08/05/2026
ভারতের নিজস্ব 'স্পেস-এক্স' হওয়ার দৌড়ে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল সম্পূর্ণ বেসরকারি স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস! সদ্যই ৬০ মিলিয়ন ডলারের নতুন ফান্ডিং পেয়ে তারা পরিণত হয়েছে ভারতের প্রথম 'স্পেস-টেক ইউনিকর্ন'-এ।
প্রসঙ্গত, কোনো স্টার্টআপের বাজারমূল্য ১ বিলিয়ন ডলারে পৌঁছালে সেটিকে 'ইউনিকর্ন' বলা হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি এর আগে ২০২২ সালে দেশের প্রথম বেসরকারি রকেট সফলভাবে উৎক্ষেপণ করে বিশ্বকে তাক লাগিয়েছিল।
সরকারি সংস্থা ইসরোর বাইরে গিয়ে ইলন মাস্কের স্পেস-এক্সের মতোই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে রকেট বানাচ্ছে স্কাইরুট। তাদের এই নতুন ফান্ডিং রাউন্ডে বিনিয়োগ করেছে জিআইসি, শেরপালো ভেঞ্চারস এবং ব্ল্যাকরকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান। ফলে তাদের মোট তহবিল এখন ১৬০ মিলিয়ন ডলার।
এই অর্থ দিয়ে তারা ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট 'Vikram-1'-এর উৎক্ষেপণ এবং 'Vikram-2' তৈরির কাজ দ্রুত এগিয়ে নেবে।