28/04/2026
"বেনরাস এর নমো ঘাটে "প্রোগ্রাম করে আমরা খুবই আপ্লুত। অসংখ্য ধন্যবাদ রাজীব দা কে এই রকম সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। এভাবেই পাশে থাকবেন 🙏
হাওড়া ডুমুরজলার কাছে, এই নৃত্যকলা কেন্দ্রটিতে ছোটো থেকে বড়দের যত্ন সহকারে নাচ শেখানো হয়।।
28/04/2026
"বেনরাস এর নমো ঘাটে "প্রোগ্রাম করে আমরা খুবই আপ্লুত। অসংখ্য ধন্যবাদ রাজীব দা কে এই রকম সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। এভাবেই পাশে থাকবেন 🙏
31/12/2025
সাবর্ণ নৃত্য কলা কেন্দ্রের তৃতীয় বর্ষের অনুষ্ঠান পর্বের কিছু সংবর্ধনার আয়োজন করা হয়েছিল তার কিছু ঝলক আপনাদের সামনে উপস্থাপন করলাম।
09/10/2025
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত "চণ্ডালিকা "নৃত্যনাট্য, যেটা কিছুদিন আগে প্রায় সাড়া ফেলেছিল, যে নৃত্যনাট্য দেখে আমরা বড় হয়েছি, যে নৃত্যনাট্য আমাদের শিক্ষা দিয়েছে আজ সেই শিক্ষাকে কোন জায়গায় তলিয়ে দিয়েছে এই সো কলড রিয়েলিটি শো। কিন্তু আমার গানের দিদিমণির Biswarupa Sengupta আমায় একটি ছোট দায়িত্ব দিয়েছিল যে উনি ওনার ছাত্রীদের নিয়ে লাইভ গানের সাথে চন্ড।লিকা করতে চাই তোকে নৃত্যের দায়িত্বে রাখতে চাই।আমি তো খুবি খুশি হয়েছিলাম প্রস্তাবটা পেয়ে আমি ও আমার ছাত্র ছাত্রীরা খুব সুন্দর ভাবেই সেই নৃত্যনাট্য কে পরিবেশনা করেছিলাম।আমি আমার নৃত্যে গুরু লেট smt Nita Das এর শিক্ষা কে কেন্দ্র করে যতটা চেষ্টা করেছি ততটাই ভালো করে পরিবেশনা করার চেষ্টা করেছি। আমাদের পরিবেশনা দেখে মিশন বোধোদয় ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল শ্রী Malay Roy মহাশয় আমাদের নৃত্যের স্কুল এর সাথে সাথে গানের স্কুল কেও সম্বর্ধনা দিলেন দুর্গাপূজার চতুর্থী র সন্ধে বেলায়ে বোধোদয় স্কুলে।
আমরা হয়তো খুব বড় কোনো নৃত্যে গোষ্ঠী না কিন্তু নাচকে অসন্মান করে কখনো বড়ো হওয়ার চেষ্টা করিনি আর করবোনা। আমাদের ধৃষ্টতা নেই কবিকে অসন্মান করার। তাই আমি আমার গানের দিদিমণি ও মলয় স্যার র কাছে খুবই কৃতজ্ঞ জানাই যে ওনাদের ভরসা সাবর্ণ নৃত্য কলা কেন্দ্র রাখতে পেরেছে আর আসা করি ভবিষ্যতে ও পারবে
আরো একটা কথা আপনাদের জানাই সেই দিনেই মলয় স্যার মহাশয় আমার ছেলে সাবর্ণ সিংহ কেও ওর সাঁতারের ১০ কিলোমিটার গঙ্গা এ ও ৫০০ মিটার ঝিলে প্রতিযোগিতার সাফল্যের জন্য সম্বর্ধনা দিয়েছিলেন। এর জন্য আমি চিরঋণী হয়ে থাকবো আপনার কাছে স্যার 🙏
22/09/2025
Shoot time
Short film
Duronto barta presents "dugga elo fire"
With sabarna nritya kala Kendra
14/09/2025
আজ সুর ও কথা এর পক্ষ থেকে সাবর্ণ আবৃত্তি পরিবেশনা করলো আর আমি মহুয়া ম্যাম র আবৃত্তির সাথে নৃত্য পরিবেশনা করলাম। আর সবথেকে চমক পেলাম এটা দেখে যে ম্যাম ও স্যার সাবর্ণ কে ১০ কিঃমিঃ সাঁতারের জন্য বিশেষ পুরস্কৃত করলেন। আমি সত্যি স্যার ও ম্যাম র কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এতটা বড়ো মনে জায়গা দিয়েছেন। এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন আপনারা। আশির্বাদ র হাতটা সবসময় সাবর্ণর মাথায় রাখবেন 🙏💐😇
07/09/2025
কাল ডান্স এক্সাম র পর্ব মিটলো. আবার আসছে বছরের জন্য প্রিপারেশন শুরু হবে। সবাই ছন্দে, গীতিতে ভালো থাকিস আর এভাবেই এগিয়ে যাস 😇
30/08/2025
সংগীতালয়ের পক্ষ থেকে গতকাল আমি অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলাম।অসংখ্য ধন্যবদ বেবি মন্ডল দিদি কে যিনি আমায় এই স্থান টি দিয়েছেন। আগামী দিন যেন সুখের হয় এই কামনাই করি 🙏
27/08/2025
"আমরা শিল্পী বন্ধু" এর তরফ থেকে" সাবর্ণ নৃত্য কলা কেন্দ্র", রবীন্দ্রসদন এ বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে খুব আনন্দিত ও গর্বিত। এত গুনি মানুদের সান্নিধ্যে থাকতে পেরে নিজেকে ও ছাত্রীদের খুব ভাগ্যবান মনে হয়েছে। এভাবেই সব শিল্পীরা একসাথে থাকতে পারবো এই আশাই রাখি ভবিষ্যতে 🙏😇❤️💖
03/07/2025
২রা July রুম্পা ড্যান্স সেন্টার র পক্ষ থেকে হাওড়া রামগোপাল মঞ্চে একটি রবি কবি অনুষ্ঠানে আমায় আহ্বান করেছিল। অভিসার কবিতার বাসবদত্তার ভূমিকায় নৃত্যে প্রদর্শন করি। ভীষন ভাবে ধন্যবাদ জানাই দিদিকে যে আমায় তুমি তোমার অনুষ্ঠানে আহ্বান করেছো আর জেঠিমার হাতে তৈরি করা উত্তোরিও দিয়ে আমাকে আরও আশীর্বাদ করেছো। এভাবেই সব শিল্পী বন্ধুরা হাতে হাত মিলিয়ে কাজ করে আরো এগিয়ে যেতে চাই। ধন্যবাদ 🙏
#হাইলাইটসシ゚ #ফলোয়ার