11/08/2015
হাবলু এবং ভোঁদড় দুই বন্ধু একই অফিসে চাকরি করে।
হাবলু- দোস্ত, কত দিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না।
ভোঁদড়- হুমম্। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?
বলেই ভোঁদড় টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল।
কিছুক্ষণ পর বস এলেন।
বস- এ কী ভোঁদড় ! তুমি ঝুলে আছ কেন?
… ভোঁদড় খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ‘স্যার আমি লাইট, তাই ঝুলে আছি।’
বস ভ্রূ কুঁচকে তাকালেন।
কিছুক্ষণ ভেবে বললেন, ‘অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।’
ভোঁদড় হাবলু দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল।
হাবলু চেয়ে চেয়ে দেখল। ভোঁদড় বেরিয়ে যেতেই সেও ভোঁদড়ের পিছু নিল।
বস- সে কী ! ছুটি তো ওকে দিয়েছি! তুমি কোথায় যাচ্ছ?
হাবলু- কী আশ্চর্য ! লাইট ছাড়া কাজ করব কী করে ?!