SHRIKOLE PRIMARY SCHOOL

SHRIKOLE PRIMARY SCHOOL It is a well-known Primary School
Shrikole, Deuli, Shyampur, Howrah.

৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা......২০২৫শ্যামপুর দক্ষিণ চক্রের অন্তর্গত কমলপুর অঞ্চল স্পোর্টসে  আমাদের বিদ্যালয়ের প্...
18/12/2025

৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা......২০২৫
শ্যামপুর দক্ষিণ চক্রের অন্তর্গত কমলপুর অঞ্চল স্পোর্টসে আমাদের বিদ্যালয়ের প্রাপ্তি:
প্রথম স্থান : ২১ টি
দ্বিতীয় স্থান : ৬ টি
তৃতীয় স্থান : ০
কমলপুর অঞ্চলে প্রথম স্থান..... প্রতি বছরের মতো।
বিদ্যালয়ের ইতিহাসে এক অভাবনীয় সাফল্য 💖
ধন্যবাদ জানাই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাগণকে।
চক্রস্তরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য রইল শুভকামনা 💚💜❤️

২০২৬ শিক্ষাবর্ষে  নতুন শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি .....শ্রীকোল হাই স্কুল (উচ্চমাধ্যমিক)...।
28/11/2025

২০২৬ শিক্ষাবর্ষে নতুন শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি .....
শ্রীকোল হাই স্কুল (উচ্চমাধ্যমিক)...।

*🥇 পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৫ শিক্ষাবর্ষ 🏆*                        *খেলাধুলা বিভাগ*                 *শ্রীকোল প্রাথম...
26/11/2025

*🥇 পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৫ শিক্ষাবর্ষ 🏆*
*খেলাধুলা বিভাগ*
*শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়*

২০২৫ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত গ্রাম পঞ্চায়েত, চক্র এবং মহকুমা পর্যায়ে ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে
*প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী* প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় —
🏅 *মেডেল*
📜 *সার্টিফিকেট*
🌱 *গাছ* (পরিবেশবান্ধব স্মারক)

এই পুরস্কার শুধু একটি স্বীকৃতি নয়, বরং নতুন প্রেরণা ও উদ্দীপনার প্রতীক।
ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পুরস্কার কেবল সাফল্যের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতের পথে এগিয়ে চলার জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।
শারীরিক দক্ষতা, মনোবল ও খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ।

🌟**সকল বিজয়ী ও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা,ভালোবাসা ও অভিনন্দন।
শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও শ্রীকোল প্রাথমিক বিদ্যালয় থাকুক অগ্রণী।** 🌟🏃‍♀️

*শ্রীকোল প্রাথমিক বিদ্যালয় বরাবরই শিক্ষার পাশাপাশি ক্রীড়াকেও গুরুত্ব দিয়ে এসেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকুক এই আশা রাখি ।* 💐

*🎉 পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৫ শিক্ষাবর্ষ 🎉*                  *শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়*    ২০২৫ শিক্ষাবর্ষে *প্রথ...
26/11/2025

*🎉 পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৫ শিক্ষাবর্ষ 🎉*
*শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়*

২০২৫ শিক্ষাবর্ষে *প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র ছাত্রী দের* হাতে তুলে দেওয়া হলো—
🏆 *মেমেন্টো*
📚 *বই*
📜 *সার্টিফিকেট*
🌱 *গাছ* (পরিবেশবান্ধব স্মারক)

এই অনুষ্ঠান শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।

*অনেক অনেক শুভেচ্ছা , ভালোবাসা ও অভিনন্দন রইলো ।*
*এই পুরস্কার হোক ভবিষ্যতের পথ চলায় প্রেরণা......
আশা করি আগামী দিনে তোমরা আরও সাফল্য অর্জন করবে।**

*শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়ের এই প্রয়াস চলুক অনুপ্রেরণার বাতিঘর হয়ে।* 🌿📖✨

*🪔✨ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ব্যক্তিগণের স্মৃতি ফলক উন্মোচন অনুষ্ঠান।*✨          *শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি*💐🙏*স্থান: শ্রীকোল...
23/11/2025

*🪔✨ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ব্যক্তিগণের স্মৃতি ফলক উন্মোচন অনুষ্ঠান।*✨
*শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি*💐🙏
*স্থান: শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়..
তারিখ: ১৩ নভেম্বর বৃহস্পতিবার ২০২৫*

বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান(১৩ & ১৪ নভেম্বর) উপলক্ষে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি মহাশয়, সকল বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা বৃন্দ, বিদ্যালয়ের প্রক্তন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বর্তমান শিক্ষক-শিক্ষিকা, প্রিয় ছাত্রছাত্রী এবং গ্রামের শুভানুরাগী।
উপস্থিত সকল ব্যক্তিকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি.......বিদ্যালয়ের পক্ষ থেকে।।।

অনুষ্ঠানের প্রথম দিন ১৩ নভেম্বর ২০২৫ তারিখ আমাদের বিদ্যালয়ের ইতিহাসে এক গর্বময় দিন। কারণ, অমরা ওই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি তাঁদের — যাঁদের ত্যাগ, দূরদৃষ্টি এবং সমাজের প্রতি দায়িত্ববোধের ফলস্বরূপ ১৯১৮ সালের ১লা এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের প্রাণের প্রিয় বিদ্যালয় *"শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়"*।

১৯১৮ সালে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। আজ সেই পথচলা পেরিয়ে বিদ্যালয় ১০৭ বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ পথচলায় বিদ্যালয় যেমন আলোকিত হয়েছে শিক্ষায়, তেমনই গড়ে তুলেছে হাজার হাজার ছাত্রছাত্রীকে।

এই মহান প্রতিষ্ঠানে আজকের এই অবস্থানে পৌঁছাতে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁরা হলেন আমাদের *প্রতিষ্ঠাতা ব্যক্তিগণ* —
এই বিশেষ দিনে আমরা সেই মহান প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের প্রতি জানাচ্ছি আমাদের হৃদয়ের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তাঁরা হলেন —
*প্রিয়নাথ মৈনান, প্রিয়নাথ প্রধান, যোগীন্দ্র নাথ খাঁড়া, প্রিয়নাথ বাগ এবং কেদার চন্দ্র বেরা।*

তাঁদের স্বপ্ন, পরিশ্রম ও নিষ্ঠার কারণেই আজ এই বিদ্যালয় এতদূর এসেছে। শত বছরের বেশি সময় ধরে(প্রায় ১০৭ বছর) এই বিদ্যালয় হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে তুলেছে, সমাজে শিক্ষার আলো ছড়িয়েছে।

এই উপলক্ষ্যে আমরা একটি বিশেষ অনুষ্ঠান করেছি — যাতে বর্তমান প্রজন্মও জানতে পারে, তাদের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস, এক আলোকিত উত্তরাধিকার।

এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয় — এটি আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ববোধ। আমরা অতীতকে শ্রদ্ধা জানিয়ে আগামী দিনের জন্য নতুন করে প্রস্তুত হচ্ছি।
ভাবতে অবাক লাগে, শত বছর আগে শিক্ষার আলো গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন এই মহান ব্যক্তিরা। নিজস্ব সামর্থ্য, পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন—যেখানে কোনো লোভ ছিল না, ছিল শুধু মানবকল্যাণের ব্রত।

তাঁদের এই ঐতিহাসিক অবদান কখনও ভুলে যাওয়ার নয়। তাই এই বিশেষ দিনে আমরা তাঁদের সম্মান জানাতে, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আজকের দিনে তাঁদের নাম স্মরণ করে আমরা অনুপ্রাণিত হচ্ছি, আবার নতুনভাবে দৃঢ় প্রতিজ্ঞা করেছি বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবকে আগামীতেও ধরে রাখব।

এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ইতিহাসের প্রতি শ্রদ্ধা, মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতি।

আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করছে—এটাই তাঁদের স্বপ্নের বাস্তব রূপ।

আমরা আশা করব, এই বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার আলো ছড়িয়ে দেবে, মানবিক মূল্যবোধ গড়ে তুলবে, আর প্রতিষ্ঠাতাদের সেই মহান চেতনা চিরজীবী হয়ে থাকবে।

শেষে অমরা আবারও সমস্ত প্রতিষ্ঠাতা ব্যক্তিগণের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

**জয় হোক শিক্ষা, জয় হোক আদর্শের।
শতবর্ষ পেরিয়ে এগিয়ে চলুক শ্রীকোল প্রাথমিক বিদ্যালয় আরও অনেক অনেক বছর ধরে আলোকপথে।**
আসুন, আমরা সকলে মিলে এই ঐতিহ্যকে সম্মান জানাই, বিদ্যালয়ের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করি এবং প্রতিষ্ঠাতাদের স্বপ্নকে সফল করে তুলি।

*শতবর্ষ ছুঁয়ে আজ আমরা এগিয়ে চলেছি নতুন আশায়, নতুন স্বপ্নে।*

*জয় হোক শিক্ষা, জয় হোক মানবিকতার।*

-

✨ *বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০২৫* ✨  📅 *তারিখ:* ১৩ ও ১৪ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার ও শুক্রবার)  📍 *স্থান:* শ্রীকোল প...
23/11/2025

✨ *বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০২৫* ✨
📅 *তারিখ:* ১৩ ও ১৪ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার ও শুক্রবার)
📍 *স্থান:* শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়
শ্রীকোল, দেউলী, শ্যামপুর, হাওড়া।।

শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়ে এই দুইদিন ধরে *বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান* অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের নানারকম রঙিন পরিবেশনা(নাচ ,গান, আবৃত্তি,নাটক, পুরস্কার বিতরণী, নবীন-বরণ) অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং তারসাথে বিদ্যালয়ের
প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও সফল।

*সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।* 🥰💐🙏


#শ্রীকোলপ্রাথমিকবিদ্যালয়

#বিদ্যালয়অনুষ্ঠান২০২৫



---

*বিষয়ঃ খারাপ আবহাওয়া ও পুজোর ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি*প্রিয় অভিভাবক/অভিভাবিকা,আপনাদের জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টি ও খ...
23/09/2025

*বিষয়ঃ খারাপ আবহাওয়া ও পুজোর ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি*

প্রিয় অভিভাবক/অভিভাবিকা,

আপনাদের জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে সারা রাজ্যের বিদ্যালয়গুলিতে আগাম ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী *পুজোর ছুটি ২৪ সেপ্টেম্বর ২০২৫* বুধবার থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার।।

*বিদ্যালয় পুনরায় খুলবে ২৫ অক্টোবর ২০২৫* শনিবার।

শিক্ষার্থীদের ছুটির সময় বাড়িতে পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।।

# বিদ্যালয়ের ✨ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ✨“আগমনী ও নবীনবরণ” অনুষ্ঠান খারাপ আবহাওয়ার জন্য পুজোর ছুটি এগিয়ে আসার কারনে বন্ধ রাখা হলো।।
পুজোর ছুটির পর বিদ্যালয় খুললে আমরা আবার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান করবো।।

✨ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ✨             “আগমনী ও নবীনবরণ”         *** দুটি নাটকের প্রস্তুতি পর্ব ***
22/09/2025

✨ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ✨
“আগমনী ও নবীনবরণ”
*** দুটি নাটকের প্রস্তুতি পর্ব ***

 #বিদ্যালয়ের পঞ্চম এবং চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা আজ শিক্ষকের ভূমিকায়।।খুব সাবলীল এবং সুন্দর ভাবে ওরা আজ ক্লাস পরিচালন...
04/09/2025

#বিদ্যালয়ের পঞ্চম এবং চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা আজ শিক্ষকের ভূমিকায়।।খুব সাবলীল এবং সুন্দর ভাবে ওরা আজ ক্লাস পরিচালনা করলো ।। অনেক অনেক শুভেচ্ছা,শুভকামনা ও অভিনন্দন রইলো ।।
তোমরা জীবনে অনেক অনেক বড়ো হও, মানবিক হও এই আশীর্বাদ রইলো ....💖💐💐

 #শহীদ_ক্ষুদিরাম_বসুর আত্মোৎসর্গ দিবস উদযাপন ১১ আগষ্ট ২০২৫।। #বিদ্যালয়ের পক্ষ থেকে আত্ম-বলিদান দিবসে রইলো ক্ষুদিরাম বসু...
11/08/2025

#শহীদ_ক্ষুদিরাম_বসুর আত্মোৎসর্গ দিবস
উদযাপন ১১ আগষ্ট ২০২৫।।
#বিদ্যালয়ের পক্ষ থেকে আত্ম-বলিদান দিবসে রইলো ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা ও প্রণাম।।
#শ্রদ্ধাঞ্জলি ....🙏🙏🙏💝💖

# *ক্ষুদিরাম বসু* ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান শহিদ ও তরুণতম বিপ্লবী।
---
⚡ ক্ষুদিরাম বসু – সংক্ষিপ্ত পরিচয়:

- *জন্ম*: ৩ ডিসেম্বর ১৮৮৯, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
- *মৃত্যু*: ১১ আগস্ট ১৯০৮ (বয়স: মাত্র ১৮ বছর)
- *বাবা-মা*: ত্রৈলোক্যনাথ বসু ও লক্ষ্মীপ্রিয়া দেবী
- *পরিচিতি*: ব্রিটিশবিরোধী বিপ্লবী, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহিদদের একজন।
---
🇮🇳 বিপ্লবী কর্মকাণ্ড:

- ক্ষুদিরাম খুব অল্প বয়স থেকেই *অনুশীলন সমিতি* ও *যুগান্তর* গোষ্ঠীর সদস্য হন।
- তাঁর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ।
- *১৯০৮ সালের ৩০ এপ্রিল* তিনি বিপ্লবী *প্রফুল্ল চাকী*-কে সঙ্গে নিয়ে *ব্রিটিশ বিচারক কিংসফোর্ড*-কে হত্যার জন্য বোমা ছোড়েন।
- ভুলবশত সেই বোমায় দু’জন ইংরেজ মহিলা নিহত হন।
---
⚖️ গ্রেফতার ও ফাঁসি:

- ক্ষুদিরাম পালানোর সময় ধরা পড়েন।
- তাঁকে বিচারে দোষী সাব্যস্ত করে *মেদিনীপুর জেলে ১১ আগস্ট ১৯০৮* তারিখে *ফাঁসি* দেওয়া হয়।
- মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র *১৮ বছর ৮ মাস* — তিনিই ভারতের স্বাধীনতা আন্দোলনের *সবচেয়ে কনিষ্ঠ শহিদ*।
---
🕊️ উত্তরাধিকার:

- তাঁর বীরত্ব আজও জাতিকে অনুপ্রাণিত করে।
- অনেক স্কুল, কলেজ, রেলস্টেশন, রাস্তার নাম তাঁর নামে রয়েছে (যেমন: *ক্ষুদিরাম মেট্রো স্টেশন*, কলকাতা)।
- তাঁর আত্মত্যাগ ভারতীয় বিপ্লবীদের মধ্যে সাহস ও আত্মবিসর্জনের প্রতীক হয়ে উঠেছে।

আজ আমাদের শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়ে  #নিউট্রিলা সয়াবিন কোম্পানীর ( ) উদ্যোগে ড্রয়িং কম্পিটিশন অনুষ্ঠিত হলো।। #ছাত্রছ...
06/08/2025

আজ আমাদের শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়ে #নিউট্রিলা সয়াবিন কোম্পানীর ( ) উদ্যোগে ড্রয়িং কম্পিটিশন অনুষ্ঠিত হলো।।
#ছাত্রছাত্রীরা ভীষণ উৎসাহ আর আনন্দের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিল.... খুবই উৎসাহ আর ভালোবাসার মধ্য দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে কোনো রকম আগাম প্রস্তুতি ছাড়াই💝
#সবাইকে অনেক অনেক ধন্যবাদ ❤️💜💚

#শ্রীকোলপ্রাথমিকবিদ্যালয়
#ড্রয়িং
#পরিবেশসচেতনতা

Address

Shrikole Bus Stand
Howrah
711301

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHRIKOLE PRIMARY SCHOOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category