18/07/2026
বিদ্যালয়ে পঠনপাঠনের পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে নানা ধরনের সাংস্কৃতিক, সামাজিক ও প্রাকৃতিক সচেতনতামূলক কার্যক্রম চলেছে জোর কদমে।
'ভারতীয় ভাষা শিক্ষা ক্যাম্প' কর্মসূচি (পাঠক্রমের বাইরে একটি ভারতীয় ভাষা শেখা) হিসেবে 'সাঁওতালি ভাষা'র সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিতি ঘটাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী পঞ্চানন মুর্মু। প্রসঙ্গত, এই বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষকের দায়িত্ব পালন করলেও, শ্রী মুর্মু সাঁওতালি ভাষার একজন পণ্ডিত, সেই ভাষার অভিধান-রচয়িতাদের অন্যতম। প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই বিশেষ ক্লাস চলছে।
'অরণ্য-সপ্তাহ পালন' কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে চলছে নানাবিধ কৃত্য পালন-- চারাগাছ রোপণ ও পরিচর্যা, ঐ-বিষয়ক অঙ্কন কর্মশালা, আলোচনাসভা ইত্যাদি।
সমস্ত কর্মসূচিতেই ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ চোখে পড়ার মতো।