানেই তো একবার কাছে আসা, আর দূরে যাওয়া; আবার দূরে গিয়ে কাছে আসা। কবি রত্নেশ্বর হাজরা সেটাই ধরতে চেয়েছেন তাঁর 'নাগরদোলা' কবিতায়। রবি ঠাকুরের গানেও সেই প্রেম পাই "কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে।" সেই প্রেমকে এখানে নাগরদোলার যে চলনটা, যাতে কানে শুনলে সেই নাগরদোলাটা অনুভব করা যায়, সেই অনুভবটাকেই ধ্বনিতে প্রকাশ করা হয়েছে মাত্র। শুনুন এবং মতামত জানান।
সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে কমেন্ট বক্স এ দেওয়া লিঙ্কটি ক্লিক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ইউটিউব আইডি: