Physics Classes by Avik Haldar

Physics Classes by Avik Haldar Hello! This is Avik, I teach Physics. I created this page especially for Students of Class IX to XII.

I shall regularly provide chapter discussion videos here - a gift for all of you!!!

Congratulations Indrabrata (JEE Advanced), Ayush Barik, Bitan Dhara, Sania Mondal, Pramit, Abdhika and lastly Priyanshu ...
15/06/2025

Congratulations Indrabrata (JEE Advanced), Ayush Barik, Bitan Dhara, Sania Mondal, Pramit, Abdhika and lastly Priyanshu (NEET 2025) Keeping fingers crossed for WBJEE

আগন্তুক। আমার অনেক বছর আগের ছাত্র ও IITian. IIT KGP to be specific. পাস আউটের পর কিছু বছর চাকরি, এবার চলে যাচ্ছে IIM Koz...
23/05/2025

আগন্তুক। আমার অনেক বছর আগের ছাত্র ও IITian. IIT KGP to be specific. পাস আউটের পর কিছু বছর চাকরি, এবার চলে যাচ্ছে IIM Kozhikor এ, MBA করতে।
আরেকজন তিয়াশা, আমার খুব খুব খুব প্রিয় ছাত্রী। কত্ত সময় কেটেছে তোদের সাথে। সেদিনের বাচ্চা আজ নাকি কর্পোরেট জগৎ সামলাচ্ছে। ❤️❤️

Our Success story.
30/12/2024

Our Success story.

07/07/2024

ফ্রি কোর্স ফ্রম MIT. যদি কারুর কাজে লাগে। এনরোলমেন্ট চলছে।

1. Introduction to Computer Science and Programming Using Python.

Topics:
• Simple algorithms
• Understanding computation
• Data structures and beyond
• Python programming essentials
• Intro to algorithmic complexity

01/07/2024
congratulations and best wishes for your upcoming days in IIT GUWAHATI Aniket.
01/07/2024

congratulations and best wishes for your upcoming days in IIT GUWAHATI Aniket.

Wrap up of the year. Congratulations everyone.
18/06/2024

Wrap up of the year. Congratulations everyone.

NEET ২০২৪ পরীক্ষা সংক্রান্ত কলকাতা হাইকোর্ট নির্দেশাবলী:তন্ময় চট্টোপাধ্যায় নামক এক ব্যক্তির কলকাতা হাইকোর্টে করা পিটিশান...
07/06/2024

NEET ২০২৪ পরীক্ষা সংক্রান্ত কলকাতা হাইকোর্ট নির্দেশাবলী:

তন্ময় চট্টোপাধ্যায় নামক এক ব্যক্তির কলকাতা হাইকোর্টে করা পিটিশানের ভিত্তিতে মহামান্য কলকাতা হাইকোর্ট নিম্নলিখিত নির্দেশগুলি জারি করেছেন।
১. NTA কে আগামী দশদিনের মধ্যে এফিডেবিট এর মাধ্যমে জানাতে হবে কাকে কোন পরিস্থিতিতে কত Grace marks দেওয়া হয়েছে।
২. এফিডেভিটে জানাতে হবে মেরিট লিস্ট বানানোর ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের reservation policy মেনে চলা হয়েছে কিনা এবং কিভাবে সেই কাজ হয়েছে।
৩. পরবর্তী শুনানি দুই সপ্তাহ পরে রেগুলার বেঞ্চের মাধ্যমে হবে। (এতে সম্ভবত ফাস্ট ট্র‍্যাক শুনানিতে সুবিধে হবে)।
৪. NTA এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত দস্তাবেজ ও প্রমাণ সংরক্ষিত করে রাখবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।
৫. কাউন্সেলিং এর ফল এই মামলা সংক্রান্ত রিট পিটিশানের রায় মেনে চলবে ও এর দ্বারা পরিবর্তিত হতে পারবে।

ব্যক্তিগতভাবে পঞ্চম পয়েন্ট আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে। এর ফলে কাউন্সেলিং এ কেউ সীট পেলেও পরে সেই সিদ্ধান্ত পাল্টে যেতে পারে। 😢😢

এছাড়াও আমি অসমর্থিত সূত্র অনুসারে জানতে পেরেছি দিল্লী হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও এবিষয়ে মামলা হতে চলেছে। সুতরাং আগামী দিনে কী হবে তার জন্য অপেক্ষা করা ছাড়া এ বছরের পরীক্ষার্থীদের উপায় নেই। রায়ের কপি পোস্টের সাথে দেওয়া রইল। আমি যদি ভুল বুঝে থাকি, অবশ্যই জানাবেন।

সকল সৎ ও deserving candidate দের জন্য রইল আমার শুভেচ্ছা।

07/06/2024

লেখক/লেখিকার নাম আমার অজানা। পড়ে ভাল লাগল তাই শেয়ার করলাম। লেখক/লেখিকার নাম জানা থাকলে জানাবেন দয়া করে।

দেখুন দাদা, আমার সন্তান একেবারেই সাধারণ।
কখনো ফেল করেনি ঠিকই, কিন্তু যেসব নম্বর জনসমক্ষে বলা আজকাল বারণ,
সেরকম পায়, মানে ওই ষাট থেকে আশি।
নব্বই হবে আগামীতে তার নই প্রত্যাশী,
কারণ আমি তো জানি ,
সন্তানটি আমার অতি সাধারণ।
তবে কি জানেন, টিউশনি বাড়াইনি তবু অকারণ,

কারণ আই আই টি বা নিট,
যত করি খিটখিট,
ওতে ওর জায়গা হবে না,
আশাতে লগ্নী করে সময়ের কাছে
শুধু থেকে যাবে দেনা।

তাই বলে, ভাববেন না বোকাহাবা।
কিঞ্চিৎ বই পড়ে, দিব্যি খেলতে পারে
ক্যারম আর দাবা,
আশেপাশে কি হচ্ছে সে খবরও রাখে,
দেখেছি খাওয়াতে ছোটে সে
মা হারা কুকুরবাচ্চাকে,
পাড়ার নেড়িগুলো ওকে দেখলে
ল্যাজ নাড়া চায় না থামাতে,

তবে এসবই সাধারণ খুবই,
মানুষকে ডেকে ঠিক বলা যায় না।

মানে ও তো ক্যারম বা দাবা চ্যাম্পিয়ন নয়,
খ্যালে ভালোবাসে বলেই বোধহয়,
পশুপ্রেমী কোনো সংগঠনের নয় কর্ণধার,
এমনিই যত্ন করে সে কুকুরছানার।

একেবারেই সাধারণ আমার সন্তান ।
খেলাধুলা করে বটে,
সখ করে শিখে
বাবু গিটারও বাজান,
আবার ভাববেন না যেন স্কুল টিমে খেলে,
ধুলো কাদা মেখে ফেরে রোজই বিকেলে,
তবুও খেলাতে সে এমন কিছু না,
না হবে ঝুলন গোস্বামী, না মারাদোনা,
গিটারেও বাজাবে না কঠিন রাগিণী
মোট কথা, আগামীর তারকা
সে নয় কোনোদিনই,
স্রেফ ‘মোটামুটি’ হয়ে থেকে যাবে কৈশোর পেরিয়ে আজীবন,
বলছি তো, সম্তানটি আমার দাদা খুবই সাধারণ।

তবে কি জানেন,
ওর মা’র জ্বর হলে জাগে সারারাত,
কিছুই করতে পারে না
তবু মাথায় বোলাবে হাত,
টুকটাক করে আনে দোকান বাজারও,
মুড হলে করে কত গল্প হাজারো,
ওর হাসি কাঁদা সুখ বিষাদ অসুখ,
খুনসুটি ভালবাসা আর ভুলচুক,
তাই দিয়ে আমাদের গোটা সংসারখানা
আলো হয়ে থাকে,

আগামী আজ-এর কাঁধে বিশ্বাস রাখে,
ঘোর ক্লান্তি আর তুমুল অশান্তিতে
ওর মুখ দেখলেই স্থির হয় মন।
তাই স্টেজে বন্ধুরা ওঠে,
ও বসে হাততালি দিচ্ছে যখন,
আমি ওর পিঠে হাত রাখি ।
আমারই মতন ও খুব সাধারণ।

সত্যি বলছি দাদা, খুবই সাধারণ।

2020 সালে প্রথমবার ৭২০/৭২০ উঠেছিল। 2019 সাল থেকে NTA শুরু করে NEET পরীক্ষা নেওয়া। সেই সময় থেকেই শুরু এই অবাস্তব মার্কস ই...
06/06/2024

2020 সালে প্রথমবার ৭২০/৭২০ উঠেছিল। 2019 সাল থেকে NTA শুরু করে NEET পরীক্ষা নেওয়া। সেই সময় থেকেই শুরু এই অবাস্তব মার্কস ইনফ্লেশান। এর ফলে কিন্তু কিছু ক্ষেত্রে মুড়ি মিছরি এক দর হয়ে যাচ্ছে। দর বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে সেটা ভাবা যেতেই পারি

ভোটের হাওয়ার ভিড়ে একটা খুব গুরুত্বপূর্ণ খবর হারিয়ে যাচ্ছে। আজ সর্বভারতীয় ক্ষেত্রে চিকিৎসক হওয়ার প্রথম যে ধাপ সেই NEET পর...
04/06/2024

ভোটের হাওয়ার ভিড়ে একটা খুব গুরুত্বপূর্ণ খবর হারিয়ে যাচ্ছে। আজ সর্বভারতীয় ক্ষেত্রে চিকিৎসক হওয়ার প্রথম যে ধাপ সেই NEET পরীক্ষার ফলাফল বেরিয়েছে। এবং সাথে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। বলি এক এক করে।

১. প্রথম এবং সবচেয়ে বড় কথা,অসঙ্গতিপূর্ণ ফলাফল। কেমন অসঙ্গতি? এই পরীক্ষায় ১৮০টি প্রশ্নের উত্তর করতে হয়। ঠিক হলে চার, ভুল হলে -১. উত্তর না দিলে শূণ্য। সর্বোচ্চ নম্বর ৭২০. এবার এই মার্কিং স্কিমে কেউ কিন্তু ৭১৯ পেতেই পারে না। কিন্তু আমি নিজে দেখেছি এক পরীক্ষার্থী ৭১৯ পেয়েছে। স্ক্রীনশট দিলাম। চাইলে অ্যাপ্লিকেশান নম্বর ও জন্মতারিখ লিখে আপনি নিজেও পরীক্ষা আয়োজক সংস্থার ওয়েবসাইট https://neet.ntaonline.in/frontend/web/scorecard/index থেকে মিলিয়ে নিতে পারেন। এরকম ভুল কিভাবে হয়? এ কি ইচ্ছাকৃত?
২. শোনা যাচ্ছে এবার ৭২০ তে ৭২০ পেয়েছে প্রায় ৮০ জন? এ কী সত্যি? এই রেজাল্ট কি অবিশ্বাস্য নয়? এবারে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সর্বভারতীয় র‍্যাঙ্ক অন্যান্য বারের চেয়ে অনেক পাল্টে গেছে। আমার তিন ছাত্রছাত্রীর কথা বলি। এখন ৬৮০ পেয়ে র‍্যাঙ্ক ৮৪১৯, একজন ৬৬৩ পেয়ে র‍্যাঙ্ক ১৮৯৪৩, একজন ৬৫৮ পেয়ে র‍্যাঙ্ক ২২৮২৭. অন্যান্য বারের চেয়ে অনেক আলাদা। এই বছর ভালো ছেলেমেয়ের সংখ্যা এক লাফে এত বেড়ে গেল?
৩. আগে থেকে কোনো প্রেস রিলিজ নেই, এরকম গুরুত্বপূর্ণ এক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে তা জানা গেল টুইটার (X) পোস্টে। আর লোকসভা ভোটের দিন ই রেজাল্ট বের করতে হল? এর পিছনে সত্যিই কোনো রহস্য নেই? বাচ্চাদের ৪/৫ বছরের পরিশ্রম, অক্লান্ত খাটনিকে কোনো ভাবে ঠকানো হচ্ছে না তো? এমন নয় তো, যে বড় কোনো লোক ঠকানোর ব্যাপার ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্ল্যান বানচাল করতে হল আর তাতেই সব ঘেঁটে গেল শিক্ষাক্ষেত্রে বুলডোজার চালানো মাফিয়াদের?

প্রশ্নগুলো সহজ? উত্তরও কি জানা?

অ্যাংরি রি অ্যাক্ট দেবেন না প্লিজ। এতে ফেসবুক রিচ ডাউন করে দেয়। চাইলে শেয়ার করুন, অন্যদের জানান আমাদের বাচ্চাদের নিয়ে কিরকম ধাস্টামো চলছে।

আপডেট: NTA জানিয়েছে কিছু পরীক্ষার্থীর পরীক্ষা কক্ষে সময় নষ্ট হয়েছিল (কর্তৃপক্ষের দোষে??) তাই তাদের 'গ্রেস মার্ক' দেওয়া হয়েছে। তাই ৭১৮/৭১৯ নম্বর সম্ভব হয়েছে। 😄 কি সহজ, না? কিন্তু পরীক্ষার আগে কী এরকম গ্রেস মার্কের কথা বলা ছিল? কারা পেয়েছে, কজন পেয়েছে এই মার্কস? তারা যে গ্রেস মার্ক পাবার যোগ্য সেই মাপকাঠি কে, কবে কিভাবে ঠিক করল? যাই হোক, NTA নোটিফিকেশানটি পোস্টে যুক্ত করলাম।

Address

Shyam Babu Ghat Road
Hooghly-Chinsurah
712101

Alerts

Be the first to know and let us send you an email when Physics Classes by Avik Haldar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category