08/04/2026
#সংগৃহীত
Provide Home Tuition Classes for Class V to Class XII & Graduation for WB, ICSE, ISC, CBSE, CU, NIOS
08/04/2026
#সংগৃহীত
07/04/2026
,
⚖️ প্রাইভেট টিউশন নিয়ে কড়া প্রশ্ন হাইকোর্টের! রিপোর্ট তলব রাজ্যের কাছে
⚡ আদালতের নজরে শিক্ষক টিউশন বিতর্ক
সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনে যুক্ত থাকার অভিযোগ নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি জানতে চেয়েছে—এই বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে। 📚
🧾 হলফনামা আকারে রিপোর্টের নির্দেশ
আদালতের নির্দেশ—
রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে
মধ্যশিক্ষা পর্ষদকেও একইভাবে তথ্য দিতে বলা হয়েছে
সবকিছু হলফনামা আকারে পেশ করতে হবে ⚖️
📌 পুরনো নির্দেশ, কিন্তু প্রয়োগ কোথায়?
এই মামলার গুরুত্বপূর্ণ দিক—
২০১৮ সালেই সরকারি শিক্ষকদের টিউশন নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল
শাস্তিমূলক ব্যবস্থার কথাও বলা হয়েছিল
কিন্তু এত বছর পরেও কার্যকর পদক্ষেপের স্পষ্ট তথ্য নেই ❗
🗣️ মামলাকারীদের অভিযোগ
জনস্বার্থ মামলায় অভিযোগ—
একাধিকবার শিক্ষকদের নামের তালিকা প্রশাসনের হাতে দেওয়া হয়েছে
তবুও কোনও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি
নিয়ম থাকা সত্ত্বেও বাস্তবে প্রয়োগ হয়নি ⚠️
📍 মাঠপর্যায়ের ছবিও প্রশ্নে
বিভিন্ন জেলায়—
ডিআই অফিস থেকে সতর্কবার্তা জারি হয়েছিল
কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়
📊 আদালতের কড়া বার্তা
এই নির্দেশের ফলে স্পষ্ট—
বিষয়টি নিয়ে আদালত সন্তুষ্ট নয়
ভবিষ্যতে কঠোর পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না
📣 আপনার কী মত? সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন করা কি বন্ধ হওয়া উচিত? কমেন্টে জানান!
10/11/2025
💚 গৃহশিক্ষক 💚
সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :
প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।
👉 একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।
👉 একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।
👉 একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷
👉 একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।
👉 যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।
👉 তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।
👉 আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!
👉 প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!
👉 একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷
👉 প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷
⬛ #সংগৃহীত ⬛
❤️ সফলতার ১৫ সূত্রঃ ❤️
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।
২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।
৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.
৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পরে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।
৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরি পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.
১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।
১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।
১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।
১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, প্রচেষ্টার ফলাফল। কোন আকষ্মিক ঘটনা না।
১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
চেষ্টাই নিয়তি পাল্টে দিতে পারে। স্বপ্নপুরণে শুধু আবেগ নয় বেগ দরকার। সাথে বিনয়ী মনোভাব , শেখার তাড়না ও প্রেরণা দরকার।
( সংগৃহীত )
11/09/2024
দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন
বই থেকে শেখা
জর্জ এস ক্লাসন রচিত ‘দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন’ একটি ক্লাসিক ব্যক্তিগত আর্থিক বই। ১৯২৬ সালে প্রকাশিত এই বই প্রাচীন ব্যাবিলনের দৃষ্টান্তের মাধ্যমে গল্প আকারে তুলে ধরা হয়েছে। বইটি পড়ে ১০টি শিক্ষা পাওয়া যায়, যা অনুসরণ করে মানুষ জীবনে সম্পদ নির্মাণ এবং আর্থিক সাফল্য পেতে পারে। বইটি পড়ে শিক্ষাগুলো লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
বইটির অন্যতম মৌলিক নীতি হলো নিজের জন্য সঞ্চয় করা। পাঠকদের অন্য কিছুতে ব্যয় করার আগে তাদের আয়ের কমপক্ষে ১০ শতাংশ নিজের জন্য সঞ্চয় করার পরামর্শ দিয়েছেন ক্লাসন। এতে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। যার ফলে ব্যক্তিরা সময়ের সঙ্গে সঙ্গে সম্পদ সঞ্চয় করতে পারেন।
আয় অনুযায়ী ব্যয় করুন :-
ক্লাসন নিজের আয় অনুযায়ী জীবনযাপন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর ওপর জোর দিয়েছেন। আয় অনুযায়ী খরচের তালিকা তৈরি করতে হবে। প্রয়োজন এবং চাহিদার মধ্যে পার্থক্য করে সে অনুযায়ী খরচ করতে হবে। যেন প্রতি মাসে সঞ্চয় এবং বিনিয়োগের জন্য টাকা অবশিষ্ট থাকে।
টাকা যেন আপনার জন্য কাজ করে :-
বইটি শিক্ষা দেয় যে অতিরিক্ত আয় অর্জনের জন্য টাকা জমিয়ে না রেখে বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করা উচিত। পাঠকদের বিনিয়োগের সুযোগ খোঁজার জন্য উৎসাহিত করেছেন। ফলে বিনিয়োগকারীর সম্পদ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকবে। এর মানে হলো, টাকা বসে না থেকে আপনার জন্য কাজ করবে।
জ্ঞান এবং পরামর্শের সন্ধান করুন :-
ক্লাসন আর্থিক শিক্ষা এবং জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার মূল্যকে তুলে ধরেছেন। যারা সফলভাবে তাদের টাকা পরিচালনা ও ব্যবস্থাপনা করেছেন তাদের কাছ থেকে টাকা ব্যবস্থাপনার কৌশল শিখতে পারলে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক হবে।
পরিকল্পিত বাজেট তৈরি করুন :-
প্রতি মাসে বাজেট তৈরি করা বইয়ের একটি অন্যতম শিক্ষা। ক্লাসন পাঠকদের তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আয় এবং ব্যয়ের ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন। যাতে তারা ভবিষ্যতে প্রয়োজনের জন্য পরিকল্পনা করতে পারেন। কার্যকরভাবে সম্পদ সঞ্চয় করতে পারেন। একটি পরিকল্পিত বাজেট অতিরিক্ত খরচ কমানো ও সঞ্চয়ের জন্য সহায়ক হয়।
নিজের মধ্যে বিনিয়োগ করুন :-
ক্লাসন আত্ম-উন্নতি এবং শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নিজের দক্ষতা এবং জ্ঞানে বিনিয়োগ করলে আরও ভালো কাজের সুযোগ এবং আয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। আর্থিক সাফল্য অর্জনের জন্য ক্রমাগত শেখা অপরিহার্য।
ঋণ এড়িয়ে চলুন :-
ঋণ একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। বইটি ঋণের বিপদ, বিশেষ করে উচ্চ সুদের ঋণের বিরুদ্ধে সতর্ক করেছেন। ক্লাসন পাঠকদের অপ্রয়োজনীয় জিনিসের জন্য ঋণ নেওয়া এড়াতে এবং বিদ্যমান যেকোনো ঋণ যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার পরামর্শ দিয়েছেন। সম্পদ গড়ে তোলার জন্য ঋণমুক্ত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধ্যবসায় ও ধৈর্য :-
সৎভাবে সম্পদ বৃদ্ধি করা রাতারাতি সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যার জন্য প্রচুর অধ্যবসায় ও ধৈর্যের প্রয়োজন। ক্লাসন শিক্ষা দেন যে এর মধ্যে বিপত্তিও ঘটতে পারে। তবুও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রেখে এ সাফল্যের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে আর্থিক লক্ষ্যের প্রতি থাকতে হবে প্রতিশ্রুতিবদ্ধ।
একাধিক আয়ের পথ তৈরি করুন:-
ক্লাসন পাঠকদের তাদের মূল পেশার পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ বা প্যাসিভ আয় করতে উৎসাহিত করেছেন। আয়ের বিভিন্ন রকম উৎস থাকলে একটা উৎসে কোনো সমস্যা হলে বাকি উৎস থেকে আয় আসতে থাকবে। ফলে একেবারে বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই কম। তা ছাড়া এতে অর্থনৈতিক সমৃদ্ধিও সহজ হয়।
সম্পদ ভাগ করুন :-
পরিশেষে, ক্লাসন দান করা এবং নিজের সম্পদ ভাগ করে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। দাতব্য অবদানের মাধ্যমে হোক বা অন্যকে সাহায্য করার মাধ্যমে হোক, তিনি সম্পদ ভাগাভাগি করতে উৎসাহিত করেছেন। এতে করে সবার মধ্যে মানবিকতাবোধ তৈরি হয় এবং দাতা ও প্রাপক উভয়কেই সমৃদ্ধ করে।
( দৈনিক আজকের পত্রিকা থেকে সংগৃহীত )
একজন প্রকৃত শিক্ষকই পারেন তাঁর ছাত্রকে সঠিক পথ দেখাতে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে কিভাবে বড়োলোকের বিগড়ে যাওয়া ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক পথে নিয়ে আসা যায় সেই ঘটনাই প্রকাশিত হয়েছে গল্পটির মাধ্যমে। অসাধারণ শিক্ষনীয় একটি গল্প, অবশ্যই পুরোটা শুনবেন।।
_____________________________________________
|| কলমে - ড. আমিন || || কণ্ঠে - বিপাশা রায় ||
__________🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿
| Monday | 10am - 8pm |
| Tuesday | 10am - 8pm |
| Wednesday | 10am - 8pm |
| Thursday | 10am - 8pm |
| Friday | 10am - 8pm |
| Saturday | 10am - 8pm |