19/06/2023
জলছবি,রঙমশাল,স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল|
বন্ধু চল...
গুটি গুটি পায়ে মায়ের হাত ধরে প্রথম এই স্কুলে যাওয়া😊 অনেক বন্ধু পেয়েছিলাম তাদের মধ্যে কিছু বন্ধুদের সাথে আজও কথা হয় অনেক বন্ধু হারিয়ে গেছে বড়ো হওয়ার সাথে সাথে সময়ের সাথে সব কিছুই পাল্টে যায় আমরাও কতো বড়ো হয়ে গেছি|স্কুল টার ও অনেক পরিবর্তন হয়েছে আমরা যখন যেতাম সামনেটা মাঠ ছিল কত খেলেছি পড়ে গেছি আর ওই যে স্কুল গেটে র নিচের ফাঁকটা দিয়ে টিফিন টাইমে ১ টাকা ২টাকার পেপসি কিনে খেতাম সে কি খেতে 😋 আর আলুকাবলি ও বিক্রি করতে আসতো একটা কাকু ওই হাত বাড়িয়ে সব নিতাম|স্কুলের প্রতিটি ঘর আজও মনে আছে ওই দু তলায় বাথরুমের সামনে ছোটো ছাঁদে বৃষ্টি পড়লেই জল জমে যেত আর আমরা কাগজের নৌকা ছাড়তাম 🤗সে এক দারুন দিন ছিল আর ওই যে পুরোনো সিঁড়ি র নীচে একটা ঘর ছিল তখন ওটা জানতাম ভূতের ঘর কি ভয় পেতাম 😔
স্কুলে কত দিদিমণি, স্যার ছিল যাদের মধ্যে কিছু দিদিমণি, স্যার খুব ভালো ছিল আবার কিছু দিদিমণি, স্যারদের খুব ভয় পেতাম|স্কুল থেকে বেরিয়ে পাশে একটা ছোট্ট মতো মাঠ ছিল মাঝে মাঝে খেলাধুলা ক্লাসে লাইন করে আমাদের সবাইকে ওই মাঠে নিয়ে যাওয়া হতো সেদিন খুব মজা হতো|অনেক স্মৃতি আছে যত বলবো কম মনে হবে তারপর দেখতে দেখতে পাঁচটা বছর কাটিয়ে বড়ো স্কুলে যাওয়ার পালা সেদিন খুব কষ্ট হয়েছিল|
অনেক রঙিন স্মৃতি আছে এই স্কুলে যতই বড়ো হয়ে যাইনা কেন কোনোদিনও ভুলবো না আমার এই স্কুলকে খুব ভালোবাসি❤️💛💚💙💜
কনকশালী প্রাথমিক বিদ্যালয়💝