Chatani Rautara JM Fazil Degree Madrasa

Chatani Rautara JM Fazil Degree Madrasa শিক্ষার জন্য এসো
সেবার জন্য বেরিয়ে যাও

আলিম পরীক্ষা ২০২৫–এর রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডমাদ্রাসা শিক্...
09/04/2025

আলিম পরীক্ষা ২০২৫–এর রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, শেষ হবে ১২ আগস্ট। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে। সূচিতে দেখা গেছে, কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের আলিম পরীক্ষা। আর পরীক্ষা শেষ হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয়–সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Address

ছাতনী রাউতারা হাকিমপুর দিনাজপুর
Hili

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatani Rautara JM Fazil Degree Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category